Author: Dainik Somoy Potro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

সময়পত্র ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিয়ানমারে জাতীয় পুনর্মিলনবিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া। সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে ইয়োহেই সাসাকাওয়া জানান, প্রায় ৫০ বছর ধরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও বৈষম্য নিরসনে কাজ করছেন তিনি। মিয়ানমারে জাতীয় পুনর্মিলনবিষয়ক জাপানের বিশেষ দূত হিসেবে নিজের ভূমিকার কথাও প্রধানমন্ত্রীকে জানান তিনি। সাক্ষাতে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। সাসাকাওয়া বলেন, দীর্ঘদিনের এ সংকট বাংলাদেশের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। রোহিঙ্গাদের সহায়তায় জাপান সরকারের বিভিন্ন অনুদান ও মানবিক সহযোগিতার কথাও তুলে ধরেন তিনি। বিশেষ দূত জানান, রোহিঙ্গা সংকট নিয়ে…

Read More

সময়পত্র ডেস্ক: বৈধপথে প্রতিবছর পরিবারসহ প্রায় ১২ হাজার বাংলাদেশির ইতালিতে যাওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশি নাগরিকদের অবৈধপথে ইতালিতে যাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত। এ ধরনের ঝুঁকিপূর্ণ ও অবৈধ যাত্রা থেকে বিরত থাকতে সবাইকে সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বৈঠকে ইতালিতে যেতে আগ্রহী বাংলাদেশিদের জন্য তৃতীয় ভাষা শিক্ষা ও প্রয়োজনীয় প্রশিক্ষণের বিষয়ে দেশটির সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান মীর শাহে আলম। তিনি বলেন, বৈধ ও নিরাপদ অভিবাসনের সুযোগ কাজে লাগাতে আগ্রহীদের প্রয়োজনীয় দক্ষতা ও…

Read More

সময়পত্র ডেস্ক: ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার পর সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্তে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান রাষ্ট্রপতি। এ সময় তিনি সংঘাত বা প্রতিশোধের পথ পরিহার করে সহনশীলতার মনোভাব নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, নতুন এই বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে এবং শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য একটি ভালো পরিবেশ পাবে।

Read More

সময়পত্র ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গারদখানায় আসামিদের কেক কেটে জন্মদিন উদযাপনের ঘটনায় তিনজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ট্রাইব্যুনাল প্রশাসন। সোমবার (৭ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। ট্রাইব্যুনাল সূত্র জানায়, গত ১৮ আগস্ট গারদখানায় কেক কাটার ঘটনা ঘটে। এ সময় আসামিদের স্বজনরা অতিরিক্ত খাবার নিয়ে গারদখানায় প্রবেশ করেন। পরে সেখানে কেক কেটে এক আসামির জন্মদিন উদযাপন করা হয়। এ সময় আসামিদের উচ্ছ্বাস করতেও দেখা যায়। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, কেক কাটাসহ এ ধরনের বিভিন্ন ঘটনায় ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া গারদখানায় নিয়মের বাইরে গিয়ে আসামিদের অতিরিক্ত খাবার সরবরাহ এবং কেক কাটার ঘটনায় সংশ্লিষ্টদের দ্রুত…

Read More

সময়পত্র ডেস্ক: দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ১২ থেকে ১৫ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। রোববার (৬ সেপ্টেম্বর) রাতে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি জানায়, রাতে কাঁটাতারের বেড়া অতিক্রম করে কয়েকজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ সদস্যরা। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া করেন। একপর্যায়ে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা ব্যক্তিদের ভারতীয় সীমান্তের ভেতরে ফিরিয়ে নেয় বিএসএফ। এদিকে, পুশ-ইনের ঘটনা ঠেকাতে সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বিজিবি। একই…

Read More

সময়পত্র ডেস্ক: রাজধানীর সবুজবাগে কাতারপ্রবাসী এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বান্ধবীর বাসায় বেড়াতে গিয়ে হামলার শিকার হন সিফাত নামে ওই যুবক। পুলিশ জানায়, সবুজবাগের একটি বাসায় এক নারী শিক্ষার্থী ভাড়া থাকেন। পাশাপাশি তিনি অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত। রোববার বিকেলে তার বাসায় বেড়াতে যান কাতারপ্রবাসী বন্ধু সিফাত। এ সময় এলাকার কয়েকজন যুবক ওই বাসায় ঢুকে সিফাতের ওপর চড়াও হয়। ধস্তাধস্তির একপর্যায়ে সিফাত কয়েকজনকে ছুরিকাঘাত করেন বলে জানিয়েছে পুলিশ। পরে সিফাত বাসার নিচে নামলে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সিফাত যাত্রাবাড়ীর…

Read More

সময়পত্র ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যা ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বিচারিক আদালতে স্থানান্তরের আবেদন করেছে আসামিপক্ষ। সোমবার (৭ সেপ্টেম্বর) মামলাটিতে সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি এবং তিন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত ২৫ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সাবেক এমপি আবদুর রহমান বদি এবং তিন সেনা কর্মকর্তা—ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ ও কর্নেল (অব.) আনোয়ার লতিফ খানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দেন ট্রাইব্যুনাল।…

Read More

ক্রিড়া ডেস্ক: এস্তাদিও মেস্তায়ায় ভ্যালেন্সিয়াকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলে স্বাগতিকদের ৫-০ গোলে বিধ্বস্ত করেছে হান্সি ফ্লিকের দল। ম্যাচে জোড়া গোল করেছেন লামিন ইয়ামাল। রোববার (৬ সেপ্টেম্বর) ভ্যালেন্সিয়ার মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণে ওঠে বার্সেলোনা। ষষ্ঠ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন ইয়ামাল। এরপর ২২ মিনিটে ফেরমিন লোপেজের গোলে ব্যবধান দ্বিগুণ করে বার্সা। দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় কাতালানরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও আক্রমণের ধার বাড়ায় বার্সেলোনা। ৫০ মিনিটে রাফিনিয়ার গোলে ব্যবধান ৩-০ হয়। এরপর ৭৯ মিনিটে দানি ওলমোর বাড়ানো বলে গোল করেন পেদ্রি। ম্যাচের শেষদিকে ৮৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ভ্যালেন্সিয়ার জালে পাঁচ গোল পূর্ণ করেন…

Read More

সময়পত্র ডেস্ক: ইরানের ওপর নতুন করে হামলা হলে তার জবাব আরও তীব্র ও কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তার বক্তব্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী, মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি চাপে পড়লেও পরিস্থিতি মোকাবিলায় নিজেদের প্রচেষ্টা আরও জোরদার করার কথা জানিয়েছে দেশটি। মার্কিন-ইসরায়েলি হামলায় যুদ্ধ শুরুর প্রায় ছয় মাস পরও সংঘাতের স্থায়ী সমাধান হয়নি। জুনে হওয়া প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তিও ভেস্তে গেছে। আগস্টের বেশিরভাগ সময় সামরিক তৎপরতা তুলনামূলকভাবে বন্ধ থাকলেও সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা আবারও শুরু হয়েছে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দুটি…

Read More

সময়পত্র ডেস্ক: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে ৬১টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৪৩ জন, লালবাগে ৩৬, ওয়ারীতে ৫৫, মতিঝিলে ৬১, তেজগাঁওয়ে ৫৬, মিরপুরে ১৪০, গুলশানে ৫৯, উত্তরা বিভাগে ৫৭ এবং গোয়েন্দা বিভাগে ৭ জন রয়েছেন। অভিযানকালে দুটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা ও একটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৮৫ কেজি ৩৫ গ্রাম গাঁজা, ২ হাজার…

Read More