Author: Dainik Somoypotro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

ক্রীড়া ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো থেকে জার্মানির বিদায়ের পর জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ইউলিয়ান নাগেলসম্যান। শুক্রবার (৩ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)। ডিএফবির পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই ৩৮ বছর বয়সী এই কোচ দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও তার সঙ্গে ২০২৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত চুক্তি কার্যকর ছিল। বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে বিদায় নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। সেই অপ্রত্যাশিত পরাজয়ের মাত্র চার দিনের মাথায় নাগেলসম্যানের বিদায় নিশ্চিত হলো। অনেক বিশ্লেষকের মতে, এবারের বিশ্বকাপের বড় অঘটনগুলোর একটি…

Read More

সময়পত্র ডেস্ক: মানিকগঞ্জের সিংগাইরে দীর্ঘদিনের তীব্র লোডশেডিংয়ের ভোগান্তির মধ্যেই এবার অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। একদিকে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থা, অন্যদিকে জুন মাসে অনেকের বিদ্যুৎ বিল মে মাসের তুলনায় প্রায় দ্বিগুণ আসায় জনমনে অসন্তোষ বাড়ছে। এরই মধ্যে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার সময়ও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে উদ্বেগে রয়েছেন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। স্থানীয়দের অভিযোগ, দিনের পাশাপাশি রাতেও বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। প্রচণ্ড গরমে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে আগামী ২ জুলাই থেকে শুরু হওয়া এইচএসসির পরীক্ষার্থীদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে।…

Read More

নিজস্ব প্রতিনিধি: নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চীন সফর সম্পূর্ণ সফল হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রাজধানীর বারিধারায় ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।চীনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ইয়াও ওয়েন বলেন, তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত রয়েছে। চীন তাদের সামর্থ্যের মধ্যে থেকে এ প্রকল্পে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, বাংলাদেশ ও চীন আঞ্চলিক সংযোগ জোরদারে নতুন বিকল্প নিয়ে কাজ করবে। এর মধ্যে চীন-বাংলাদেশ সরাসরি সংযোগ এবং চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর উন্নয়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে।রাষ্ট্রদূত বলেন, বর্তমানে বাংলাদেশ-চীন সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। দুই দেশের শীর্ষ…

Read More

নিজস্ব প্রতিনিধি: সারা দেশে আজ (বৃহস্পতিবার) শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের পৃথক প্রশ্নপত্রে অংশ নেবেন। এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। প্রথম দিন সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার শুরুতে বহুনির্বাচনী (এমসিকিউ) অংশ এবং পরে সৃজনশীল বা তত্ত্বীয় অংশ নেওয়া হবে। দেশব্যাপী ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় স্বচ্ছতা ও নিরাপত্তা…

Read More

সময়পত্র ডেস্ক: সৌদি আরবের পূর্বাঞ্চলে বেসামরিক একটি হেলিকপ্টার দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। উত্তর উপকূলীয় এলাকা রাস তানুরায় সংঘটিত এ দুর্ঘটনায় হেলিকপ্টারটির সব আরোহী প্রাণ হারান। রোববার (২৮ জুন) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, জ্বালানি মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রকাশিত তথ্যে বলা হয়, সৌদি আরামকোর মালিকানাধীন হেলিকপ্টারটি একটি নিয়মিত উড্ডয়নের সময় দুর্ঘটনার কবলে পড়ে। এতে পাইলটসহ মোট ১৪ জন আরোহী ছিলেন এবং তারা সবাই ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের সবাই সৌদি নাগরিক। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। এদিকে, নিহতদের পরিবারের প্রতি গভীর…

