Author: Dainik Somoy Potro

DSP is an online news platform sharing authentic, timely, and insightful updates. We highlight stories that matter, keeping readers informed on global and daily events. With truth, neutrality, and responsibility, we remain your trusted source.

বিএনপির একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠক করবে। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলটি সিইসির সাথে বৈঠকে অংশ নেবে। জানা গেছে, বৈঠকে নির্বাচনি আসন পুনর্বিন্যাসসহ আসন্ন জাতীয় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এর আগে, গত ২১ অক্টোবর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। এ সময় তারা প্রধান উপদেষ্টার সাথে নির্বাচনি প্রস্তুতি…

Read More

ইসরায়েল দশকের পর দশক ধরে চরম অবিচার ও ক্ষমতার অপব্যবহারের ওপর ভিত্তি করে যুদ্ধ ও দখলদারি চালিয়ে আসছে, তা যুক্তরাষ্ট্র ও বাকি বিশ্বের বাসিন্দারা এই প্রথমবারের মতো সর্বাংশে উপলব্ধি করতে পারছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এখন সাধারণ মিডিয়ার গৎবাঁধা দৃষ্টিভঙ্গি উড়িয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম সেই সত্যগুলো প্রকাশ করেছে, যা আগে দীর্ঘদিন ধরে লুকিয়ে রাখা হয়েছে। সাধারণ ‘মূলধারার’ সংবাদমাধ্যমে আগে ইসরায়েলকে আক্রমণের শিকার ও ফিলিস্তিনকে আক্রমণকারী হিসেবে দেখানো হতো। আমেরিকানদের এই জনমতের পরিবর্তনকে প্রথম দিকে অনলাইনে সক্রিয় অল্প কিছু কিশোরের ‘ক্ষণস্থায়ী রোগের’ ফল সাব্যস্ত করে উপেক্ষা করা হয়েছিল। কিছু জায়নবাদী নেতা এটিকে একেবারেই পাত্তা দেননি, কারণ তাঁরা পশ্চিমা মিডিয়ায় দীর্ঘদিনের প্রভাবের কারণে মাত্রাতিরিক্ত…

Read More

জাতীয় সংসদ নির্বাচনের আগে মানবাধিকার পরিসর বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যে আহ্বান জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের সেটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। রোববার পাঠানো যৌথ চিঠিতে তারা অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়াকে সাধুবাদ জানিয়েছে। একই সঙ্গে নির্বিচার গ্রেপ্তার বন্ধ এবং গ্রহণযোগ্য তথ্যপ্রমাণ ছাড়া রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলো দ্রুত প্রত্যাহার ও খারিজের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। গায়েবি মামলা ও নির্বিচার গ্রেপ্তার হয়ে উঠেছিল শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের বিরোধী মত দমনের অন্যতম রাজনৈতিক অস্ত্র। এটি ছিল দেশি ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগের প্রধান একটি জায়গা। অন্তর্বর্তী সরকারের আমলেও ঢালাও মামলা ও নির্বিচার গ্রেপ্তার মানবাধিকার ও…

Read More

বিএনপি গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে অন্তর্বর্তী সরকারকে এখন থেকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় অবতীর্ণ হওয়ার পরামর্শ দিয়েছিল। পাশাপাশি উপদেষ্টা পরিষদে থাকা ‘দলঘনিষ্ঠদের’ বিষয়েও পদক্ষেপ নিতে বলেছিল। পরদিনই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এ দুটি বিষয় তুলেছেন। গতকাল বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপি ‘তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা’ বলতে কী চাইছে এবং ‘দলঘনিষ্ঠ’ উপদেষ্টা আখ্যা দিয়ে কাদের সরাতে চাইছে—গতকালের বৈঠকে এনসিপি নেতারা সেটা জানা-বোঝার চেষ্টা করেছেন। বৈঠকে প্রধান উপদেষ্টার পক্ষে এনসিপির নেতাদের কাছে ‘তত্ত্বাবধায়ক সরকার’ প্রসঙ্গে ব্যাখ্যা…

Read More

বেশ কিছুদিন ধরেই সংগীতাঙ্গনে কানাঘুষা, আবার বিয়ে করেছেন রকস্টার জেমস। ঢাকার কয়েকটি কনসার্টে নাকি সস্ত্রীক তাঁকে দেখাও গেছে। কাছের মানুষ জানলেও আনুষ্ঠানিকভাবে বিষয়টি সামনে আনেননি তিনি। স্ত্রী সন্তানসম্ভবা হওয়ার কারণেই নাকি বিষয়টি নিয়ে তখন কথা বলতে চাননি নগরবাউল। চার মাস আগে, গত জুনের দ্বিতীয় সপ্তাহে তাঁদের কোলজুড়ে আসে পুত্রসন্তান। মঙ্গলবার বিষয়টি জানতে প্রথম আলো থেকে যোগাযোগ করা হলে অবশেষে সাড়া দেন জেমস, অকপটে জানালেন, গুঞ্জন সত্য। মঙ্গলবার সন্ধ্যায় নগরবাউল জেমসকে পাওয়া যায় অন্য মেজাজে। প্রণয় থেকে বিয়ে, পুত্রসন্তানের পৃথিবীতে আগমন—সবকিছু নিয়েই কথা বলেছেন খোলামেলা। জেমস সম্পর্কে জানতেন না নামিয়া প্রথমেই জিজ্ঞেস করি, আমরা তো জানতাম বেনজীর সাজ্জাদের সঙ্গে আপনার সংসার।…

