সময়পত্র ডেস্ক: ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার পর সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্তে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান রাষ্ট্রপতি।
এ সময় তিনি সংঘাত বা প্রতিশোধের পথ পরিহার করে সহনশীলতার মনোভাব নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, নতুন এই বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে এবং শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য একটি ভালো পরিবেশ পাবে।

