Author: Dainik Somoy Potro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
নিজস্ব প্রতিবেদক: এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আসছে বুধবার তফসিল ঘোষণার সম্ভাবনা জোরালো হওয়ায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বক্তব্য রেকর্ড করতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি জানান, তফসিল উপলক্ষে সিইসির জাতির উদ্দেশে ভাষণ রেকর্ডের জন্য রাষ্ট্রীয় গণমাধ্যম দুটিকে আনুষ্ঠানিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই বক্তব্য বুধবারই প্রচার করা হবে কিনা সে বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি। বাংলাদেশে প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের আগে সিইসির ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করার প্রচলন রয়েছে। সাধারণত রেকর্ডের দিনই তফসিল প্রকাশ করা হয়। সর্বশেষ…
৯১ বার পিছিয়ে গেল দাখিলের তারিখ নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় এ পর্যন্ত ৯১ বার সময় বাড়ানোর পর আরও পাঁচ সপ্তাহ সময় পেল তদন্তকারী সংস্থা সিআইডি। সোমবার নির্ধারিত তারিখে প্রতিবেদন দাখিল করতে না পারায় নতুন সময় চেয়ে আবেদন করে সংস্থাটি। আদালতে আবেদন শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জশিতা ইসলাম আগামী ১৩ জানুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরবর্তী তারিখ নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন পুলিশের এসআই রুকনুজ্জামান। ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি সুইফট কোড জালিয়াতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপিন্সে পাচার হয়। ধারণা করা হয়, দেশের ভেতরের…
মোঃ সাইফুল ইসলাম তানভীর: বাংলা ভাষার সৌন্দর্য যেমন তার বহুমাত্রিক রূপে, তেমনি এর বৈচিত্র্যও কখনো কখনো বিস্ময় জাগায়। জনশ্রুতি আছে— “এক দেশের বুলি, আরেক দেশের গালি।” কথাটির বাস্তব প্রতিফলন দেখা যায় বাংলাদেশের স্থানের নাম, বিদ্যালয় বা থানার নামগুলিতে। এমন অনেক নাম আছে, যা স্থানীয়দের কাছে প্রাত্যহিক ও স্বাভাবিক, কিন্তু বাইরের কারও কানে পৌঁছালে মনে হয় হাস্যকর, কখনোবা বিব্রতকর। অথচ এই নামগুলোর ভেতরেই লুকিয়ে আছে ইতিহাস, ভূগোল, ভাষা এবং মানুষের জীবনযাপনের প্রতিচ্ছবি। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরলে চোখে পড়ে এমন সব নাম, যা শুনলে কেউ হাসবেন, কেউ ভাববেন-এ নাম কেমন করে এল! রাঙামাটির চুমাচুমি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নীলফামারীর মানুষমারা…
সাইফুল ইসলাম তানভীর: মানিকগঞ্জের হরিরামপুরে যখন একে একে জ্বলে উঠছে গুড়ের চুলা, তখনই শীতের আগমনী বার্তায় জেগে উঠছে একটি জেলার শতবর্ষী ঐতিহ্য। হাজারীর সিলমোহর ঠুকে বাজারে যখন প্রথম গুড় উঠবে তখন সেই সুবাস ছড়িয়ে পড়বে দেশজুড়ে। অপেক্ষায় থাকবে মানুষ, এই শীতের প্রাকৃতিক মিষ্টিমুখের। শীতের শুরুতেই মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা ও এর আশপাশের এলাকায় শুরু হয়েছে খেঁজুরের রস আহরণের ব্যস্ততা। ভোরের কুয়াশা, গাছির কুপ বসানোর টুংটাং শব্দ আর খেঁজুর রসের সোঁদা গন্ধ সব মিলিয়ে হেমন্তের শেষভাগেই জেগে উঠেছে জেলার শতবর্ষী গুড়শিল্প। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কেউ গাছ গোছাচ্ছেন, আবার কেউ কেউ আগাম কেটে রস সংগ্রহও শুরু করে দিয়েছেন। গাছিদের…
ডেস্ক রিপোর্ট: দক্ষিণ–পূর্ব এশিয়ায় ঘূর্ণিঝড় ‘দিতওয়া’–এর প্রভাবে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৮০০ মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে, আর নিখোঁজ রয়েছেন কয়েকশ মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ পরিবার। নতুন বৃষ্টিপাতের আশঙ্কায় সবচেয়ে বেশি দুশ্চিন্তায় আছে শ্রীলঙ্কা। ইন্দোনেশিয়ার সুমাত্রা ও আচেহ প্রদেশে টানা বৃষ্টিতে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। বিভিন্ন এলাকা থেকে নয় শতাধিক মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দলগুলো। এখনও আড়াইশোর বেশি মানুষ নিখোঁজ। আচেহ প্রদেশের তামিয়াং অঞ্চলে ক্ষয়ক্ষতির মাত্রা সবচেয়ে বেশি—সেখানে ৯০ শতাংশেরও বেশি ভবন বিধ্বস্ত। প্রায় ৩০০ পরিবার সম্পূর্ণ গৃহহীন হয়ে পড়েছে। খাবার, বিশুদ্ধ পানি ও নিত্যপণ্যের…
