Author: Dainik Somoypotro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
সময়পত্র ডেস্ক: প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী ২৮ জুন থেকে দেশের পাঁচটি ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে এই ভিসা প্রদান শুরু হবে। বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি জানান, প্রাথমিকভাবে পাঁচটি কেন্দ্র থেকে পর্যটন ভিসা ইস্যু করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য ভিসা কেন্দ্রও চালু করা হবে। যেসব কেন্দ্র থেকে শুরুতে টুরিস্ট ভিসা পাওয়া যাবে: ঢাকা চট্টগ্রাম খুলনা সিলেট রাজশাহী উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট দেশের রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে ভারত সাময়িকভাবে সব ভিসা আবেদন…
সময়পত্র ডেস্ক: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াতে নতুন দিগন্ত উন্মোচন করা পদ্মা সেতু চালুর চার বছর পূর্ণ করেছে। এই সময়ে সেতুটি দিয়ে প্রায় ২ কোটি ৬৭ লাখ যানবাহন চলাচল করেছে এবং টোল বাবদ আয় হয়েছে প্রায় ৩ হাজার ৩৯৪ কোটি টাকা। পদ্মা বহুমুখী সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয়ের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২৫ জুন উদ্বোধনের পর ওই বছর সেতু ব্যবহার করে ২৭ লাখ ৯০ হাজার ৪৬৫টি যানবাহন। এতে টোল থেকে আয় হয় ৪০২ কোটি ৯৬ লাখ টাকার বেশি। পরবর্তী বছরগুলোতে সেতুতে যানবাহনের চাপ ধারাবাহিকভাবে বৃদ্ধি পায়। ২০২৩ সালে ৬২ লাখ ৫৭ হাজার ৪৯৪টি যানবাহন চলাচল করে, যার বিপরীতে টোল আদায়…
নিজস্ব প্রতিনিধি: চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইংয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্পসহ বাংলাদেশের বিভিন্ন নদীর উন্নয়ন ও পানি সম্পদ ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাইয়ে স্থানীয় সময় দুপুর ১২টায় অনুষ্ঠিত এ বৈঠকে প্রধানমন্ত্রী দেশের নদী ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ এবং পরিবেশ সংরক্ষণে চলমান বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। আলোচনায় তিনি নদী খনন কার্যক্রমের অগ্রগতি উল্লেখ করে বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে চীনের কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা কামনা করেন। একই সঙ্গে তিস্তা ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে চীনের সহযোগিতার প্রত্যাশাও ব্যক্ত করেন। জবাবে চীনের পানিসম্পদমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে…
ক্রীড়া ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করার পর ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের মুখে মজার এক মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। বুধবার (১৭ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি হাস্যরস করে বলেন, “আমি তো ব্রাজিলের হয়ে খেলার জন্য মেসিকে চুক্তিবদ্ধ করার কথা ভাবছিলাম।” ব্রাজিলের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে আলোচনা চলাকালে দেওয়া এই মন্তব্য দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। তবে এটি যে নিছকই রসিকতা ছিল, সেটিও স্পষ্ট করে দেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট। তিনি মরক্কোকে ব্রাজিলের গ্রুপের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করে বলেন, তাদের বিপক্ষে ড্র করাকে বড় কোনো ব্যর্থতা হিসেবে দেখার সুযোগ নেই। লুলা আরও…
নিজস্ব প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার চিলকা নদী থেকে বালি-পাথর উত্তোলনের সময় একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ জুন) সন্ধ্যায় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বড় ঝিটকীখুড়া এলাকার মাঝিপাড়া ব্রিজ সংলগ্ন চিলকা নদী থেকে এটি পাওয়া যায়। পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় শ্রমিক আনোয়ার হোসেন, ফেরদৌস ও মোমিনুল ইসলাম নদী থেকে বালি-পাথর তোলার সময় মর্টার শেলটি খুঁজে পান। পরে তারা সেটি বাড়িতে নিয়ে গেলে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকরা বড় ঝিটকীখুড়া এলাকায় আব্দুস সালামের বাড়ির পাশের সড়কে মর্টার শেলটি ফেলে রেখে যান। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশের একটি রাত্রীকালীন টহল দল ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি উদ্ধার করে…
