Author: Dainik Somoy Potro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় মায়ের কর্মস্থল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বেলা ১১টায় দক্ষিণ বাগমারা কোটবাড়ি এলাকায় দ্বিতীয় জানাজা শেষে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে শালবন বিহারে ছবি তুলতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় সে। সন্ধ্যার পরও বাড়িতে না ফেরায় তার মা কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর…

Read More

সময়পত্র ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পার্শ্ববর্তী লালমাই সানন্দা পাহাড় এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অপ্রতীম কুমিল্লা বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। এর আগে শুক্রবার বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতীম। এরপর আর সে বাড়িতে ফেরেনি। পরে অপ্রতীমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেকে খুঁজে পেতে সহযোগিতা চেয়ে পোস্ট দেন…

Read More

সময়পত্র ডেস্ক: ক্যান্সার আক্রান্ত শিশুদের প্রতি সচেতনতা ও সহমর্মিতা তৈরিতে পদযাত্রা ও র‍্যালির আয়োজন করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগ। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সি ব্লক থেকে র‍্যালিটি শুরু হয়। পরে এটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্লক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, শিশু অনকোলজি বিভাগের চিকিৎসক ও নার্স, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং ক্যান্সারে আক্রান্ত শিশু ও তাদের অভিভাবকেরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন দেখা যায়। অনুষ্ঠানে চিকিৎসকরা জানান, বিশ্বে প্রতি মিনিটে চারজন শিশু ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। তবে সময়মতো সঠিকভাবে রোগ শনাক্ত করা গেলে এবং আধুনিক চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হলে শিশুদের ক্যান্সার…

Read More

ক্রিড়া ডেস্ক: হ্যারি কেনের রেকর্ড গড়া মাইলফলক আর মাইকেল ওলিসের দুর্দান্ত হ্যাটট্রিকে ইউনিয়ন বার্লিনকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। বিশাল এই জয়ে বুন্দেসলিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে জার্মান জায়ান্টরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ম্যাচে বুন্দেসলিগার ইতিহাসে দ্রুততম ১০০ লিগ গোলের রেকর্ড গড়েন হ্যারি কেন। জার্মানির শীর্ষ লিগে নিজের ৯৮তম ম্যাচেই এই মাইলফলক স্পর্শ করেন ইংলিশ স্ট্রাইকার। এর মধ্য দিয়ে ১৯৭০-এর দশকে গড়া ডিটার মুলারের ১২৯ ম্যাচে ১০০ গোলের রেকর্ডটি ভেঙে দেন তিনি। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখান মাইকেল ওলিস। একটি পেনাল্টি আদায় করার পাশাপাশি কেনের দ্বিতীয় গোলেও সহায়তা করেন তিনি। পরে নিজেই করেন তিন গোলের হ্যাটট্রিক। ১৮ মিনিটে আলফনসো ডেভিসের পাস…

Read More

ক্রিড়া ডেস্ক: প্যারিস ব্রুনারের দুর্দান্ত ফর্মে আরসি লেন্সকে ২-১ গোলে হারিয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানে জয়ের ধারা অব্যাহত রেখেছে মোনাকো। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নিজেদের মাঠে পাওয়া এই জয়ে মৌসুমের প্রথম পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্র নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও শক্ত করেছে তারা। দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে রয়েছে মোনাকো। ম্যাচের ৩২তম মিনিটে গোল করে মোনাকোকে এগিয়ে দেন তরুণ স্ট্রাইকার প্যারিস ব্রুনার। চলতি মৌসুমে এটি ২০ বছর বয়সী এই জার্মান ফরোয়ার্ডের ষষ্ঠ গোল। দ্বিতীয়ার্ধের ১২ মিনিটে ডিফেন্ডার ম্যাথিউ উডল গোল করে লেন্সকে সমতায় ফেরান। এরপর বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি সফরকারীরা। ম্যাচ শেষ হওয়ার…

Read More

সময়পত্র ডেস্ক: আট দফা দাবি আদায়ে ঢাকা থেকে রংপুরের উদ্দেশে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ১১ দলীয় ঐক্যের প্রধান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ জোটের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে নেতারা কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। নেতৃবৃন্দ বলেন, লংমার্চে কোনো ধরনের বাধা এলে তা উপেক্ষা করে জনগণের স্বার্থে কর্মসূচি সফল করা হবে। একই সঙ্গে কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের উসকানিতে পা না দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা। লংমার্চের পথে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা ও…

Read More

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে মোবাইল কোর্টের অভিযানে মাদকসেবনের দায়ে মো. জুয়েল (৩৮) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযানে অনুমোদনহীনভাবে চামড়ার বর্জ্য দিয়ে পোল্ট্রিফিড ও ফিশফিড উৎপাদন এবং পরিবেশ ছাড়পত্র ছাড়া টায়ার পুড়িয়ে জ্বালানি তৈরির অভিযোগে দুটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ধল্লাবাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জুয়েলকে মাদকসেবনরত অবস্থায় পাওয়া যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। এরপর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর খানপাড়ায় অভিযান চালানো হয়। সেখানে চামড়ার বর্জ্য ব্যবহার করে…

Read More

সময়পত্র ডেস্ক: দেশ সংকটে পড়লে সেই সংকট থেকে উত্তরণের জন্য দেশের মানুষ বিএনপির ওপর দায়িত্ব দেয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। একই সঙ্গে নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেছেন, বিএনপির মধ্যে বিশৃঙ্খলা তৈরি হলে এর সুযোগ নেবে ‘গুপ্ত ও পলাতক বাহিনী’। রোববার দিবাগত রাত ১টার দিকে লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাজকল্যাণমন্ত্রী বলেন, বিএনপির দায়িত্ব হলো সংকটের সময় দেশ ও দেশের মানুষকে বিপদ থেকে উদ্ধারে নেতৃত্ব দেওয়া। কোনো দল না থাকলে পদ-পদবিরও মূল্য থাকে না। একইভাবে শৃঙ্খলা ছাড়া কোনো সংগঠনই সামনে এগিয়ে যেতে পারে না।…

Read More

ক্রিড়া ডেস্ক: শেখ হাসিনার আমলে যারা বিরোধী মতের ছিলেন, তাদের বেঁচে থাকার অধিকারও ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনীতে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবারের কাছে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে নতুন ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, “আমরা একটি অন্ধকার সময় অতিক্রম করেছি। তখন মানুষের সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের অধিকার ছিল না। বাইরে বের হওয়ার পর নিরাপদে বাড়ি ফিরে ঘুমানোর অধিকারও ছিল না।” তিনি বলেন, নিজের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য শেখ হাসিনা নিজের দলের শিশু-কিশোর থেকে শুরু করে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের…

Read More

সময়পত্র ডেস্ক: গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। স্থানীয় সরকারকে গণতন্ত্রের অন্যতম প্রধান শক্তি উল্লেখ করে জেলা পরিষদের প্রশাসকদের সক্রিয় ও সতর্কভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে রেখে যাওয়া দুর্নীতি থেকে বেরিয়ে আসতে প্রশাসকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সাক্ষাৎকালে জেলা পরিষদের প্রশাসকরা তাদের পদমর্যাদা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। জবাবে রাষ্ট্রপতি তাদের আশ্বস্ত করে বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। জনগণের সমস্যাগুলো সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া…

Read More