সময়পত্র ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গারদখানায় আসামিদের কেক কেটে জন্মদিন উদযাপনের ঘটনায় তিনজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ট্রাইব্যুনাল প্রশাসন।
সোমবার (৭ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।
ট্রাইব্যুনাল সূত্র জানায়, গত ১৮ আগস্ট গারদখানায় কেক কাটার ঘটনা ঘটে। এ সময় আসামিদের স্বজনরা অতিরিক্ত খাবার নিয়ে গারদখানায় প্রবেশ করেন। পরে সেখানে কেক কেটে এক আসামির জন্মদিন উদযাপন করা হয়। এ সময় আসামিদের উচ্ছ্বাস করতেও দেখা যায়।
চিফ প্রসিকিউটর জানিয়েছেন, কেক কাটাসহ এ ধরনের বিভিন্ন ঘটনায় ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ ছাড়া গারদখানায় নিয়মের বাইরে গিয়ে আসামিদের অতিরিক্ত খাবার সরবরাহ এবং কেক কাটার ঘটনায় সংশ্লিষ্টদের দ্রুত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