Read More

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ রাজস্ব খাতে ৩১ ক্যাটাগরির পদে জনবল নিয়োগ দেবে। ১১৫টি পদে নিয়োগ দিতে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নবম থেকে ২০তম গ্রেডের এসব পদে আবেদনের শেষ তারিখ ২২ নভেম্বর ২০২৫। ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র দাখিল করতে হবে। পদের নাম ও বিবরণ ১. সহকারী প্রকৌশলী পদসংখ্যা: ০২ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রিধারী বা এর সমতুল্য শিক্ষাগত যোগ্যতার অধিকারী হতে হবে। সরকারি/বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে বাস্তব প্রশিক্ষণ ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল ও গ্রেড: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯) ২. সহকারী স্থপতি পদসংখ্যা: ০১ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে স্নাতক ডিগ্রিধারী। বেতন স্কেল ও গ্রেড: ২২,০০০-৫৩,০৬০/-…

Read More

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২০ ক্যাটাগরির ৪৭টি পদে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৯ম থেকে ২০তম গ্রেডের এসব পদে আবেদনের শেষ তারিখ ১১ নভেম্বর ২০২৫। ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে হবে। কর্মস্থল চট্টগ্রামের সিভাসু মূল ক্যাম্পাস। পদের নাম ও বিবরণ ১. বৈজ্ঞানিক কর্মকর্তা (পিআরটিসি) পদসংখ্যা: ০১ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিভিএম ডিগ্রিধারী এবং সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার বিষয়ে মৌলিক জ্ঞান থাকা আবশ্যক। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯) ২. সাইন্টিফিক অফিসার (ফিশ ফার্ম) পদসংখ্যা: ০১ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাৎস্যবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর পাস হতে হবে। কম্পিউটার…

Read More

বাংলাদেশের রাজনীতি একটি নতুন সময়ের মুখোমুখি দাঁড়িয়ে। জুলাই গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন আওয়ামী লীগকে নতুন বাস্তবতার মুখোমুখি করেছে। শুধু শেখ হাসিনা নয়, সেই সঙ্গে আওয়ামী লীগের প্রধান সারির সব নেতাই হয় দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন অথবা বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছেন। বিশ্বের নানা দেশেই রাজনৈতিক পটপরিবর্তন হয়, কিন্তু ক্ষমতাসীন দলের প্রায় সব প্রথম সারির নেতা এবং সরকারের নিয়োগ করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি অনেক প্রতিষ্ঠানের প্রধানদের একসঙ্গে এমন পতন বিশ্বের ইতিহাসে একটি বিরল ঘটনা। এ ঘটনা ইঙ্গিত দেয় যে সাবেক ক্ষমতাসীন দল কী পর্যায়ের এবং কী বিস্তৃতি নিয়ে দলীয়করণ করেছিল এবং কীভাবে সরাসরি সরকারি কর্মকর্তাদের দলীয় আনুগত্যবাহী…

Read More

আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। আজ ডলারের দাম আবার বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, আজ ডলারের সর্বোচ্চ দাম ১২২ দশমিক ২৫ টাকা ও সর্বনিম্ন ১২২ টাকা। আজ ডলারের গড় দাম ১২২ দশমিক ০৬ টাকা। গত জুলাই থেকে চলতি অক্টোবর মাস পর্যন্ত ডলারের দাম ওঠানামা করছে। আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে দাম বেড়েছে ইউয়ানের। আর কমেছে ইউরো, পাউন্ড, অস্ট্রেলীয় ডলার, সিঙ্গাপুরি ডলারের। অপরিবর্তিত আছে ভারতীয় রুপি ও জাপানের ইয়েন। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।

Read More

বিনিয়োগ ঝুঁকি ও সহনশীলতা সূচকে বাংলাদেশ সারা বিশ্বে ১৯৩তম স্থানে আছে। ২২৬টি দেশের মধ্যে বাংলাদেশের এই অবস্থান। দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম। সম্প্রতি বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স ‘গ্লোবাল ইনভেস্টমেন্ট রিস্ক অ্যান্ড রেসিলিয়েন্স ইনডেক্স’ প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশের এই চিত্র মিলেছে। মূলত বিশ্বের বিভিন্ন দেশের ধনী ও বিনিয়োগকারীরা অন্য কোনো দেশে বসবাস ও নাগরিকত্ব পরিকল্পনা করার সময় এই ধরনের সূচক দেখেন। হেনলি অ্যান্ড পার্টনার্সের ‘গ্লোবাল ইনভেস্টমেন্ট রিস্ক অ্যান্ড রেসিলিয়েন্স ইনডেক্স’ অনুসারে, ১০০ পয়েন্টের মধ্যে বাংলাদেশের স্কোর হলো ৪৪ দশমিক ৭৮। এর মধ্যে ঝুঁকি উপসূচকে স্কোর হলো ৫২। ১০০–এর মধ্যে স্কোর যত কম হবে, তত ঝুঁকি কম।…

Read More