Read More

সময়পত্র ডেস্ক: ভেনেজুয়েলায় স্মরণকালের অন্যতম ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর প্রাণহানির সংখ্যা বেড়ে প্রায় দুই হাজারে পৌঁছেছে। দেশটির বিভিন্ন অঞ্চলে উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ দুর্যোগে অন্তত ১০ হাজার মানুষ আহত হয়েছেন। এছাড়া প্রায় ৪৩ হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। ভূমিকম্পের এক সপ্তাহ পেরিয়ে গেলেও ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত মানুষ উদ্ধার হওয়ার খবর মিলছে, যা উদ্ধারকারীদের আশা জাগাচ্ছে। উদ্ধার তৎপরতায় ২৭টি দেশের দুই হাজারের বেশি উদ্ধারকর্মী অংশ নিচ্ছেন। ভূমিকম্পে প্রায় ৫৯ হাজার স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বেশিরভাগই সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে ১৬ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি হারিয়ে…

Read More

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ :মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলে আবারও একটি জীবিত রাসেল ভাইপার উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। মঙ্গলবার (৩০ জুন) ভোরে উপজেলার হারুকান্দি এলাকায় মাছ ধরার জালে সাপটি ধরা পড়ে। জানা গেছে, উপজেলার আন্ধারমানিক এলাকার জেলে সুজন সোমবার রাতে পদ্মা নদীতে মাছ ধরার জন্য জাল পেতে রাখেন। মঙ্গলবার ভোরে জাল তুলতে গিয়ে তিনি একটি জীবিত রাসেল ভাইপার দেখতে পান। আতঙ্কিত না হয়ে সাপটিকে না মেরে একটি নেটের মধ্যে নিরাপদে সংরক্ষণ করেন এবং পরে আন্ধারমানিক খেয়াঘাটে নিয়ে আসেন। জেলে সুজন বলেন, “সাপটি না মেরে ধরে এনেছি। দেশের গবেষণা বা সংরক্ষণ কাজে লাগতে পারে কিনা এই…

Read More

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপের নকআউট পর্ব শুরুর আগে দলে স্বস্তি ফিরেছে আর্জেন্টিনা শিবিরে। ইনজুরি কাটিয়ে আবারও পূর্ণমাত্রায় দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। দলের চিকিৎসক ও কোচিং স্টাফের পর্যবেক্ষণে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে রাউন্ড অব সিক্সটিনে কেপ ভার্দের বিপক্ষেই মাঠে নামতে পারেন এই সেন্টার-ব্যাক। গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ চলাকালে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল রোমেরোকে। তবে আশঙ্কার তুলনায় দ্রুত সেরে ওঠায় তার ফেরাকে ইতিবাচক হিসেবে দেখছে আর্জেন্টিনা শিবির। রোমেরোর প্রত্যাবর্তনে দলের রক্ষণভাগ আরও শক্তিশালী হবে বলে আশা করছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই জয় তুলে নেওয়া বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা…

Read More

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর নজরদারি আরও জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ ক্যামেরার মাধ্যমে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করে মামলা করা হচ্ছে। ইতোমধ্যে এ ব্যবস্থায় প্রায় দেড় হাজার মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ এ তথ্য জানান। তিনি বলেন, জিয়া উদ্যান সংলগ্ন লেক রোডসহ মোট চারটি নতুন স্থানে এআইভিত্তিক ট্রাফিক ক্যামেরা চালু করা হয়েছে। এর ফলে রাজধানীর ১৯টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এখন স্বয়ংক্রিয় ট্রাফিক পর্যবেক্ষণ ও মামলা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ডিএমপি কমিশনার জানান, পর্যায়ক্রমে রাজধানীর আরও অধিকাংশ গুরুত্বপূর্ণ পয়েন্টে…

Read More

সময়পত্র ডেস্ক: দেশের বাজারে টানা একদিনের ব্যবধানে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্যতালিকা প্রকাশ করে জানিয়েছে, ভ্যাটসহ ২২ ক্যারেটের স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন এ মূল্য একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং বাজার পরিস্থিতি পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে নতুন এ দাম নির্ধারণ করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এছাড়া ২১…

Read More