Author: Dainik Somoypotro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

সময়পত্র ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করলে তা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৫ আগস্ট) দুপুরে মহেশপুর উপজেলার চাপাতলা মাজার এলাকার কাছে এ ঘটনা ঘটে। বিজিবি জানায়, বিএসএফের ১৯৪ ব্যাটালিয়নের মাহেন্দ্রা ক্যাম্প থেকে চারজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। খবর পেয়ে মহেশপুর বিজিবির কুসুমপুর বিওপির টহল দল সীমান্তের শূন্যরেখার কাছে তাদের আটকে দেয়। পুশইনের শিকার চারজনের মধ্যে দুইজন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন। বিষয়টি বিএসএফের ১৯৪ ব্যাটালিয়নের কমান্ডারকে জানানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি। মহেশপুর…

Read More

সময়পত্র ডেস্ক: ডারউইন টেস্টের তৃতীয় দিনেও অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ দাপট দেখাচ্ছে বাংলাদেশ। ব্যাটিং ও বোলিংয়ে স্বাগতিকদের চাপে রাখার মাঝেই আলোচনায় এসেছে অজি ওপেনার ট্রাভিস হেডের একটি ব্যতিক্রমী মুহূর্ত। শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে হাসান মাহমুদের বলে ইনসাইড এজ হয়ে বোল্ড হন হেড। আউট হওয়ার পর নিজের হাতেই স্টাম্প ও বেল ঠিক করে দেন তিনি। হেডের এমন আচরণে বিস্মিত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার ও ধারাভাষ্যকার অ্যাডাম গিলক্রিস্ট। তার মতে, দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে এমন দৃশ্য তিনি আগে কখনো দেখেননি। হেডের এই খেলোয়াড়সুলভ আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্রিকেটপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচেও প্রতিপক্ষের প্রতি সম্মান এবং ক্রিকেটের চেতনা ধরে রাখার অনন্য উদাহরণ…

Read More

সময়পত্র ডেস্ক: ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ আটকে দিয়েছে ফ্রান্সের সর্বোচ্চ আদালত। মতপ্রকাশের স্বাধীনতা ও ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থেকেই আদালত এমন সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে নিষেধাজ্ঞাটি কার্যকর হওয়ার কথা ছিল। প্রস্তাবিত আইনে ১৫ বছরের কম বয়সীদের নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খোলার সুযোগ বন্ধ করার পাশাপাশি আগে থেকে থাকা অ্যাকাউন্টগুলোও চার মাসের মধ্যে বন্ধ করে দেওয়ার বিধান রাখা হয়েছিল। তবে আদালতের সিদ্ধান্তের ফলে আপাতত ওই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে না। এর আগে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেয় অস্ট্রেলিয়া। দেশটি ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম…

Read More

সময়পত্র ডেস্ক: দেশের প্রত্যন্ত অঞ্চলেও মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে আগামী অক্টোবর মাসে পাঁচ জেলায় শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতাল চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। পরে হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে রোগীদের চিকিৎসাসেবা ও সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজ নেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকারের পাশাপাশি দেশের অর্থনৈতিক ও সামগ্রিক উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই শহরকেন্দ্রিক চিকিৎসাব্যবস্থার পরিবর্তে দেশের সব অঞ্চলের মানুষের জন্য সহজলভ্য ও সমান স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রয়োজন। তিনি বলেন, উন্নত চিকিৎসার…

Read More

সময়পত্র ডেস্ক: এক দফা কমার পর দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (১৫ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এ দাম নির্ধারণের কথা জানায় বাজুস। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা বেড়ে হয়েছে ১…

