Author: Dainik Somoy Potro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

সময়পত্র ডেস্ক: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় বিএনপির শীর্ষ নেতারা তার সঙ্গে ছিলেন। পরে তারা সমাধিস্থলে বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। স্বাধীনতা রক্ষা, দেশের সার্বভৌমত্ব শক্তিশালী করা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে দলটি গঠিত হয়েছে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে বিএনপি। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী…

Read More

সময়পত্র ডেস্ক: প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকা আশুগঞ্জ সার কারখানা দ্রুত পুনরায় চালুর দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন কারখানার শ্রমিক-কর্মচারীরা। সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষুব্ধ শ্রমিক-কর্মচারীরা কিছু সময়ের জন্য ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। কর্মসূচিতে আশুগঞ্জ উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংহতি প্রকাশ করে অংশ নেন। এছাড়া আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের সিবিএ নেতৃবৃন্দ এবং স্থানীয় সিএনজি, ট্রাক ও রিকশা মালিক সমিতির নেতারাও এতে যোগ দেন। সমাবেশে…

Read More

নিজস্ব প্রতিনিধি,মানিকগঞ্জ : মানিকগঞ্জের সাটুরিয়ায় নির্জন এলাকা থেকে অজ্ঞাত এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধারের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মোঃ আফছার (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) রাত ২টা ৪৫ মিনিটের দিকে ঢাকার পল্লবী থানার বাউনিয়া বাঁধ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে নিহত নারীর পরিচয়ও শনাক্ত করে পুলিশ। নিহতের নাম লাইলী বেগম ওরফে ফাতেমা (৫৮)। তিনি পাবনা সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা এবং বর্তমানে ঢাকার মিরপুর মডেল থানাধীন সেনপাড়া পর্বতা এলাকায় বসবাস করতেন। গ্রেফতারকৃত মোঃ আফছার (৫৫) মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার মৈশলোহা গ্রামের মৃত ফয়জুদ্দিনের ছেলে।…

Read More

সময়পত্র ডেস্ক: দেশের বাজারে সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। ফলে আগস্ট মাসে নির্ধারিত দামেই সেপ্টেম্বরেও ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রল বিক্রি হবে। সোমবার (৩১ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সেপ্টেম্বর মাসে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা দরে বিক্রি হবে। এর আগে গত ৩১ মে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে ভোক্তা পর্যায়ে এসব জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সেই মূল্যহারই সেপ্টেম্বর ২০২৬ মাসের জন্য বহাল রাখা হয়েছে। সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম ডিজেল:…

Read More

সময়পত্র ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একই মঞ্চে বসতে যাচ্ছেন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বার্ষিক সম্মেলনে। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সোমবার থেকে শুরু হচ্ছে দুই দিনের এ সম্মেলন। বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা এবং চলমান বিভিন্ন যুদ্ধ পরিস্থিতি এবারের সম্মেলনে গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। এসসিওর ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এবারের সম্মেলনটি এমন এক সময়ে হচ্ছে, যখন ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি ও আর্থিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। একই সঙ্গে পঞ্চম বছরে গড়ানো রাশিয়া-ইউক্রেন যুদ্ধও আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি করছে। এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড…

Read More

সময়পত্র ডেস্ক: রংপুরে একই পরিবারের চার সদস্যকে হত্যার মামলায় গ্রেফতার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব পাওয়া যায়নি। ঘটনার ১০ দিন পর তাদের প্রস্রাবের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। সোমবার (৩১ আগস্ট) রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) সনাতন চক্রবর্তী এ তথ্য জানান। তিনি বলেন, রোববার বিকেলে কারাগার থেকে দুই আসামির প্রস্রাবের নমুনা সংগ্রহ করা হয়। মাইক্রোবায়োলজি ল্যাবে পরীক্ষার পর তাদের নমুনায় কোনো মাদকের অস্তিত্ব পাওয়া যায়নি। তবে তদন্ত সংস্থা তাদের চুল বা রক্তের নমুনা সংগ্রহ করেনি। চিকিৎসকদের মতে, ইয়াবা বা অ্যামফিটামিনের উপস্থিতি রক্ত, লালা ও প্রস্রাবে সাধারণত কয়েক দিন পর্যন্ত শনাক্ত হতে পারে। অন্যদিকে চুলের…

