Author: Dainik Somoypotro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

সময়পত্র ডেস্ক: রাশিয়ার কৃষ্ণসাগরীয় বন্দরনগরী ও গুরুত্বপূর্ণ নৌঘাঁটি নভোরোসিস্কে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় রুশ নৌবাহিনীর কয়েকটি যুদ্ধজাহাজ ও বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্থানীয় রুশ কর্মকর্তাদের বরাতে জানা যায়, হামলায় এক শিশুসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৪ জন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, নভোরোসিস্কে হামলায় ক্ষেপণাস্ত্রের পাশাপাশি জেট ড্রোন ও নৌ-ড্রোন ব্যবহার করা হয়েছে। ইউক্রেনীয় সামরিক বাহিনীর দাবি, হামলায় রাশিয়ার দুটি আধুনিক ফ্রিগেটসহ মোট চারটি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার কারণে বন্দরের দুটি গুরুত্বপূর্ণ শস্য রপ্তানি টার্মিনালও ক্ষতির মুখে পড়েছে। পাশাপাশি বিস্ফোরণের আঘাতে নভোরোসিস্কের অন্তত ২৪টি আবাসিক ভবন…

Read More

সময়পত্র ডেস্ক: রাজধানীতে কেনাকাটা বা প্রয়োজনীয় কাজের জন্য বের হওয়ার আগে জেনে নেওয়া জরুরি—সাপ্তাহিক বন্ধের কারণে আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার বেশ কয়েকটি মার্কেট ও শপিং সেন্টার বন্ধ থাকবে। যেসব মার্কেট ও শপিং সেন্টার বন্ধ থাকবে— মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, মাজার কো-অপারেটিভ মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, শাহ্ আলী সুপারমার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, ফরচুন শপিংমল, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্ণফুলী গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি…

Read More

সময়পত্র ডেস্ক: কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ২৬৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩ হাজার ৫০০-এর বেশি মানুষ। এছাড়া প্রায় ৫০০ জন এখনও নিখোঁজ রয়েছেন। বুধবার (১২ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ভূমিকম্পের পর উদ্ধার অভিযানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে প্রথম ৭২ ঘণ্টাকে। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের জীবিত উদ্ধারে দিন-রাত কাজ করছেন উদ্ধারকারীরা। ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোতে ভারী যন্ত্রপাতি, ক্রেন ও প্রশিক্ষিত কুকুর ব্যবহার করে চালানো হচ্ছে তল্লাশি। সরকারি উদ্ধারকারী দলের পাশাপাশি স্থানীয় হাজারো স্বেচ্ছাসেবীও উদ্ধারকাজে অংশ নিয়েছেন। ধ্বংসস্তূপের নিচে কেউ জীবিত আটকে আছেন কি…

Read More

সময়পত্র ডেস্ক: ২০২৫ সালে বিশ্বজুড়ে মার্কিন সামরিক বাহিনীর বিভিন্ন অভিযানে অন্তত ১৫৩ জন বেসামরিক নিহত এবং আরও ২৪৩ জন আহত হয়েছেন। পেন্টাগনের এক মূল্যায়নের বরাত দিয়ে মঙ্গলবার (১১ আগস্ট) এ তথ্য জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। মার্কিন কংগ্রেসে জমা দেওয়া পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, নথিভুক্ত এসব বেসামরিক হতাহতের সব ঘটনাই ইয়েমেনে চালানো তিনটি মার্কিন হামলার সঙ্গে সম্পর্কিত। এর আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে মার্কিন সামরিক অভিযানে মাত্র দুজন বেসামরিক নিহত ও দুজন আহত হওয়ার তথ্য জানিয়েছিল পেন্টাগন। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিলে ইয়েমেনে চালানো ওই তিন হামলায় বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি ছিল বলে মূল্যায়ন করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তবে…

Read More

সময়পত্র ডেস্ক: দেশে হামের পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮৫ জনে। বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, মোট মৃতদের মধ্যে ৭৮৬ জন হামের উপসর্গে এবং ৯৯ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন। এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৯৪১ জন শনাক্ত হয়েছেন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার…

Read More

সময়পত্র ডেস্ক: সিলেট নগরীর একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে নগরীর একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন—আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহকর্মী তাহমিনা বেগম। স্থানীয়দের বরাতে জানা গেছে, সকালে এক মিস্ত্রি ওই বাসায় কাজের জন্য গিয়ে দরজায় ডাকাডাকি করেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে তিনি বিষয়টি আশপাশের লোকজনকে জানান। পরে পাশের ভবন থেকে ওই বাসার বারান্দায় রক্তের দাগ দেখতে পান স্থানীয়রা। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশ বাসার দরজা খুলে ভেতরে তিনজনের মরদেহ দেখতে পায়। ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে প্রয়োজনীয় আইনি…

