সময়পত্র ডেস্ক: প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী ২৮ জুন থেকে দেশের পাঁচটি ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে এই ভিসা প্রদান শুরু হবে।
বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
তিনি জানান, প্রাথমিকভাবে পাঁচটি কেন্দ্র থেকে পর্যটন ভিসা ইস্যু করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য ভিসা কেন্দ্রও চালু করা হবে।
যেসব কেন্দ্র থেকে শুরুতে টুরিস্ট ভিসা পাওয়া যাবে:
- ঢাকা
- চট্টগ্রাম
- খুলনা
- সিলেট
- রাজশাহী
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট দেশের রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে ভারত সাময়িকভাবে সব ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম স্থগিত করেছিল। পরে কূটনৈতিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে একই বছরের ২১ ডিসেম্বর থেকে টুরিস্ট ভিসাসহ ভিসা আবেদন কেন্দ্রগুলোর কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।
সর্বশেষ ঘোষণার মাধ্যমে বাংলাদেশিদের জন্য আবারও ভারত ভ্রমণের সুযোগ উন্মুক্ত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

