Author: Dainik Somoypotro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপের অন্যতম শিরোপাপ্রত্যাশী স্পেনের বিপক্ষে ড্র করে প্রশংসা কুড়িয়েছে কেপ ভার্দে। তবে ম্যাচটির পর সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছেন দলটির অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়া। দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি ম্যাচ শেষে তার আবেগঘন বক্তব্যও ছুঁয়ে গেছে ফুটবলপ্রেমীদের হৃদয়। মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে একের পর এক আক্রমণ ঠেকিয়ে দলকে মূল্যবান এক পয়েন্ট এনে দেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক। পুরো ম্যাচে সাতটি গুরুত্বপূর্ণ সেভ করে তিনি জিতে নেন ম্যাচসেরার পুরস্কার। খেলা শেষে মাঠেই আবেগাপ্লুত হয়ে পড়েন ভোজিনিয়া। সতীর্থদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি নিজের জীবনের সংগ্রামের কথাও তুলে ধরেন তিনি। ভোজিনিয়া জানান, এই বিশেষ মুহূর্তে তার মা গ্যালারিতে উপস্থিত থাকতে পারেননি। যুক্তরাষ্ট্রে…

Read More

ক্রীড়া ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘আই’-এ মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও আফ্রিকার অন্যতম শক্তিশালী দল সেনেগাল। নিউ জার্সির মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ফ্রান্স ও সেনেগালের লড়াই মানেই ফুটবল ইতিহাসের এক স্মরণীয় অধ্যায়। ২০০২ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তখনকার চ্যাম্পিয়ন ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল বিশ্বকাপে অভিষেক হওয়া সেনেগাল। পাপা বুবা দিয়োপের সেই গোল এখনও বিশ্বকাপের অন্যতম বড় অঘটন হিসেবে স্মরণ করা হয়। এবারও সেই স্মৃতি সামনে রেখেই মাঠে নামবে দুই দল। তবে কাগজে-কলমে এগিয়ে রয়েছে ফ্রান্স। কোচ দিদিয়ের দেশমের অধীনে দলটি বিশ্বকাপ জয়ের…

Read More

ক্রীড়া ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগে স্বস্তির খবর পেয়েছে স্পেন শিবির। ইনজুরি কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন তরুণ তারকা লামিন ইয়ামাল। তাই বিশ্বকাপের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে তাকে দলে পাচ্ছে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। সোমবার (১৫ জুন) বাংলাদেশ সময় রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন। প্রতিপক্ষ কেপ ভার্দে। বার্সেলোনার হয়ে মৌসুমের শেষদিকে চোটে পড়ায় ইয়ামালের বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া সফলভাবে শেষ করে নির্ধারিত সময়ের আগেই মাঠে ফেরার জন্য প্রস্তুত হয়েছেন তিনি। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে জানান, ইয়ামাল এখন সম্পূর্ণ ফিট…

Read More

ফুটবল বিশ্বকাপ সব সময়ই নতুন গল্পের জন্ম দেয়। কখনো কোনো তারকার উত্থান, কখনো কোনো অপ্রত্যাশিত দলের চমক। ফিফা বিশ্বকাপ ২০২৬-এ এমনই এক আলোচিত নাম কাবো ভের্দে। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়ে আফ্রিকার এই ছোট্ট দ্বীপরাষ্ট্র এখন বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রে। সূত্র: ফ্যাক্টস ইনস্টিটিউট বিশ্ব ফুটবলের শক্তিধর দেশগুলোর পাশে কাবো ভের্দের নাম দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। মাত্র ছয় লাখের কিছু বেশি জনসংখ্যার এই দেশটি আফ্রিকার পশ্চিম উপকূল থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে অবস্থিত। আগ্নেয়গিরি থেকে সৃষ্ট কয়েকটি দ্বীপ নিয়ে গড়ে ওঠা দেশটি আয়তনে ছোট হলেও ইতিহাস, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য এবং রাজনৈতিক স্থিতিশীলতার কারণে দীর্ঘদিন ধরেই…

Read More

নিজস্ব প্রতিনিধি: ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে নাটকীয় ড্রয়ের পর আবারও দৃষ্টান্ত স্থাপন করলেন জাপানের সমর্থকরা। মাঠের লড়াই শেষ হওয়ার পর স্টেডিয়ামের গ্যালারিতে পড়ে থাকা আবর্জনা নিজেরাই সংগ্রহ করে পরিচ্ছন্নতার অনন্য নজির গড়েছেন তারা। রোববার (১৪ জুন) রাতে অনুষ্ঠিত গ্রুপ ‘এফ’-এর ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র করে জাপান। ম্যাচের ৮৯তম মিনিটে কোকি ওগাওয়ার কর্নার থেকে দাইচি কামাদার হেডে করা গোলে সমতায় ফেরে দলটি। শেষ মুহূর্তের সেই গোলে উচ্ছ্বাসে মেতে ওঠেন জাপানি সমর্থকরা। গোল উদযাপনের সময় তাদের হাতে থাকা নীল রঙের ব্যাগগুলো নজর কাড়ে সবার। তবে ম্যাচ শেষ হওয়ার পর একই ব্যাগে স্টেডিয়ামের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা সংগ্রহ করতে দেখা…