Read More

সময়পত্র ডেস্ক: সাভারের একটি মসজিদের মাঠ থেকে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধারের পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সাধাপুর গোপেরবাড়ি এলাকার লালটেক ঘোড়া মসজিদের মাঠ থেকে বস্তুটি উদ্ধার করা হয়। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার (১১ আগস্ট) রাত দেড়টার দিকে মসজিদের মাঠে একটি প্লাস্টিকের ড্রাম দেখতে পান তারা। পরে ড্রামটি খুলে ভেতরে কাপড়চোপড়, একটি কোরআন শরিফ এবং প্রেসার কুকারের মতো দেখতে একটি বস্তু পাওয়া যায়। বিষয়টি জানাজানি হওয়ার পর সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। পরে সেখানে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা পৌঁছান। পুলিশ জানিয়েছে, প্রেসার কুকারের মতো দেখতে বস্তুটি আদৌ বিস্ফোরক বা বোমা কি না,…

Read More

সময়পত্র ডেস্ক: রাজধানীতে আবারও তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। সরবরাহ কমে যাওয়ায় সিএনজি ফিলিং স্টেশন ও বাসাবাড়ি—দুই জায়গাতেই দুর্ভোগে পড়েছেন নগরবাসী। কোথাও স্টেশন বন্ধ, আবার কোথাও গ্যাসের অপেক্ষায় দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের। বুধবার (১২ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, মালিবাগ, তেজগাঁও, বাড্ডা, খিলক্ষেত, উত্তরা ও মিরপুরের একাধিক সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। কিছু স্টেশনের সামনে ‘গ্যাস নেই’ লেখা নোটিশও টানিয়ে রাখা হয়েছে। স্টেশন-সংশ্লিষ্টরা জানান, সাধারণত গভীর রাতে কিছুটা গ্যাস সরবরাহ এলেও চাপ খুবই কম থাকে। তবে বুধবার দুপুর পর্যন্ত অনেক স্টেশনেই কোনো গ্যাস পাওয়া যায়নি। এদিকে, বাসাবাড়িতেও গ্যাসের স্বল্পচাপের কারণে রান্নাবান্নায় চরম…

Read More

সময়পত্র ডেস্ক: ন্যাটো সম্মেলন শেষে তুরস্ক থেকে যুক্তরাষ্ট্রে ফেরার সময় নিরাপত্তাজনিত কারণে গোপনে বিমান পরিবর্তনের কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য ইরানি হামলার আশঙ্কায় সিক্রেট সার্ভিস ও সামরিক বাহিনীর নির্দেশে তাকে নির্ধারিত উড়োজাহাজ থেকে সরিয়ে অন্য একটি সামরিক বিমানে নেওয়া হয়েছিল। মঙ্গলবার (১১ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ট্রাম্প। তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশনা মেনে চলাই তার দায়িত্ব। তাই তারা যখন অন্য একটি ফ্লাইট ও বিমানে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন, তখন তিনি সেটিই অনুসরণ করেছেন। এর আগে গত ৮ জুলাই প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, টেলিভিশন ক্যামেরার সামনে ট্রাম্পকে প্রথমে এয়ার ফোর্স ওয়ানে উঠতে দেখা গেলেও…

Read More

সময়পত্র ডেস্ক: প্রয়াত ক্রীড়া সংগঠক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যুকে ‘ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (১২ আগস্ট) আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, ফ্যাসিবাদী শাসনের চূড়ান্ত বহিঃপ্রকাশের কারণে আরাফাত রহমান কোকোকে প্রাণ দিতে হয়েছে। তার দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিয়াউর রহমানের পরিবারকে বিভিন্নভাবে নির্যাতন করেছেন এবং মুক্তিযোদ্ধার পরিবার হওয়ায় জিয়ার উত্তরসূরিদের পরিকল্পিতভাবে ধ্বংসের চেষ্টা করা হয়েছে। তিনি আরও বলেন, জিয়া পরিবারের দেশপ্রেম শেখ হাসিনা কোনোভাবেই মেনে নিতে পারেননি। এ কারণেই পরিবারটির সদস্যদের ওপর নানা…

Read More