Author: Dainik Somoypotro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
সময়পত্র ডেস্ক: আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) ও ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াডে (ইজিএমও) পদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা ও অর্জনের বিভিন্ন দিক প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। পদকজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। পাশাপাশি দেশে গণিতচর্চা ও অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত করতে সরকারি সহযোগিতার আশ্বাস দেন তিনি। সাক্ষাতে বাংলাদেশ গার্লস ম্যাথমেটিকস ফাউন্ডেশনের পক্ষ থেকে তৃণমূল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম সম্প্রসারণে সরকারি সহায়তা চাওয়া হয়। স্কুল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের জন্য একটি তহবিল গঠনের প্রস্তাবেও সম্মতি দেন…
সময়পত্র ডেস্ক: 0বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান ও চাঁদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) মুহাম্মদ রফিকুল ইসলাম মারা গেছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তার ছোট ভাই তৌফিকুল ইসলাম জানান, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন রফিকুল ইসলাম। শুক্রবার (১৪ আগস্ট) বাদ জুমা বিমানবাহিনীর শাহি জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিমানবাহিনীর গোরস্থানে তাকে দাফন করা হবে। ১৯৫২ সালের ২ ফেব্রুয়ারি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামে জন্মগ্রহণ করেন মুহাম্মদ রফিকুল ইসলাম। পাকিস্তান বিমানবাহিনীর সারগোদা কলেজে পড়াশোনা শেষে ১৯৭১ সালে কমিশন লাভের…
সময়পত্র ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছে বাংলাদেশ। তবে সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, অভ্যন্তরীণ কর্মসূচির পাশাপাশি সময়-সুযোগ বিবেচনায় প্রধানমন্ত্রী ভারত সফর করতে পারেন। শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রীর দিল্লি সফরের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান অনেক সমস্যার সমাধান সম্ভব। এ ক্ষেত্রে ভারতেরও সুযোগটি ইতিবাচকভাবে কাজে লাগানো উচিত। তিনি জানান, ভারত ছাড়াও জাপানসহ অন্যান্য দেশে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর নিয়ে আলোচনা চলছে। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা করেই সফরের…
ক্রীড়া ডেস্ক: ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করার পর ব্যাট হাতে দারুণ শুরু করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে এক উইকেট হারিয়ে ১৪ ওভার শেষে ৫৩ রান সংগ্রহ করেছে টাইগাররা। ইনিংসের শুরুতেই অবশ্য উইকেট হারানোর শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। তৃতীয় ওভারে বড় শট খেলতে গিয়ে পয়েন্টে ক্যাচ তুলে দেন তানজিদ হাসান তামিম। তবে নাথান লায়নের হাতে সহজ ক্যাচটি জমা না পড়ায় জীবন পান এই ওপেনার। এরপর সাদমান ইসলাম ও তানজিদ মিলে সতর্ক ব্যাটিংয়ে দলের স্কোর এগিয়ে নেন। তবে ৯ম ওভারে মিচেল স্টার্কের আউটসুইংয়ে পরাস্ত হন সাদমান। ড্রাইভ করতে গিয়ে পয়েন্টে নাথান লায়নের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৩০ বলে ২০ রান…
সময়পত্র ডেস্ক: বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেছে দলটি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে এক ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার কারণে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে মন্ত্রিসভা ও সংসদ সদস্য পদ থেকেও তার পদত্যাগের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। এবার রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে বৃহস্পতিবার তার মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। বিএনপির…
