Author: Dainik Somoypotro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
যুদ্ধের শুরুতে বিমান বিধ্বস্ত হওয়ার পর তিন ইরানি পাইলটকে কয়েক মাস ধরে আটকে রাখার যে অভিযোগ উঠেছে, তা সরাসরি নাকচ করেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি পাইলটদের আটকের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। তথ্যসূত্র: সিএনএন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, পাইলটদের আটকে রাখার বিষয়ে যে তথ্য ছড়িয়েছে, তা তারা পুরোপুরি প্রত্যাখ্যান করছেন। আঞ্চলিক উত্তেজনা কমাতে যখন কূটনৈতিক তৎপরতা চলছে, তখন এমন বিভ্রান্তিকর বক্তব্যে কাতার বিস্মিত বলেও জানান তিনি। তিনি বলেন, বিমান বিধ্বস্ত হওয়ার পর কাতারের অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাইলটদের খোঁজে অভিযান চালায়। একজন পাইলটের দেহাবশেষ হস্তান্তরের বিষয়েও ইরানের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। এ ছাড়া গত এপ্রিলে অভিযান সম্পর্কে…
সময়পত্র ডেস্ক: অস্ট্রেলিয়ার ডারউইনে স্বাগতিকদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। রোববার (১৬ আগস্ট) এক বিবৃতিতে বাংলাদেশ দলের এই সাফল্যে খেলোয়াড়, কোচিং স্টাফসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান তিনি। বিবৃতিতে জামায়াত আমির বলেন, ডারউইন টেস্টে বাংলাদেশের জয় পুরো জাতির জন্য আনন্দ, গর্ব ও মর্যাদার বিষয়। কঠিন পরিস্থিতিতে ক্রিকেটারদের মানসিক দৃঢ়তা, দলীয় সংহতি, ধৈর্য এবং অসাধারণ পারফরম্যান্সের ফলেই এই সাফল্য এসেছে। তিনি আরও বলেন, ম্যাচজুড়ে বাংলাদেশি খেলোয়াড়রা যে লড়াকু মানসিকতা ও আত্মবিশ্বাস দেখিয়েছেন, তা প্রশংসার দাবিদার। প্রতিকূল পরিস্থিতিতেও তারা নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রেখে জয় ছিনিয়ে নিয়েছেন। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা…
ক্রীড়া ডেস্ক: নতুন ইংলিশ ফুটবল মৌসুমের পর্দা উঠছে কমিউনিটি শিল্ডের ফাইনাল দিয়ে। রোববার (১৬ আগস্ট) শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। বাংলাদেশ সময় রাত ৮টায় কার্ডিফের মিলেনিয়াম স্টেডিয়ামে মাঠে গড়াবে ম্যাচটি। ম্যাচের আগে কিছুটা অস্বস্তিতে রয়েছে আর্সেনাল। প্রাক-মৌসুমের চার ম্যাচে মিকেল আর্তেতার দল জয় পেয়েছে মাত্র একটিতে। যদিও ডর্টমুন্ড ও কোমোর বিপক্ষে টাইব্রেকারে জয় তুলে নিয়েছে গানাররা, তবুও প্রতিযোগিতামূলক ম্যাচের আগে দলের প্রস্তুতি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে অতীত সাফল্য থেকে আত্মবিশ্বাস নিতে পারে আর্সেনাল। কমিউনিটি শিল্ডে ২০২০ ও ২০২৩ সালে শিরোপা জিতেছিল তারা। ২০২৩ সালের ফাইনালে ম্যানচেস্টার সিটিকেও টাইব্রেকারে হারিয়েছিল গানাররা। আর্তেতার চোখে অবশ্য এটি কোনো সাধারণ ম্যাচ…
সময়পত্র ডেস্ক: বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদে পোনা অবমুক্ত ও বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের জীবনমানের উন্নয়ন এবং বিশেষ করে গ্রাম ও উপজেলা পর্যায়ের মানুষের ভাগ্য পরিবর্তনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করতে চায় সরকার। মানুষের প্রয়োজন ও কল্যাণকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের কথা জানান তিনি। তিনি আরও বলেন, বিএনপি যখনই জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখন কিছু রাজনৈতিক দল নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।…
সময়পত্র ডেস্ক: রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৬ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে যাচাই শেষে মির্জা ফখরুলের মনোনয়নপত্রে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি। পরে সেটি বৈধ ঘোষণা করা হয়। এর আগে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। এর আগে প্রার্থিতা প্রত্যাহারের জন্য নির্ধারিত সময় শেষ হবে ১৮ আগস্ট বিকেল ৪টায়।
সময়পত্র ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঐতিহাসিক এই জয়ের পর দলের খেলোয়াড়দের সঙ্গে ভিডিও কলে কথা বলে শুভেচ্ছা জানান তিনি। রোববার (১৬ আগস্ট) ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই স্বাগতিকদের বিপক্ষে এমন জয় পেল টাইগাররা। জয় নিশ্চিত হওয়ার সময় কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী। ম্যাচ শেষ হওয়ার পর বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে ভিডিও কলে যুক্ত হন তিনি। এ সময় দেশের মানুষের পক্ষ থেকেও ক্রিকেটারদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, অস্ট্রেলিয়ার মতো…
ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের কীর্তি গড়েছে বাংলাদেশ। ডারউইন টেস্টে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটি নিঃসন্দেহে অন্যতম স্মরণীয় সাফল্য। ম্যাচের আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পাঁচ দিন ধরে ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলার লক্ষ্য জানিয়েছিলেন। তবে সেই পরিকল্পনার চেয়েও দ্রুত জয় তুলে নেয় বাংলাদেশ। চতুর্থ দিনেই শেষ হয় ম্যাচ। তৃতীয় দিনের শেষে ৬৭ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। দিনের শুরুতেই অ্যালেক্স ক্যারির ক্যাচ ফসকে যায় বাংলাদেশের হাত থেকে। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি অস্ট্রেলিয়ার এই ব্যাটার। মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ৩০…
সময়পত্র ডেস্ক: খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাসের চাপায় সুদুঅং মারমা নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুদুঅং মারমা রামগড় উপজেলার পাকলা পাড়া এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে মোটরসাইকেলে করে গুইমারা থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন সুদুঅং। পথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তার মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়।
জাপানের ঔপনিবেশিক শাসন থেকে কোরিয়ার মুক্তির ৮১তম বার্ষিকীতে রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। রোববার (১৬ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এ তথ্য জানিয়েছে। শনিবার (১৫ আগস্ট) কোরিয়ার মুক্তি দিবস উপলক্ষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাঠানো শুভেচ্ছাবার্তার জবাবে কিম বলেন, দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তিনি আশাবাদী। পারস্পরিক বন্ধুত্ব ও ঐতিহাসিক সহযোগিতার ভিত্তিতে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। পুতিন তার বার্তায় রাশিয়া ও উত্তর কোরিয়ার দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের বিরুদ্ধে সোভিয়েত সেনাদের লড়াইয়ের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের যে ভিত্তি…
সময়পত্র ডেস্ক: শপথ নেওয়ার পর প্রথমবারের মতো আজ কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী সফরে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ, মাছের পোনা অবমুক্তকরণ, জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। রোববার (১৬ আগস্ট) সকালে সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। সফরকালে কিশোরগঞ্জ সদর, কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করবেন তিনি। এরপর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। দুপুর সাড়ে ১২টার দিকে কটিয়াদীর কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে দুপুর ১টার দিকে আচমিতা…
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
