Author: Dainik Somoy Potro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
সময়পত্র ডেস্ক: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধা স্থলবন্দর ও সীমান্তের জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সোমবার (৩১ আগস্ট) সকালে বাংলাবান্ধা স্থলবন্দরে পৌঁছে বন্দর এলাকা পরিদর্শন করেন তিনি। পরে দেশের সর্বউত্তরের সীমান্তবর্তী জিরো পয়েন্ট ঘুরে দেখেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় সীমান্ত এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ উপভোগ করেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। স্মৃতি ধরে রাখতে নিজের মুঠোফোনে ছবি তুলতেও দেখা যায় তাকে। পরে তিনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের উদ্দেশে রওনা হন। সেখানে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি স্বাস্থ্যসেবা খাতে অনুদান এবং মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
সময়পত্র ডেস্ক: বাংলাদেশের বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান মর্যাদাপূর্ণ র্যামন ম্যাগসাইসাই পুরস্কার অর্জন করেছেন। ‘এশিয়ার নোবেল’ হিসেবে পরিচিত এই পুরস্কারের ২০২৬ সালের বিজয়ীদের তালিকায় তার নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন ২০২৬ সালের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে। রুনা খানের সঙ্গে এবার আরও দুই ব্যক্তি এ পুরস্কার পেয়েছেন। তারা হলেন—সিঙ্গাপুরের টমি কোহ ও মিয়ানমারের বো চি। ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট র্যামন ম্যাগসাইসাইয়ের ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ৬৮তম আসরে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। আগামী ১৫ নভেম্বর ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। র্যামন…
সময়পত্র ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যায় দুই শতাধিক স্কুলশিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া বন্যার পানিতে প্রায় ২০ জন শিক্ষার্থী ভেসে গেছে। খবর বিবিসির। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তিন জেলায় অন্তত ১৯টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে নয়টি স্কুল পুরোপুরি ধ্বংস হয়েছে এবং সাতটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরও নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির শিক্ষা ও ক্রীড়া মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দুই শতাধিক শিক্ষার্থীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর বেশিরভাগই রাসুয়া ও নুওয়াকোট জেলায়। এই দুই জেলার ক্ষতিগ্রস্ত কয়েকটি স্কুলে মোট ২ হাজার ৪২৫ জন শিক্ষার্থী পড়াশোনা করত। বন্যায়…
সময়পত্র ডেস্ক: দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ্যে এসেছে। জানুয়ারিতে তাকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এবারই প্রথম তার ছবি প্রকাশ হলো। খবর আল-জাজিরার। রোববার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও টেলিগ্রামে ছবিগুলো প্রকাশ করা হয়। ছবিগুলো প্রকাশ করে মাদুরো বলেন, তার নাতি-নাতনি, ছেলে-মেয়ে এবং তাকে ভালোবাসেন এমন মানুষদের জন্য এগুলো ছোট একটি উপহার। তিনি আরও বলেন, তারা শক্ত ও শান্ত আছেন এবং ভেনেজুয়েলা আবার ঘুরে দাঁড়াবে। ছবিতে ধূসর ট্র্যাকস্যুট ও স্নিকার্স পরা মাদুরোকে হাসিমুখে ভিক্টরি সাইন দেখাতে দেখা যায়। তাকে আটকের পর তার ওজনও বেশ কমেছে বলে ছবিতে মনে হচ্ছে।…
সময়পত্র ডেস্ক: যশোরে ২৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) রাতে শহরের ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সিরাজুল ইসলাম রিপন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ২৭ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। জব্দ করা ইয়াবার উৎস ও গন্তব্য এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
ক্রিড়া ডেস্ক: নারী এশিয়া কাপ ক্রিকেটে আজ নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। পাশাপাশি নিউইয়র্কে চলছে ইউএস ওপেনের প্রথম রাউন্ড। ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল। লা লিগায় খেলবে বার্সেলোনা ও রায়ো ভাইয়েকানো। নারী এশিয়া কাপ ক্রিকেট বাংলাদেশ-ইন্দোনেশিয়া রাত ৮টা ৩০ মিনিট, টি স্পোর্টস ইউএস ওপেন প্রথম রাউন্ড রাত ৯টা, স্টার স্পোর্টস ১ ও ২ ইংলিশ প্রিমিয়ার লিগ অ্যাস্টন ভিলা-আর্সেনাল রাত ১টা, রাজধানী ও স্টার স্পোর্টস সিলেক্ট ১ লা লিগা ওসাসুনা-হেতাফে রাত ১১টা ৩০ মিনিট, টি স্পোর্টস বার্সেলোনা-রায়ো ভাইয়েকানো রাত ১টা ৩০ মিনিট, টি স্পোর্টস
সময়পত্র ডেস্ক: মাগুরার ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর আজ রায় ঘোষণা করবেন হাইকোর্ট। সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। এর আগে গত ২৫ আগস্ট এ মামলার রায়ের দিন পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়। গত ২৩ আগস্ট আসামির ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়। প্রসঙ্গত, ২০২৫ সালের মার্চে মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয় শিশু আছিয়া। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় আছিয়ার মা বাদী…
Whales: Giants of the Ocean Whales are among the largest and most remarkable animals on Earth. These marine mammals live in oceans around the world, from warm tropical waters to the cold seas surrounding the poles. Life Beneath the Surface Although whales spend their lives in water, they breathe air through blowholes located on top of their heads. They must regularly return to the surface to breathe before diving again in search of food or traveling through the ocean. Whales are warm-blooded, give birth to live young, and nurse their calves with milk. A thick layer of fat called blubber…
নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি গুরুত্বপূর্ণ চলাচলের রাস্তা পুলিশের হস্তক্ষেপে উন্মুক্ত হয়েছে। রাস্তায় বাঁশের বেড়া ও সিমেন্টের খুঁটি বসিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কাও তৈরি হয়। রোববার (৩০ আগস্ট) সকালে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলেন। পরে তাঁর হস্তক্ষেপে রাস্তার ওপর দেওয়া বাঁশের বেড়া ও অন্যান্য প্রতিবন্ধকতা সরিয়ে দেওয়া হয়। এতে স্থানীয়দের চলাচল স্বাভাবিক হয়। স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটি যুগের পর যুগ মেদুলিয়া গ্রামের মানুষের পায়ে হাঁটার পথ হিসেবে ব্যবহৃত…
সময়পত্র ডেস্ক: শিগগিরই পররাষ্ট্র প্রতিমন্ত্রী পর্যায়ে কূটনীতি ও প্রতিরক্ষা সংলাপ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ও চীন। একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে কৌশলগত সংলাপ দ্রুত চালুর বিষয়েও আলোচনা করেছে দুই দেশ। রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে হুমায়ুন কবির চীনকে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ও গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি ‘এক চীন নীতি’র প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের পর দুই দেশের সম্পর্কে নতুন গতি আসায় সন্তোষ প্রকাশ করেন তিনি। বৈঠকে চীনের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর চীন সফরের বিভিন্ন ফলাফল তুলে ধরেন। এর মধ্যে রয়েছে…
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
