সময়পত্র ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যা ও পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া ৪ হাজার ২৪৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
সোমবার (৩১ আগস্ট) দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১০ হাজার ৪৫১ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের মধ্যে ৫৯২ জন বিদেশি নাগরিক রয়েছেন।
নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি (এনডিআরআরএমএ) জানিয়েছে, দুর্গত বিভিন্ন এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বহু ঘরবাড়ি, সড়ক, সেতু ও অবকাঠামো ধ্বংস হয়েছে। নিখোঁজদের সন্ধানে দুর্গম এলাকাগুলোতেও উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে যাচ্ছেন।