নিজস্ব প্রতিনিধি: নেত্রকোণার মদন ও কেন্দুয়া উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে মাছ ধরতে গিয়ে এসব দুর্ঘটনা ঘটে। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, উপজেলার জয়পাশা গ্রামের সোনালী মিয়ার ছেলে ও ইটভাটার শ্রমিক রাজিব মিয়া (২৪) বাড়ির সামনে বৃষ্টির মধ্যে মাছ ধরতে গেলে আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে কেন্দুয়া উপজেলার মোড়াইল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান দিগলী গ্রামের সুরুজ আলীর ছেলে শামসুল হুদা (৫৫)। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে বিলে অবস্থানকালে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া একই উপজেলার সান্ধিকোণা গ্রামে বজ্রপাতে প্রাণ হারান আশরাফুল ইসলাম নামের…
নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিখোঁজদের মধ্যে আব্দুল লতিফ (৩৫) নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে গোপীনাথপুর এলাকার মেঘনা নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল লতিফ নিলক্ষ্যা ইউনিয়নের বীরগাঁও কান্দাপাড়া এলাকার শহিদ মিয়ার ছেলে। উদ্ধারকৃত মরদেহে পুলিশের ভেস্ট পরা ছিল বলে জানিয়েছে স্থানীয় সূত্র। এ নিয়ে মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় নদী থেকে মোট তিনটি মরদেহ উদ্ধার করা হলো। ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, মরদেহটি উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার প্রায় এক দশক পর মামলার খসড়া অভিযোগপত্র (চার্জশিট) প্রস্তুত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দেশের ইতিহাসে অন্যতম বড় আর্থিক কেলেঙ্কারির এই ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ দেশি-বিদেশি মোট ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততার তথ্য পেয়েছে সংস্থাটি। সিআইডি সূত্রে জানা গেছে, খসড়া চার্জশিটে বিভিন্ন দেশের ৪৬ জন ব্যক্তি এবং ১৮টি প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে ফিলিপাইনের ৩৬, বাংলাদেশের ১০, শ্রীলঙ্কার ৮, ভারতের ৪, চীনের ৩, উত্তর কোরিয়ার ২ এবং জাপানের ১ ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম রয়েছে। বর্তমানে অভিযোগপত্রটি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে যাচাই-বাছাইয়ের জন্য পাঠানো হয়েছে। সেখান থেকে আইনি…
ক্রীড়া ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করেছে দক্ষিণ আমেরিকার শক্তিশালী দল কলম্বিয়া। বৃহস্পতিবার (১৮ জুন) অনুষ্ঠিত ম্যাচে বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়েছে লা ক্যাফেতেরোসরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কলম্বিয়া। প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে উজবেকিস্তান সমতায় ফিরলেও শেষ পর্যন্ত অভিজ্ঞতা ও আক্রমণভাগের ধারেই জয় তুলে নেয় দক্ষিণ আমেরিকার দলটি। ম্যাচের ৬০তম মিনিটে উজবেকিস্তানের হয়ে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত এনে দেন আব্বোসবেগ ফাইজুল্লায়েভ। এলদর শোমুরোদভের জোরালো ভলি কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাস পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে না পারলে ফিরতি বলে মাথা ছুঁইয়ে গোল করেন ফাইজুল্লায়েভ। ঐতিহাসিক সেই গোলে সমতায় ফেরে উজবেকিস্তান।…
ক্রীড়া ডেস্ক: চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে নতুন এক ইতিহাস গড়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে গোল করে তিনি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ পেনাল্টি গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুন) অনুষ্ঠিত ম্যাচে স্পট-কিক থেকে গোল করে কেইন বিশ্বকাপে নিজের পেনাল্টি গোলসংখ্যা পাঁচে উন্নীত করেন। এর মাধ্যমে তিনি আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে ছাড়িয়ে এককভাবে এই রেকর্ডের মালিক হয়েছেন। বিশ্বকাপের মতো বড় মঞ্চে পেনাল্টি নেওয়া সবসময়ই কঠিন একটি কাজ। তবে ক্যারিয়ারজুড়ে চাপের মুহূর্তে অসাধারণ মানসিক দৃঢ়তার পরিচয় দিয়ে আসা কেইন আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। এর আগে বিশ্বকাপে সর্বোচ্চ চারটি করে পেনাল্টি গোলের যৌথ রেকর্ড ছিল আর্জেন্টিনার লিওনেল মেসি ও…
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