Read More

নিজস্ব প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইনের অভিযোগে আটকে পড়া ৯ জন ব্যক্তি ২৬ ঘণ্টা পার হলেও এখনও শূন্যরেখায় অবস্থান করছেন। বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়। জানা গেছে, রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্ত দিয়ে ৬ জন এবং বড়াইবাড়ী ভন্দুরচর সীমান্ত দিয়ে আরও ৩ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। তাদের মধ্যে ৬ জন পুরুষ, একজন নারী এবং দুটি শিশু রয়েছে। ঘটনার পর বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ পুশইনের অভিযোগ অস্বীকার করে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজেদের নাগরিক হিসেবে গ্রহণ করতেও…

Read More

নিজস্ব প্রতিনিধি: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে একটি শান্তি রূপরেখা নিয়ে সমঝোতায় পৌঁছানোর খবর প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক সাড়া মিলেছে। সম্ভাব্য এই চুক্তি বাস্তবায়িত হলে ইরানের ওপর আরোপিত মার্কিন অবরোধ শিথিল হতে পারে। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিও পুনরায় উন্মুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমে এসেছে। পাশাপাশি ইরানের ওপর আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছে ইউরোপের চার প্রভাবশালী দেশ—যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি। রোববার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দেশগুলোর নেতারা জানান, ইরান যাতে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে লক্ষ্যেই…

Read More

নিজস্ব প্রতিনিধি: দলবদলের বাজারে বড় চমক দেখাতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। ইংলিশ ক্লাব চেলসি ছেড়ে প্রায় ৫১ দশমিক ৮ মিলিয়ন পাউন্ডে স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়াকে দলে ভেড়াতে যাচ্ছে লা লিগার ক্লাবটি। বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত বিশ্বকাপে স্পেন জাতীয় দলের সঙ্গে রয়েছেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। টুর্নামেন্ট শেষ হওয়ার পরই রিয়াল মাদ্রিদে তার আনুষ্ঠানিক যোগদানের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে। জানা গেছে, প্রাথমিকভাবে ৪ কোটি ৭৫ লাখ পাউন্ডে দুই ক্লাবের মধ্যে সমঝোতা হয়েছে। এর সঙ্গে বিভিন্ন পারফরম্যান্সভিত্তিক শর্ত পূরণ সাপেক্ষে আরও ৪৩ লাখ পাউন্ড বোনাস যুক্ত থাকবে। ২০২২ সালে ব্রাইটন থেকে ৬ কোটি ৩০ লাখ পাউন্ডের বিনিময়ে চেলসিতে যোগ…

Read More

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপের লড়াইয়ে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান জাতীয় ফুটবল দল। দুই দেশের মধ্যে সাম্প্রতিক শান্তি সমঝোতার পর ক্যালিফোর্নিয়ার কারসনে প্রথমবারের মতো অনুশীলনে নেমেছে দলটি। এখন তাদের লক্ষ্য, উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুভসূচনা করা। মঙ্গলবার (১৬ জুন) গ্রুপ ‘জি’-এর ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইরান। ফিফা র‍্যাঙ্কিংয়ে বর্তমানে ২০তম স্থানে থাকা দলটি ভালো অবস্থানে থেকেই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। বিশ্বকাপের আগে মেক্সিকোর টিজুয়ানায় নিজেদের বেস ক্যাম্পে প্রস্তুতি সেরেছিল ইরান। সেখান থেকে তারা লস অ্যাঞ্জেলেসে পৌঁছে মূল আসরের প্রস্তুতি শুরু করে। এর আগে গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অ্যারিজোনা থেকে তাদের…

Read More

নিজস্ব প্রতিনিধি: ভারতের নয়াদিল্লি বিমানবন্দরে অসৌজন্যমূলক আচরণের অভিযোগের পর কলম্বো হয়ে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সোমবার (১৫ জুন) সকাল ১১টার দিকে তার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের একটি সম্মেলনে অংশ নিতে ঢাকা থেকে দিল্লি যান ডা. জাহেদ উর রহমান। তবে সেখানে পৌঁছে তিনি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হন বলে জানা গেছে। সূত্র জানায়, প্রতিমন্ত্রীর পদমর্যাদার কারণে কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার যোগ্য হলেও তিনি রোববার বিকেল ৩টা ২০ মিনিটে সাধারণ পাসপোর্টে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দিল্লি যান। বিমানবন্দরে অবতরণের পর ভারতীয় কর্তৃপক্ষের নজরদারি তালিকার ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটকে রাখা হয়। দীর্ঘ…

Read More