Author: Dainik Somoy Potro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

সময়পত্র ডেস্ক: রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ কিংবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে কিছু এলাকায় সাময়িকভাবে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে। এর মধ্যে কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদফতর…

Read More

সময়পত্র ডেস্ক: ফিলিপাইনের পর্যটনপ্রধান পালাওয়ান দ্বীপের উপকূলে যাত্রীবোঝাই একটি ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া ৮৭ জন আরোহী এখনো নিখোঁজ রয়েছেন। ফিলিপাইন কোস্টগার্ডের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার (৯ সেপ্টেম্বর) ‘এমভি জুন অ্যাস্টার’ নামের যাত্রীবাহী ফেরিটিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। ফেরিটিতে ১১৭ জন যাত্রী এবং ১৭ জন নাবিক ও ক্রুসহ মোট ১৩৪ জন আরোহী ছিলেন। রাজধানী ম্যানিলা থেকে পালাওয়ানের করোন দ্বীপপুঞ্জের দিকে যাওয়ার সময় মাঝসমুদ্রে ফেরিটিতে আগুন লাগে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা। এখন পর্যন্ত ৪২ জনকে জীবিত উদ্ধার করে নিরাপদে তীরে…

Read More

সময়পত্র ডেস্ক: নেপাল ও তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ১ হাজার ৪০০ ছাড়িয়েছে। সীমান্তের উভয় পাশে এখনো বিপুলসংখ্যক মানুষ নিখোঁজ রয়েছেন। নেপাল কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটির ভূখণ্ডে এ পর্যন্ত ১ হাজার ৩৭৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে সীমান্তের তিব্বত অংশে প্রাণ হারিয়েছেন অন্তত ৪৩ জন। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪২০ জনে। প্রশাসনের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, সীমান্তের দুই পাশে এখনো সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। তবে ভয়াবহ ঢলের পর দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় এবং দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে উদ্ধারকাজ ব্যাহত হওয়ায় নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা…

Read More

সময়পত্র ডেস্ক: আঞ্চলিক উত্তেজনা বাড়ার মধ্যে কৌশলগত হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) প্রণালিটি দিয়ে মোট ৭টি জাহাজ চলাচল করেছে বলে জানিয়েছে আল-জাজিরা। এর আগের দিন মঙ্গলবার হরমুজ প্রণালি দিয়ে ১২টি জাহাজ চলাচল করেছিল। অন্যদিকে, গত ১০ দিনের হিসাব অনুযায়ী প্রতিদিন গড়ে ১৪টি জাহাজ এই গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহার করেছে। প্রতিবেদন অনুযায়ী, বুধবার হরমুজ প্রণালি দিয়ে ৪টি জাহাজ বাইরে বের হয়েছে এবং ৩টি জাহাজ ভেতরে প্রবেশ করেছে। তবে জাহাজ চলাচলের এই পরিসংখ্যানকে এখনো প্রাথমিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। পরবর্তী সময়ে তথ্য হালনাগাদ হলে সংখ্যায় পরিবর্তন আসতে পারে। এ ছাড়া কিছু জাহাজ ট্রান্সপন্ডার বন্ধ রেখে হরমুজ প্রণালি অতিক্রম…

Read More

সময়পত্র ডেস্ক: আন্তর্জাতিক বাণিজ্য ও লেনদেনের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার জানার প্রয়োজনও বাড়ছে। ব্যবসা-বাণিজ্য ও আর্থিক লেনদেনের সুবিধার্থে ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিভিন্ন বৈদেশিক মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার নির্ধারিত বিনিময় হার তুলে ধরা হলো। মুদ্রার নাম বাংলাদেশি টাকা ইউএস ডলার ১২৩ টাকা ৮২ পয়সা ইউরো ১৪৩ টাকা ১২ পয়সা পাউন্ড ১৬৭ টাকা ১০ পয়সা ভারতীয় রুপি ১ টাকা ৩০ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ৩০ টাকা ২৩ পয়সা সিঙ্গাপুরি ডলার ৯৬ টাকা ৩৯ পয়সা সৌদি রিয়াল ৩২ টাকা ৮৯ পয়সা কুয়েতি দিনার ৪০২ টাকা ৮৯ পয়সা অস্ট্রেলিয়ান ডলার ৮৭ টাকা ৫২ পয়সা মুদ্রার বিনিময়…