ডেস্ক রিপোর্ট: ২০২৫ সালের জন্য ডাকঘর সঞ্চয় ব্যাংক (POSB)–এর মেয়াদী আমানতের নতুন বিনিয়োগ নির্দেশিকা ও মুনাফার হার প্রকাশ করেছে সরকার। ঝুঁকিমুক্ত এ স্কিমে সাধারণ নাগরিক থেকে শুরু করে অবসরে থাকা ব্যক্তিরাও তুলনামূলক উচ্চ মুনাফায় সঞ্চয়ের সুযোগ পাচ্ছেন। নতুন মুনাফার হার (২০২৫) ১ বছর মেয়াদ: বার্ষিক ১০.২০% ছয় মাস অন্তর মুনাফা তুলতে চাইলে হার ৯.০০% ২ বছর মেয়াদ: বার্ষিক ১০.৭০% ছয় মাস অন্তর উত্তোলনে ৯.৫০% ৩ বছর মেয়াদ: বার্ষিক ১১.২৮% ছয় মাস অন্তর উত্তোলনে হার ১০.০০% বিনিয়োগের সীমা একক হিসাব: সর্বোচ্চ ১০ লাখ টাকা যুগ্ম হিসাব: সর্বোচ্চ ২০ লাখ টাকা মুনাফার একটি সহজ উদাহরণ ৩ বছরের জন্য কেউ যদি ১ লাখ…
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক জোট ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। নতুন এই জোটের নাম রাখা হয়েছে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’। জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার রাজধানীর সেগুনবাগিচায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু জোট গঠনের ঘোষণা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন নাহিদ ইসলাম ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। সংবাদ সম্মেলনে মঞ্জু বলেন, “আমরা শুধু দলীয় পরিসরে সীমাবদ্ধ থাকতে চাই না; রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়ায় নাগরিক সমাজের যোগ্য প্রতিনিধিদেরও যুক্ত করতে চাই। ভালো মানুষ, সৃষ্টিশীল মানুষ—যারা দীর্ঘদিন…
ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে যেকোনো দিন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার নির্বাচন ভবনে কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য দেন তিনি। তিনি জানান, এবার ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। অন্তর্বর্তী সরকারের ঘোষণামতে, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই মাসে জাতীয় সনদ নিয়ে গণভোট অনুষ্ঠিত হবে। সানাউল্লাহ বলেন, প্রধান নির্বাচন কমিশনার পূর্বেই জানিয়েছিলেন—ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। সেই সময়সীমা ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে।
নিজস্ব প্রতিনিধি: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েক দিন ধরে স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি নিয়মিত ওষুধ গ্রহণ করতে পারছেন—যা তার স্বাস্থ্যের জন্য আশাব্যঞ্জক লক্ষণ। মেডিক্যাল বোর্ডের একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “খালেদা জিয়ার শারীরিক অবস্থায় তেমন পরিবর্তন নেই। তিনি ওষুধ ঠিকভাবে নিতে পারছেন, এটা আমাদের কাছে ইতিবাচক সংকেত। চিকিৎসার অগ্রগতি নিয়েও আমরা আশাবাদী।” খালেদা জিয়ার একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তারও জানিয়েছেন যে, তার অবস্থার অবনতি হয়নি, আগের মতোই স্থিতিশীল রয়েছে। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, মেডিক্যাল বোর্ডের নির্দেশনা অনুযায়ী তার চিকিৎসা চলছে। দলের…
নিজস্ব প্রতিনিধি: জামালপুর সদর উপজেলায় বাসচাপায় জীম আক্তার (২২) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দিগপাইত ইউনিয়নের আদর্শ বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জীম তিতপল্লা ইউনিয়নের ছাতিয়ানি গ্রামের লাভলু মিয়ার স্ত্রী। পারিবারিক সূত্র জানায়, এক আত্মীয়ের জানাজা ও দাফন শেষে অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে হঠাৎ ঢাকাগামী একটি বাস তাদের বাহনটিকে চাপা দেয়। সংঘর্ষের পর ঘটনাস্থলেই জীমের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হন—ছাতিয়ানি গ্রামের চাঁন মিয়া (৭২), তার স্ত্রী বানেছা (৭০), ইদ্রিস আলীর মেয়ে ইভা (৫) ও রিমা (১৪), এবং খুপিবাড়ী এলাকার শাকিবের শিশু কন্যা ছোয়ামনি (৪)। আহত সবাই একে অপরের আত্মীয় বলে জানা গেছে।…
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