Read More

সময়পত্র ডেস্ক: নতুন পে-স্কেলের সুপারিশ করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়। দুই অর্থবছরে চার ধাপে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হতে পারে। অনুমোদনের জন্য সুপারিশগুলো সোমবার (৩১ আগস্ট) বিকেলে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করার কথা রয়েছে। সরকারের উচ্চপর্যায়ের আলোচনার ভিত্তিতে ধাপে ধাপে পে-স্কেল বাস্তবায়নের কৌশল নেওয়া হচ্ছে। মূলত অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের মাধ্যমেই এর ব্যয় নির্বাহ করা হবে। সরকারি কর্মচারীদের প্রত্যাশা পূরণ এবং চলমান যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক চাপ সামলাতেই এ পদ্ধতি গ্রহণ করা হয়েছে। ২০টি গ্রেড রেখেই পে-স্কেল চূড়ান্ত করছে সরকার। তবে কর্মচারীদের দাবি, বৈষম্য এড়াতে গ্রেডের সংখ্যা কমানো উচিত। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে পে-স্কেলের গেজেট জারি হতে পারে।…

Read More

সময়পত্র ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সীমান্ত রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভূমিকার প্রশংসা করে চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। সোমবার (৩১ আগস্ট) বঙ্গভবনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে বিজিবি মহাপরিচালক রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় তাকে আন্তরিক অভিনন্দন জানান। এ সময় তিনি বাহিনীর সার্বিক কার্যক্রম এবং সীমান্তে নজরদারি বাড়াতে অত্যাধুনিক ড্রোন ও আধুনিক প্রযুক্তি সংযোজনের উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি বলেন, সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার বন্ধে অতন্দ্র প্রহরী বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সীমান্ত সুরক্ষায় বাহিনীতে…

Read More

সময়পত্র ডেস্ক: ইউক্রেনে নতুন শিক্ষাবর্ষ শুরুর মাত্র এক সপ্তাহ আগে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির প্রায় ১ কোটি ২০ লাখ বই ধ্বংস হয়েছে। এর মধ্যে স্কুলের পাঠ্যবইও রয়েছে। কিয়েভের একটি ছাপাখানায় হামলার পর নতুন শিক্ষাবর্ষের বই ছাপার কাজও থমকে গেছে। কিয়েভে অবস্থিত কনভি প্রকাশনা প্রতিষ্ঠানের ছাপাখানায় রাতের আঁধারে রুশ ক্ষেপণাস্ত্র হামলা হয়। হামলার সময় সেখানে নতুন শিক্ষাবর্ষের জন্য ১৩ লাখ বই ছাপার প্রস্তুতি চলছিল, যা ইউক্রেনের মোট স্কুলপাঠ্যবইয়ের প্রায় ১০ শতাংশ। হামলার পর ছাপাখানার ধ্বংসস্তূপ থেকে পোড়া বইয়ের পৃষ্ঠা উদ্ধার করা হয়। আগুন নেভানোর পানি ও পরে বৃষ্টির পানিতে অনেক বই ও কাগজ আরও নষ্ট হয়ে যায়। কনভি প্রকাশনা প্রতিষ্ঠানের বাণিজ্যিক…

Read More

সময়পত্র ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যা ও পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া ৪ হাজার ২৪৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। সোমবার (৩১ আগস্ট) দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১০ হাজার ৪৫১ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের মধ্যে ৫৯২ জন বিদেশি নাগরিক রয়েছেন। নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি (এনডিআরআরএমএ) জানিয়েছে, দুর্গত বিভিন্ন এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বহু ঘরবাড়ি, সড়ক, সেতু ও অবকাঠামো ধ্বংস হয়েছে। নিখোঁজদের সন্ধানে দুর্গম এলাকাগুলোতেও উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে যাচ্ছেন।

Read More