ক্রীড়া ডেস্ক:
২০২৬ ফিফা বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮টি দল। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—এই তিন দেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে দলগুলোকে ১২টি গ্রুপে ভাগ করা হয়েছে, প্রতিটি গ্রুপে চারটি করে দল। ড্র–অনুষ্ঠানে নির্ধারিত হয়েছে কোন দল কোন গ্রুপে খেলবে।
নিচে গ্রুপভিত্তিক সব দল তুলে ধরা হলো—
গ্রুপ A
মেক্সিকো
দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ কোরিয়া
প্লে–অফ D বিজয়ী
গ্রুপ B
কানাডা
প্লে–অফ A বিজয়ী
কাতার
সুইজারল্যান্ড
গ্রুপ C
ব্রাজিল
মরক্কো
হাইতি
স্কটল্যান্ড
গ্রুপ D
যুক্তরাষ্ট্র
প্যারাগুয়ে
অস্ট্রেলিয়া
প্লে–অফ C বিজয়ী
গ্রুপ E
জার্মানি
কুরাসাও
কোট ডি’আইভরি
ইকুয়েডর
গ্রুপ F
নেদারল্যান্ডস
জাপান
প্লে–অফ B বিজয়ী
তিউনিসিয়া
গ্রুপ G
বেলজিয়াম
মিশর
ইরান
নিউজিল্যান্ড
গ্রুপ H
স্পেন
কাবো ভার্দে
সৌদি আরব
উরুগুয়ে
গ্রুপ I
ফ্রান্স
সেনেগাল
প্লে–অফ ২ বিজয়ী
নরওয়ে
গ্রুপ J
আর্জেন্টিনা
আলজেরিয়া
অস্ট্রিয়া
জর্ডান
গ্রুপ K
পর্তুগাল
প্লে–অফ ১ বিজয়ী
উজবেকিস্তান
কলম্বিয়া
গ্রুপ L
ইংল্যান্ড
ক্রোয়েশিয়া
ঘানা
পানামা
প্রথমবারের মতো ৪৮ দল, নতুন উত্তেজনা
২০২৬ বিশ্বকাপে প্রথমবার ৩২ দলের পরিবর্তে ৪৮ দল অংশ নিচ্ছে। গ্রুপ সংখ্যা বাড়লেও প্রতিটি গ্রুপে থাকবে চারটি দল, এবং প্রতিটি গ্রুপ থেকে দুই দল নকআউটে উঠবে। ফলে টুর্নামেন্টে ম্যাচ সংখ্যা ও প্রতিযোগিতা উভয়ই বাড়বে।
ফুটবলবিশ্বের সবচেয়ে বড় আসরকে সামনে রেখে বিশ্বজুড়ে সমর্থকদের মধ্যে ইতোমধ্যেই উত্তেজনা দেখা দিয়েছে। শক্তিশালী দলগুলোর পাশাপাশি উঠে আসা অনেক নতুন দলও বিশ্বমঞ্চে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবে।

