Author: Dainik Somoy Potro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

সময়পত্র ডেস্ক: দিল্লি বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের কাছাকাছি সত্য নিকেতনে একটি ভবন ধসে পড়ার ঘটনায় শিক্ষার্থীদের আবাসন নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। রোববারের এ ঘটনায় খবর পেয়ে ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ও দিল্লি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। সত্য নিকেতন ও আশপাশের এলাকায় দিল্লি বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী বসবাস করেন। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে আসনসংখ্যা সীমিত হওয়ায় অনেক শিক্ষার্থী বাধ্য হয়ে বেসরকারি পিজি (পেয়িং গেস্ট) ও ভাড়া বাসায় থাকেন। তবে এসব আবাসনের উচ্চ ভাড়া এবং ভবনের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন রয়েছে। ঘটনার পর দিল্লি পুলিশ একটি মামলা করেছে। এদিকে ভবনটির মালিক আনন্দ বনসাল পলাতক রয়েছেন বলে…

Read More

ক্রিড়া ডেস্ক: আজ সোমবার (৭ সেপ্টেম্বর) ক্রীড়াপ্রেমীদের জন্য টেলিভিশনের পর্দায় রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ। নারী এশিয়া কাপে মুখোমুখি হবে হংকং ও পাকিস্তান। পাশাপাশি রয়েছে ইউএস ওপেনের শেষ ষোলোর লড়াই, লা লিগা ও সিরি আ’র ম্যাচ। নারী এশিয়া কাপ ক্রিকেট হংকং-পাকিস্তান রাত ৮টা ৩০ মিনিট, টি স্পোর্টস ইউএস ওপেন শেষ ষোলো রাত ৯টা, স্টার স্পোর্টস ১ ও ২ লা লিগা হেতাফে-সেলতা রাত ১১টা, টি স্পোর্টস ও ফ্যানকোড এলচে-রিয়াল সোসিয়েদাদ রাত ১টা ৩০ মিনিট, টি স্পোর্টস ও ফ্যানকোড সিরি আ ক্যালিয়ারি-লেচ্চে রাত ১০টা ৩০ মিনিট, জি ফাইভ উদিনেসে-লাজিও রাত ১২টা ৪৫ মিনিট, জি ফাইভ

Read More

সময়পত্র ডেস্ক: ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসে থাকা আরও অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) রাতে ফেনী সদর উপজেলার লালপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী একটি পণ্যবাহী ট্রাক লালপোল এলাকায় পৌঁছে হঠাৎ ব্রেক করে। এ সময় পেছনে থাকা শ্যামলী পরিবহনের দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। পরে বাসটি সড়কের পাশে উল্টে পড়ে। এতে বাসের অন্তত ১১ জন যাত্রী আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে…

Read More

সময়পত্র ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। স্থানীয় সময় রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। প্রতিবেদন অনুযায়ী, পুয়ের্তো রিকোর সান হুয়ানের লুইস মুনোজ মারিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করা বোয়িং ৭৬৭-৩০০ বিমানটি মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর রানওয়ে থেকে ছিটকে পড়ে। পরে বিমানটি একাধিক যানবাহনে ধাক্কা দিলে এতে আগুন ধরে যায়। মায়ামি-ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা জানান, ২১ এয়ারের ফ্লাইট ৭৫৯৮ দুর্ঘটনার কবলে পড়ে। এতে পাঁচজন প্রাণ হারিয়েছেন এবং আরও পাঁচজন আহত হয়েছেন। নিহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা…

Read More

ক্রিড়া ডেস্ক: ইউএস ওপেনে অদ্ভুত এক পরিস্থিতিতে সাময়িকভাবে ম্যাচ থামাতে হলো বিশ্বের এক নম্বর টেনিস তারকা অ্যারিনা সাবালেঙ্কাকে। ম্যাচ চলাকালে গ্যালারি থেকে গাঁজার তীব্র গন্ধ আসায় বিষয়টি আম্পায়ারের নজরে আনেন তিনি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ফ্লাসিং মিডোজের লুইস আর্মস্ট্রং স্টেডিয়ামে তৃতীয় রাউন্ডের ম্যাচে উজবেকিস্তানের কামিলা রাখিমোভার মুখোমুখি হন টুর্নামেন্টের শীর্ষ বাছাই সাবালেঙ্কা। ম্যাচের শুরুতে ৩-০ গেমে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় সার্ভিস গেমে ৩০-০ পয়েন্টে থাকা অবস্থায় হঠাৎ খেলা থামিয়ে আম্পায়ার ইভা আসদেরাকি-মুরকে গন্ধের বিষয়টি জানান তিনি। সে সময় সাবালেঙ্কা আম্পায়ারকে বলেন, কেউ গাঁজা সেবন করছে এবং গন্ধটি খুবই তীব্র। বিষয়টি একটু খেয়াল করার অনুরোধও জানান তিনি। তবে এই অস্বস্তিকর পরিস্থিতির পরও…

Read More

সময়পত্র ডেস্ক: সর্বজনীন পেনশন স্কিমে ফের গতি আনতে উদ্যোগ নিয়েছে সরকার। ২০৩০ সালের মধ্যে দেশের ৪ কোটি পরিবারের অন্তত একজন সদস্যকে এ স্কিমের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। ইতোমধ্যে লেনদেন ও হিসাব পরিচালনার জন্য ৪৫টি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে কর্তৃপক্ষ। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিজিএমইএ ভবনে পোশাক কারখানার শ্রমিক ও কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত আলোচনা সভায় এসব তথ্য জানান জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. সুরাতুজ্জামান। তিনি জানান, ১৮ থেকে ৬০ বছর বয়সী নাগরিকরা চারটি স্কিমের আওতায় বিভিন্ন মেয়াদে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখতে পারবেন। ৬০ বছর বয়সের পর থেকে আমৃত্যু পেনশন পাওয়ার সুযোগ থাকবে। বর্তমানে…

Read More

সময়পত্র ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯১৭ জন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৪ শিশু। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৮৯১ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মারা গেছেন ১০০ জন। সব মিলিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা…

Read More

সময়পত্র ডেস্ক: ইরানের সুরক্ষিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ওই স্থাপনায় কোনো ধরনের তৎপরতা শনাক্ত হলে সেটিকে মার্কিন হামলার লক্ষ্যবস্তু করা হতে পারে। স্থানীয় সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি দেন ট্রাম্প। এ সময় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক অভিযানের পক্ষে বিভিন্ন যুক্তিও তুলে ধরেন তিনি। ট্রাম্প জানান, ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’সহ দেশটির অন্যান্য স্থাপনায় কী ধরনের কার্যক্রম চলছে, তা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কোনো ধরনের সন্দেহজনক তৎপরতা দেখা গেলে কঠোর হামলা চালানোর কথাও জানান তিনি। এর আগে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম…

Read More

সময়পত্র ডেস্ক: দেশের বিভিন্ন অঞ্চলে আগামী তিন দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এ সময় কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর)…

Read More

সময়পত্র ডেস্ক: গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং দ্রুত জ্বালানি সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে লংমার্চের আনুষ্ঠানিকতা শুরু হয়। সমাবেশ শেষে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের বহর লালদিঘীর উদ্দেশে যাত্রা করে। লংমার্চের আগে অনুষ্ঠিত উদ্বোধনী সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নির্বাচিত সরকার ভোটের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের ব্যর্থতার কারণেও ক্ষোভ প্রকাশ করেন তারা। ১১ দলীয় ঐক্যের নেতারা বলেন, গণভোটের রায় বাস্তবায়নের জন্য ছয়…

Read More