Author: Dainik Somoy Potro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
ক্রীড়া ডেস্ক: ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের আয়োজনে শনিবার (৬ ডিসেম্বর) উত্তরা এসডিআই মাঠ রঙিন হয়ে ওঠে ফুটসালের উৎসবে। তৃতীয় আসরের এই প্রিমিয়ার ফুটসাল লিগকে ঘিরে সকাল থেকেই খেলোয়াড় ও দর্শকদের উচ্ছ্বাসে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে। মোট আট দল নিয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টে সারা দিনের লড়াই শেষে ফাইনালে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল। টানটান উত্তেজনার ম্যাচে দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে ট্রেইলব্ল্যাজার্স শিরোপা ঘরে তোলে। প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় ও ফাইনালের ম্যান অব দ্য ম্যাচের স্বীকৃতি পান ম্যানেজমেন্ট ২৫ ব্যাচের রাহাত রহমান, আর ভাইপার্স দল রানার্সআপ হয়ে টুর্নামেন্ট শেষ করে। ক্রীড়া উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কাইলাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ম্যানেজমেন্ট…
ডেস্ক রিপোর্ট:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময়সূচি চূড়ান্ত করতে আজই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন (ইসি)। বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের কার্যালয়ে এ বিষয়ে সভা আহ্বান করা হয়েছে। বৈঠকে নির্বাচন ও গণভোট আয়োজনের সার্বিক প্রস্তুতি মূল্যায়ন করা হবে। ইসি সূত্র জানায়, তফসিল ঘোষণার আগেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর মধ্যে রয়েছে— ভোটার তালিকা হালনাগাদ ও চূড়ান্তকরণ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নির্বাচনী আইন ও বিধিমালা সংস্কার নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন প্রদান এ ছাড়া ভোটকেন্দ্রে গোপন কক্ষ বাড়ানো এবং ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর প্রস্তাবও আলোচনায় রয়েছে। আসন্ন নির্বাচনে ৪২,৭৬১টি ভোটকেন্দ্র এবং প্রায় আড়াই লাখ ভোটকক্ষ ব্যবহারের পরিকল্পনা…
ফিফা বিশ্বকাপ ২০২৬ এবার প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত এই মহাযজ্ঞের ড্র অনুষ্ঠিত হওয়ার একদিনের মাথায় প্রকাশ করা হলো প্রতিটি গ্রুপের বিস্তারিত ম্যাচসূচি। ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে শনিবার আনুষ্ঠানিকভাবে ফিফা গ্রুপভিত্তিক সব ম্যাচের সময় ও ভেন্যু ঘোষণা করে। নিচে গ্রুপভিত্তিক হালনাগাদ সূচি তুলে ধরা হলো— এ গ্রুপ: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় প্লে–অফ ডি বিজয়ী ম্যাচ তালিকা: ১১ জুন: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা — মেক্সিকো সিটি (রাত ১টা) ১২ জুন: দক্ষিণ কোরিয়া বনাম প্লে–অফ ডি বিজয়ী — গুয়াদালাজারা (সকাল ৮টা) ১৮ জুন: প্লে–অফ ডি বিজয়ী বনাম দক্ষিণ আফ্রিকা…
নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের কালিগঙ্গা নদীতে ডুবে আপন দুই চাচাত ভাইয়ের মৃত্যু হয়েছে।শনিবার (৬ ডিসেম্বর) সকালে সদর উপজেলার গিলন্ড গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো- আজগর আলীর ছেলে জুনায়েদ ও আকবর আলীর ছেলে জামিল।তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।তাদের দুজনের বয়স আড়াই বছর। শিশু জুনায়েদের বাবা আজগর আলী ঢাকার একটি পোশাক কারখানায় এবং জামিলের বাবা আকবর আলী ঢাকার একটি পানের দোকানে কাজ করেন। তারা আপন দুই ভাই। স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে শিশু দুটি দাদির সাথে স্থানীয় কালিগঙ্গা নদীর পাাড়ে একটি খেলার মাঠের পাশের বাড়ি থেকে দুধ আনতে যায়। এ সময় কোনো এক ফাঁকে তাদের দেখতে না পেয়ে…
নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের পাটাত্তা এলাকায় মোবাইল চার্জার বিস্ফোরণের পর সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে আজিজ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন—আলাউদ্দিন (৩৫), তার দুই মেয়ে শিফা আক্তার (১৪) ও সিমলা আক্তার (৪), এবং আলাউদ্দিনের মা জরিনা বেগম (৬৫)। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আলাউদ্দিনের বোন সালমা আক্তার জানান, তার ভাই কাঁচপুর এলাকার অনন্ত গার্মেন্টসে কর্মরত ছিলেন। ভোরে ওয়াশরুমে যাওয়ার সময় ঘরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। আলাউদ্দিন রুমে ঢোকার সঙ্গে সঙ্গে আগুনে দগ্ধ হন। একই সময়ে ঘরে থাকা…
নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জে হেফাজত ইসলামের নায়েবে আমীর আব্দুল হামীদ বলেছেন, আলেম–ওলামাদের গ্রেপ্তার করা হলে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের “খোলা মাঠে বিচার” করা হবে। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা হেফাজত ইসলামের উদ্যোগে আয়োজিত শানে তাওহীদ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। সমাবেশে তিনি বলেন, ১৭ অক্টোবর ড. ইউনুস সরকার ঘোষিত ‘লালন তিরোধান দিবস’ বাতিল করতে হবে। দেশে লালনের মূর্তি স্থাপন ও পূজা করা হচ্ছে—এ অভিযোগ তুলে তিনি সরকারের কঠোর সমালোচনা করেন। ড. ইউনুস সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “এটি মুর্দা ও নাস্তিক সরকার। আওয়ামী লীগের চেয়েও খারাপ।” বাউল সম্প্রদায়ের তথাকথিত ইসলামবিরোধী…
নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বাদ যোহর ধল্লা ইউনিয়নের শায়েখ আহমদ শফি (রহ.) মাদ্রাসা (নয়াপাড়া মাদ্রাসা) প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সামাজিক সম্প্রীতির পরিবেশে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য শাকিল আহমেদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহাকুল ইসলাম সবুজ, ধল্লা ইউনিয়ন বিএনপির সাবেক অর্থ সম্পাদক মোঃ আব্দুল আল মামুন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এম. আহমাদ উল্লাহসহ স্থানীয়…
ক্রীড়া ডেস্ক: আগামী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) উপলক্ষ্যে শক্তিশালী দল গঠনে ব্যস্ত রংপুর রাইডার্স দলে টানল ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী টপ অর্ডার ব্যাটার ডেভিড মালানকে। শনিবার (৬ ডিসেম্বর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে মালানকে দলে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি। সর্বশেষ বিপিএল আসরে মালান খেলেছিলেন ফরচুন বরিশালের হয়ে। সে আসরে প্রত্যাশিত পারফরম্যান্স না করলেও তার অভিজ্ঞতা ও সম্ভাব্য বিধ্বংসী ব্যাটিং সামর্থ্য নিয়ে রংপুর বেশ আশাবাদী। টিম ম্যানেজমেন্টের বিশ্বাস, মালানের উপস্থিতি টপ অর্ডারকে আরও শক্তিশালী এবং স্থিতিশীল করে তুলবে। ইংল্যান্ডের অভিজ্ঞ এই ব্যাটার ছাড়াও কাইল মেয়ার্স, ইফতিখার আহমেদ ও ফাহিম আশরাফের সঙ্গে সরাসরি চুক্তি করেছে রংপুর। পুরো মৌসুম খেলতে পারবেন বেশিরভাগ বিদেশি খেলোয়াড়।…
ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন দ্বাদশ আসরকে সামনে রেখে টুর্নামেন্টের কাঠামোয় বড় পরিবর্তন আনছে গভর্নিং কাউন্সিল। প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজিগুলোকে আয় থেকে নির্দিষ্ট অংশ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে—যা লিগের ইতিহাসে নতুন দৃষ্টান্ত। গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান জানিয়েছেন, গ্রাউন্ড রাইটস, টিকিট বিক্রি ও মিডিয়া রাইটস–এই তিন উৎসের মোট আয়ের ৩০ শতাংশ ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে সমানভাবে বণ্টন করা হবে। বহু বছর ধরে বিনিয়োগের পরও আর্থিক ফেরত না পাওয়ার অভিযোগ ছিল মালিকপক্ষের; এই সিদ্ধান্ত সেই অসন্তোষ অনেকটাই দূর করবে বলে ধারণা করা হচ্ছে। নতুন ফ্র্যাঞ্চাইজি ফি কাঠামো সভায় পাঁচ বছরের জন্য নতুন ফি নির্ধারণ করা হয়েছে— প্রথম বছর: ২ কোটি টাকা পরবর্তী…
ক্রীড়া ডেস্ক: স্বাধীন তদন্ত কমিটি বিপিএলের ম্যাচ-অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে প্রায় ৯০০ পাতার যে বিশদ প্রতিবেদন তৈরি করেছিল, তা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে জমা দেওয়া হয়েছে। কমিটির নেতৃত্বে ছিলেন আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হোসেইন হায়দার। তার সঙ্গে ছিলেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ড. খালেদ এইচ চৌধুরী ও সাবেক ক্রিকেটার শাকিল কাসেম। স্পট ফিক্সিংয়ের প্রমাণ প্রতিবেদনটিতে কয়েকটি ম্যাচে স্পট ফিক্সিংয়ের নিশ্চিত প্রমাণসহ পরিচালনাগত ত্রুটি, বেটিং চক্রের প্রভাব এবং নিয়ম মানায় অনিয়মের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। পুনর্গঠনের সুপারিশ কমিটি লিগ পরিচালনা, খেলোয়াড় সুরক্ষা, ফ্র্যাঞ্চাইজি তদারকি ও ঝুঁকি পর্যবেক্ষণব্যবস্থা শক্তিশালী করতে বেশ কিছু সংস্কারের প্রস্তাব দিয়েছে। বিসিবি জানিয়েছে, প্রতিবেদনের বিষয়ে…
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
