সময়পত্র ডেস্ক: দেশের বাজারে সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। ফলে আগস্ট মাসে নির্ধারিত দামেই সেপ্টেম্বরেও ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রল বিক্রি হবে।
সোমবার (৩১ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সেপ্টেম্বর মাসে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা দরে বিক্রি হবে।
এর আগে গত ৩১ মে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে ভোক্তা পর্যায়ে এসব জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সেই মূল্যহারই সেপ্টেম্বর ২০২৬ মাসের জন্য বহাল রাখা হয়েছে।
সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম
- ডিজেল: ১১৫ টাকা/লিটার
- কেরোসিন: ১৩৫ টাকা/লিটার
- অকটেন: ১৪৫ টাকা/লিটার
- পেট্রল: ১৪০ টাকা/লিটার

