সময়পত্র ডেস্ক: রাজধানীতে কেনাকাটা বা প্রয়োজনীয় কাজের জন্য বের হওয়ার আগে জেনে নেওয়া জরুরি—সাপ্তাহিক বন্ধের কারণে আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার বেশ কয়েকটি মার্কেট ও শপিং সেন্টার বন্ধ থাকবে।
যেসব মার্কেট ও শপিং সেন্টার বন্ধ থাকবে—
মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, মাজার কো-অপারেটিভ মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, শাহ্ আলী সুপারমার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, ফরচুন শপিংমল, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্ণফুলী গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বায়তুল মোকাররম মার্কেট ও সাকুরা মার্কেট।
তাই এসব এলাকায় কেনাকাটার পরিকল্পনা থাকলে অন্য দিন যাওয়াই ভালো।
এদিকে, বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনার অংশ হিসেবে সরকার দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিলবোর্ড বন্ধ এবং আলোকসজ্জা পুরোপুরি বন্ধ রাখার নির্দেশনাও রয়েছে।

