ক্রীড়া ডেস্ক: আগামী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) উপলক্ষ্যে শক্তিশালী দল গঠনে ব্যস্ত রংপুর রাইডার্স দলে টানল ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী টপ অর্ডার ব্যাটার ডেভিড মালানকে। শনিবার (৬ ডিসেম্বর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে মালানকে দলে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি।
সর্বশেষ বিপিএল আসরে মালান খেলেছিলেন ফরচুন বরিশালের হয়ে। সে আসরে প্রত্যাশিত পারফরম্যান্স না করলেও তার অভিজ্ঞতা ও সম্ভাব্য বিধ্বংসী ব্যাটিং সামর্থ্য নিয়ে রংপুর বেশ আশাবাদী। টিম ম্যানেজমেন্টের বিশ্বাস, মালানের উপস্থিতি টপ অর্ডারকে আরও শক্তিশালী এবং স্থিতিশীল করে তুলবে।
ইংল্যান্ডের অভিজ্ঞ এই ব্যাটার ছাড়াও কাইল মেয়ার্স, ইফতিখার আহমেদ ও ফাহিম আশরাফের সঙ্গে সরাসরি চুক্তি করেছে রংপুর। পুরো মৌসুম খেলতে পারবেন বেশিরভাগ বিদেশি খেলোয়াড়। তবে ফাহিম কতদিন খেলতে পারবেন তা এখনও নিশ্চিত নয়।
এর আগে নিলামের আগেই খাওয়াজা নাফে ও সুফিয়ান মুকিমকে দলে ভেড়ায় রাইডার্স। নিলাম থেকে দলে যোগ হয়েছেন এমিলিও গে এবং মোহাম্মদ আখলাক।
রংপুর রাইডার্সের দল:
নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, খাওয়াজা নাফে, সুফিয়ান মুকিম, কাইল মেয়ার্স, ফাহিম আশরাফ, ইফতিখার আহমেদ, ডেভিড মালান, লিটন দাস, তাওহীদ হৃদয়, নাহিদ রানা, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, মৃত্যুঞ্জয় চৌধুরি, ইফতেখার হোসেন ইফতি, মাহমুদউল্লাহ রিয়াদ, আব্দুল হালিম, মেহেদী হাসান সোহাগ, এমিলিও গে, মোহাম্মদ আখলাক

