সময়পত্র ডেস্ক: নরসিংদীর বেলাবোতে মাদক সেবনের অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ চারজনকে আটক করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার বাগানবাড়ি এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে পুলিশ।
আটকরা হলেন—বেলাবো থানার কনস্টেবল শামসুল হক (৩০), মাটিয়ালপাড়া এলাকার উজ্জল মিয়া (৩৭), সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর এলাকার রকি (২৮) এবং একই এলাকার বাদল (৩৭)।
স্থানীয়দের অভিযোগ, বাগানবাড়ি এলাকায় কয়েকজনের সঙ্গে মাদক সেবন করছিলেন কনস্টেবল শামসুল হক। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে ১৫টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক পুলিশ সদস্যসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

