Author: Dainik Somoypotro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

সময়পত্র ডেস্ক: ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭১৯ জনে। সোমবার (২৯ জুন) দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ সর্বশেষ হতাহতের তথ্য প্রকাশ করেন। সরকারি তথ্য অনুযায়ী, ভয়াবহ এ দুর্যোগে অন্তত ২২ হাজার ৬১৯ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের মধ্যে ৫ হাজার ৩৪ জন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৮৫৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৮৯টি সম্পূর্ণভাবে ধসে গেছে। ভূমিকম্পের পর পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। রদ্রিগেজ জানান, মূল কম্পনের পর এ পর্যন্ত ৬০৯টি আফটারশক রেকর্ড করা হয়েছে। সোমবারও একটি শক্তিশালী আফটারশক অনুভূত হলেও এতে নতুন করে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।…

Read More

নিজস্ব প্রতিনিধি: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে আবারও ফুলে-ফেঁপে উঠেছে তিস্তা নদী। এতে লালমনিরহাটের নদীতীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে দ্রুত পানি প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন জেলার পাঁচটি উপজেলার অন্তত ১০ হাজার পরিবার। পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের গ্রামীণ কাঁচা ও পাকা সড়ক। পাশাপাশি বাদাম, সবজিসহ চলতি মৌসুমের বিভিন্ন ফসলের ক্ষেতও পানিতে ডুবে গেছে। বসতবাড়িতে পানি ঢুকে পড়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে চরাঞ্চলের অনেক পরিবার রান্নাবান্না করতে পারছে না। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, রোববার (২৮ জুন) রাতে ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও পরে তা…

Read More

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। জরুরি উদ্ধার তৎপরতা ও মানবিক সহায়তার জন্য তিনি আড়াই লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা) অনুদান দিয়েছেন। ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও এ তথ্য নিশ্চিত করেছে। নেইমারের দেওয়া এই অর্থ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা ও অস্থায়ী আশ্রয়ের জন্য ব্যয় করা হবে। দুর্গতদের প্রতি সমবেদনা জানিয়ে এক খুদে বার্তায় নেইমার বলেন, ভেনেজুয়েলার মানুষের জন্য তার হৃদয় কাঁদছে। তিনি আশা প্রকাশ করেন, এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দিনে কিছুটা হলেও স্বস্তি ও শক্তি জোগাবে। উল্লেখ্য, ভয়াবহ এই ভূমিকম্পে ভেনেজুয়েলায় এখন পর্যন্ত অন্তত…

Read More

নিজস্ব প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা সীমান্ত দিয়ে ভারত থেকে দুই ব্যক্তির বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে তাদের ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৯ জুন) সকালে তাওয়াকুচা বিজিবি ক্যাম্পসংলগ্ন সীমান্ত এলাকায় ভারতীয় মানবপাচারকারীরা ওই দুইজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। বিজিবি জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) তাওয়াকুচা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার হাবিলদার মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে টহলরত সদস্যরা সকাল ৯টা ২০ মিনিটে শেরপুর সীমান্তের মেইন পিলার (এমপি) ১০৯৭-এর পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ওই দুইজনকে আটক করেন। পরে তাদের ভারতের দিকে ফেরত পাঠানো হয়। বিজিবি সূত্রে জানা যায়, মানবপাচারকারীদের মাধ্যমে অনুপ্রবেশের চেষ্টা করা ওই দুই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক…

Read More

নিজস্ব প্রতিনিধি: ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে চার দিন পর বাবা ও ছেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার (২৮ জুন) টানা ১২ ঘণ্টার উদ্ধার অভিযানের পর তাদের বের করে আনেন উদ্ধারকর্মীরা। খবর রয়টার্স। উদ্ধার অভিযানে অংশ নেন ফ্রান্সের বেসামরিক নিরাপত্তা বাহিনী এবং যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টি আরবান সার্চ অ্যান্ড রেসকিউ দলের সদস্যরা। বিশেষ সার্চ ক্যামেরার মাধ্যমে ধ্বংসস্তূপের নিচে তাদের অবস্থান শনাক্ত করা হয়। উদ্ধারকর্মীরা জানান, বাবা ও ছেলে চার দিন ধরে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকায় তারা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন। তাই উদ্ধারকাজ চলাকালে তাদের শরীরে পানিশূন্যতা দূর করতে স্যালাইন দেওয়া হয়। উল্লেখ্য, গত বুধবারের ভূমিকম্পে সবচেয়ে…