Read More

সময়পত্র ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। ইরানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় আবারও ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। হামলায় কৌশলগত সিরিক এলাকাসহ আশপাশের বিভিন্ন স্থানে একাধিক প্রজেক্টাইল আঘাত হেনেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলজুড়ে পরপর কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিশেষ করে হরমুজগান প্রদেশের সিরিক এলাকা, মিনাব কাউন্টি এবং কৌশলগত হরমুজ প্রণালির কাছের কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে সর্বশেষ মার্কিন হামলার জবাবে ইরান তাৎক্ষণিকভাবে নতুন কোনো সরাসরি সামরিক পদক্ষেপ নিয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে বুধবার দিনভর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে…

Read More

ক্রিড়া ডেস্ক: লা লিগার চতুর্থ ম্যাচে রিয়াল বেটিসের কাছে ১-০ গোলে হেরে সমালোচনার মুখে পড়েছিল রিয়াল মাদ্রিদ। বিশেষ করে কিলিয়ান এমবাপ্পে ও ফেদেরিকো ভালভার্দের পারফরম্যান্স নিয়ে স্প্যানিশ গণমাধ্যমে উঠেছিল নানা প্রশ্ন। তবে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেই নিজেদের পারফরম্যান্স দিয়ে সমালোচনার জবাব দিয়েছেন এই দুই তারকা। ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়ে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় জয় দিয়ে যাত্রা শুরু করেছে ১৫ বারের চ্যাম্পিয়নরা। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরুটা অবশ্য রিয়ালের জন্য স্বস্তির ছিল না। প্রথম ১৫ মিনিটে দারুণ আধিপত্য দেখায় ইন্টার মিলান। ম্যাচের মাত্র তৃতীয় মিনিটে মার্কোস থুরামের ভলি ঠেকিয়ে দলকে বিপদমুক্ত করেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। এরপর হাকান চালহানোলুর ফ্রি-কিকও রিয়ালের জন্য হুমকি…

Read More

ক্রিড়া ডেস্ক: দেশের গলফের উন্নয়ন এবং দক্ষ পেশাদার খেলোয়াড় তৈরিতে পৃষ্ঠপোষকতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, পেশাদার গলফারদের স্পন্সর করা হলে এই খেলায় প্রতিভাবানদের অংশগ্রহণ বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুর্মিটোলা গলফ ক্লাবে ‘সেকেন্ড সিএএস কাপ প্রফেশনাল টুর্নামেন্ট-২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন সেনাপ্রধান। জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, দেশে গলফকে আরও এগিয়ে নিতে ব্যবসায়ী, ব্যাংকারসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। পেশাদার খেলোয়াড়দের নিয়মিত সহযোগিতা ও স্পন্সর করা গেলে তাদের অনুশীলন ও প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ বাড়বে। এতে গলফে নতুন প্রতিভা উঠে আসার পথও আরও প্রশস্ত…

Read More

ক্রিড়া ডেস্ক: নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। দুবাইয়ে আগে ব্যাট করে একসময় ৫৫ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল নিগার সুলতানার দল। তবে শারমিন আক্তারের দায়িত্বশীল ৩৮ রানের ইনিংসে শেষ পর্যন্ত ৭ উইকেটে ১০৩ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। পরে মারুফা আক্তারের গতিময় বোলিং ও স্পিনারদের নিয়ন্ত্রিত আক্রমণে ৬৯ রানেই গুটিয়ে যায় আমিরাত। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৭ উইকেটে ১০৩ রান সংগ্রহ করে। জয়ের জন্য ১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটে ৬৯ রান করে সংযুক্ত আরব আমিরাত। ফলে ৩৪ রানের জয় নিয়ে…

Read More

সময়পত্র ডেস্ক: সারাদেশে স্থানীয় সরকার নির্বাচন কয়েক ধাপে অনুষ্ঠিত হবে। তবে কত ধাপে নির্বাচন হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অর্থাৎ, একটি উপজেলার আওতাধীন সব ইউনিয়নে একই সময়ে ভোট অনুষ্ঠিত হবে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, একটি উপজেলার কয়েকটি ইউনিয়নে একসঙ্গে এবং বাকি ইউনিয়নে অন্য ধাপে নির্বাচন হলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তাই একই উপজেলার সব ইউনিয়নে একসঙ্গে ভোট নেওয়া হবে। তবে পুরো দেশের নির্বাচন কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে। এদিকে স্থানীয় সরকার নির্বাচনে সাংবাদিকদের কার্ড ইস্যুর বিষয়ে আগামী ২৪…

Read More