সময়পত্র ডেস্ক: জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) জন্মতারিখ, নিজের নাম এবং বাবা-মায়ের নাম সম্পূর্ণ পরিবর্তন বা সংশোধনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে এসব তথ্যের সম্পূর্ণ পরিবর্তন বা সংশোধনের সুযোগ একবারের বেশি পাওয়া যাবে না। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এ সিদ্ধান্ত জানানো হয়। পরিপত্র অনুযায়ী, অনলাইনে যাচাই করা যায় এমন শিক্ষাগত সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন এখন থেকে মাঠপর্যায়ের কর্মকর্তারা নিষ্পত্তি করতে পারবেন। তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ ব্যবহার করে জন্মতারিখ সংশোধনের আবেদন এবং নিজের নাম বা বাবা-মায়ের নাম সম্পূর্ণ পরিবর্তনের আবেদন সরাসরি এনআইডির মহাপরিচালক নিষ্পত্তি করবেন। ইসির নতুন এই…
সময়পত্র ডেস্ক: দেশের আদালতগুলোতে মামলার চাপ কমানো এবং জামিন প্রক্রিয়াকে আরও দ্রুত ও স্বচ্ছ করতে নতুন করে আরও ১২ জেলায় অনলাইন ই-বেইল বন্ড ব্যবস্থা চালু করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বাংলাদেশ সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে চতুর্থ ধাপে নতুন এই ১২ জেলায় ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। উদ্বোধন অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, নতুন ১২ জেলা যুক্ত হওয়ায় বর্তমানে দেশের মোট ২৮টি জেলায় ডিজিটাল ই-বেইল বন্ড ব্যবস্থা চালু হয়েছে। এর ফলে জামিন সংক্রান্ত কার্যক্রমে সময় কমার পাশাপাশি প্রক্রিয়াটি আরও সহজ ও স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে। মামলার দীর্ঘসূত্রতা কমাতে আদালতের বাইরে মধ্যস্থতা (মেডিয়েশন) এবং বিকল্প বিরোধ…
সময়পত্র ডেস্ক: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণ এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক, বাংলাদেশে মার্কিন বিনিয়োগের সুযোগ এবং ভবিষ্যতে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হচ্ছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এক্সিলারেট এনার্জির চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন। তার সঙ্গে রয়েছেন ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়াবিষয়ক সভাপতি অতুল কেশপ। এ ছাড়া বৈঠকে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, নিশা দেশাইসহ বিভিন্ন কূটনীতিক ও বিজনেস কাউন্সিলের সদস্যরা…
ক্রীড়া ডেস্ক: স্পেনের সাবেক তারকা ফুটবলার ও বার্সেলোনার প্রাক্তন কোচ জাভি হার্নান্দেজকে জাতীয় দলের নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নেদারল্যান্ডস। এর মধ্য দিয়ে প্রায় পাঁচ দশক পর আবারও একজন বিদেশি কোচের হাতে জাতীয় দলের দায়িত্ব তুলে দিল ডাচ ফুটবল কর্তৃপক্ষ। ২০২৪ সালের মে মাসে বার্সেলোনার কোচের পদ ছাড়ার পর থেকে আর কোনো দলের দায়িত্বে ছিলেন না জাভি। দীর্ঘ বিরতির পর এবার জাতীয় দলের কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন স্প্যানিশ এই কিংবদন্তি। সাম্প্রতিক বিশ্বকাপে মরক্কোর কাছে হেরে রাউন্ড অব থার্টি-টু থেকে বিদায় নেয় নেদারল্যান্ডস। এরপর দায়িত্ব ছাড়েন রোনাল্ড কোম্যান। তার জায়গায় লুই ফন গালকে ফেরানোর আলোচনা থাকলেও শেষ পর্যন্ত…
ক্রীড়া ডেস্ক: উয়েফা সুপার কাপে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রেখেছে প্যারিস সাঁ-জার্মেই (পিএসজি)। চ্যাম্পিয়নস লিগ জয়ের পর এবার সুপার কাপও নিজেদের করে নিয়ে নতুন মৌসুমের শুরুটা দারুণভাবে করল ফরাসি জায়ান্টরা। অস্ট্রিয়ার রেড বুল অ্যারেনায় বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পিএসজি। ম্যাচের ২০ মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন খভিচা কাভারৎসখেলিয়া। গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে অ্যাস্টন ভিলা। প্রথমার্ধের শেষ মুহূর্তে সেই প্রচেষ্টার ফলও পায় ইংলিশ ক্লাবটি। ৪৫ মিনিটে ১৭ বছর বয়সী অভিষিক্ত ব্রায়ান মাদজোর দুর্দান্ত নৈপুণ্যে সমতায় ফেরে ভিলা। দ্বিতীয়ার্ধে দুই দলই জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। শেষ…
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