Read More

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপ ফুটবল (শেষ ৩২) ব্রাজিল-জাপান রাত ১১:০০টা বিটিভি, টি স্পোর্টস ও সময় জার্মানি-প্যারাগুয়ে রাত ২:৩০টা বিটিভি, টি স্পোর্টস ও সময় নেদারল্যান্ডস-মরক্কো আগামীকাল সকাল ৭:০০টা বিটিভি, টি স্পোর্টস ও সময় ক্রিকেট হারারে টেস্ট (২য় দিন) বাংলাদেশ-জিম্বাবুয়ে বেলা ১:৩০টা নাগরিক টিভি ট্রেন্ট ব্রিজ টেস্ট (৫ম দিন) ইংল্যান্ড-নিউজিল্যান্ড বিকেল ৪:০০টা সনি স্পোর্টস ২ টেনিস উইম্বলডন (প্রথম রাউন্ড)** বিকেল ৪:০০টা থেকে স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২

Read More

ক্রীড়া ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। দলের হতাশাজনক পারফরম্যান্সের দায় স্বীকার করে জাতীয় দলের প্রধান কোচ হং মিয়ং-বো পদত্যাগ করেছেন। একই সঙ্গে দলের ব্যর্থতার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লি জে-মিয়ং। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, টুর্নামেন্টে একটি ম্যাচ জিতলেও বাকি দুই ম্যাচে হেরে গ্রুপে তৃতীয় স্থানে থেকে বিদায় নেয় দক্ষিণ কোরিয়া। ৪৮ দলের বিশ্বকাপে সেরা তৃতীয় স্থানধারী দল হিসেবে নকআউটে ওঠার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত তা কাজে লাগাতে পারেনি তারা। পদত্যাগের ঘোষণা দিয়ে হং মিয়ং-বো বলেন, সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে না পারার সম্পূর্ণ দায় তার। তবে জাতীয় দলের…

Read More

ক্রীড়া ডেস্ক: জাপানের বিপক্ষে নকআউট ম্যাচের আগে আত্মবিশ্বাসী থাকলেও প্রতিপক্ষকে হালকাভাবে দেখছেন না ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, নকআউট পর্বের প্রতিটি ম্যাচই কঠিন। তাই দৃঢ় মানসিকতা, শক্ত হৃদয় এবং পরিষ্কার পরিকল্পনা নিয়েই মাঠে নামতে হবে। তিনি বলেন, “নকআউট ম্যাচে যেকোনো কিছুই ঘটতে পারে। তাই সম্ভাব্য সব পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।” আনচেলত্তির মতে, চারবারের এশিয়ান চ্যাম্পিয়ন জাপান বিশ্বের অন্যতম শক্তিশালী দল। তাই তাদের বিপক্ষে সহজ ম্যাচের আশা করছেন না তিনি। তবে ব্রাজিল দলকে নিয়ে আশাবাদী এই ইতালিয়ান কোচ। তার ভাষায়, “আমার বিশ্বাস দল প্রস্তুত। খেলোয়াড়রা দারুণ অনুপ্রাণিত এবং আত্মবিশ্বাসী।” রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে…

Read More

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর ‘কিচেন গার্ডেন’ হিসেবে পরিচিত মানিকগঞ্জের সিংগাইর উপজেলা সারা বছর সবজি উৎপাদনের জন্য সুপরিচিত। দুধ ও মাংসের চাহিদা পূরণে গবাদিপশু পালনেও এ উপজেলার সুনাম রয়েছে। এবার সেই পরিচিতির সঙ্গে যুক্ত হয়েছে সুস্বাদু কাঁঠালের বাম্পার ফলন। রবিবার (২৯ জুন) উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সরকারি বিভিন্ন সড়কের পাশ ও বসতবাড়ির আঙিনাজুড়ে কাঁঠাল গাছে ঝুলছে অসংখ্য পাকা ফল। বাস্তা-মানিকনগর-সাহরাইল সড়কের দুই পাশে সারিবদ্ধ কাঁঠাল গাছে ঝুলে থাকা বড় বড় কাঁঠাল সবুজ পাতার ফাঁকে সৃষ্টি করেছে নয়নাভিরাম দৃশ্য। এ মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য যেমন পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছে, তেমনি স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন জেলাতেও সরবরাহ করা হচ্ছে এ মৌসুমি ফল।…

Read More

সময়পত্র ডেস্ক: দীর্ঘদিনের খেয়াঘাট নির্ভরতা, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা আর দুর্ভোগের অবসান ঘটিয়ে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা বাজার সংলগ্ন ধলেশ্বরী নদীর ওপর নির্মিত হয়েছে প্রায় ২৪০ ফুট দীর্ঘ ও ৭ ফুট প্রশস্ত দৃষ্টিনন্দন বাঁশ ও কাঠের একটি সেতু। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শামসুল হকের স্মৃতিকে ধারণ করে মুক্তিযোদ্ধা শামসুল হক ফাউন্ডেশন সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পাঁচ লাখ টাকারও বেশি ব্যয়ে সেতুটি নির্মাণ করেছে। এর ফলে অন্তত ১০ গ্রামের কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ অনেকটাই লাঘব হয়েছে। শনিবার (২৭ জুন) দুপুর ১২টায় সেতুটির উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা…

Read More