Read More

সময়পত্র ডেস্ক: রাজধানীতে গ্যাসের সংকট আরও তীব্র হওয়ায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে বাড়ছে যানবাহনের দীর্ঘ সারি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় গ্যাস না পাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন চালকরা। শনিবার (১৫ আগস্ট) সকাল থেকেই রাজধানীর কুড়িল ও খিলক্ষেত এলাকার বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নিতে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। একটি গাড়িতে গ্যাস নিতে চালকদের চার থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। চালকরা জানান, দীর্ঘ সময় ফিলিং স্টেশনে আটকে থাকায় প্রতিদিনের ট্রিপের সংখ্যা কমে যাচ্ছে। এতে যাত্রী পরিবহনের সময় যেমন কমছে, তেমনি দৈনিক আয়ও উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে। তাদের অভিযোগ, গ্যাসের সংকটের কারণে একদিকে রাস্তায় যানবাহনের চাপ বাড়ছে, অন্যদিকে ঘণ্টার পর…

Read More

সময়পত্র ডেস্ক: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সম্ভাব্য সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা নিরাপদ স্থানে সরে গেছেন। শনিবার (১৫ আগস্ট) স্থানীয় সময় ভোর ৫টা ৫৮ মিনিটে ফ্লোরেস অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কেন্দ্র ছিল পূর্ব নুসা তেংগারা প্রদেশের এন্দে শহর থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে। প্রাথমিক ভূমিকম্পের পর আরও দুটি শক্তিশালী পরকম্পন অনুভূত হয়। এর মধ্যে একটির মাত্রা ছিল ৬ দশমিক ১। ভূমিকম্পে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।…

Read More

সময়পত্র ডেস্ক: আন্তর্জাতিক বাজারে টানা কয়েকদিন বাড়ার পর এবার সামান্য কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বৈশ্বিকভাবে তেলের চাহিদা কমতে পারে—এমন পূর্বাভাসে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে মূল্যায়ন শুরু হওয়ায় দামে এই নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১ সেন্ট বা শূন্য দশমিক ১২ শতাংশ কমে ৮৮ দশমিক ৮৭ ডলারে দাঁড়িয়েছে। এর মধ্য দিয়ে টানা ছয় কার্যদিবসের দাম বৃদ্ধিতে বিরতি এসেছে। এদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও কমেছে। ব্যারেলপ্রতি ১৬ সেন্ট বা শূন্য দশমিক ১৯ শতাংশ কমে এটি ৮৩ দশমিক ১১ ডলারে লেনদেন হয়েছে। এর আগে টানা পাঁচ সেশনে এই জ্বালানি তেলের…

Read More

সময়পত্র ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী নয়াপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, নোয়াখালী থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে আসা লাল সবুজ পরিবহনের একটি বাস ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি জিপের সঙ্গে সংঘর্ষ হয়। জিপটি ঈদগাঁও থেকে যাত্রী নিয়ে চকরিয়ার দিকে যাচ্ছিল। সংঘর্ষের তীব্রতায় জিপটি দুমড়েমুচড়ে যায়। এতে জিপে থাকা কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় শাহেদ, রফিক, জিয়াবুল ও জসিম নামে চারজনের মৃত্যু হয়। আহত…

Read More

সময়পত্র ডেস্ক: রাজধানীতে আবারও ভয়াবহ আকার ধারণ করেছে গ্যাস সংকট। সরবরাহ কমে যাওয়ায় গ্যাসের চাপ নেমে গেছে সর্বনিম্ন পর্যায়ে। এতে একদিকে সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ অপেক্ষা, অন্যদিকে বাসাবাড়িতে রান্নার কাজে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকার ফিলিং স্টেশনে গ্যাসের জন্য যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। অনেক স্টেশনে গ্যাস না থাকায় ‘গ্যাস নেই’ লেখা সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। চালক ও পরিবহন মালিকদের অভিযোগ, ভোর থেকে লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না। কোনো কোনো চালক ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে মাত্র ২০ থেকে ৫০ টাকার গ্যাস নিতে পারছেন। ফলে সময় ও অর্থ—দুই দিক থেকেই ক্ষতির মুখে…

Read More