Author: Dainik Somoy Potro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
নিজস্ব প্রতিনিধি: ওষুধ শিল্পের সহযোগী প্রতিষ্ঠান দি প্লাস্টিসিটি–এর উদ্যোগে বিদেশে চিকিৎসাধীন দি একমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি, রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা-এর দ্রুত আরোগ্য কামনায় কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাদ যোহর মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের শায়েখ আহমদ শফি (রহ.) মাদ্রাসা (নয়াপাড়া মাদ্রাসা) প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দি প্লাস্টিসিটির চেয়ারম্যান আব্দুস সামাদ মিয়া, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মিজানুর রহমান সিনহা বাংলাদেশের পরিচিত শিল্পপতি ও সাবেক প্রতিমন্ত্রী। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী। এর আগে তিনি একই আসন…
নিজস্ব প্রতিনিধি: মেঘনা ব্যাংক পিএলসির সাড়ে চার কোটি শেয়ার অবৈধ অর্থে ক্রয়ের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার ভাই ইউসিবি ব্যাংক পিএলসির সাবেক পরিচালক আনিসুজ্জামান চৌধুরী রনি এবং রনির স্ত্রী মেঘনা ব্যাংকের সাবেক পরিচালক ইমরানা জামান চৌধুরীর মালিকানাধীন শেয়ার অবরুদ্ধ করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আদালতের নির্দেশে নেওয়া এই পদক্ষেপ সম্পর্কে বুধবার (১৯ নভেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্তদের ব্যক্তিগত হিসাব ও তাদের কাগুজে প্রতিষ্ঠান স্টেডফাস্ট ম্যানেজমেন্ট ট্রেডিং লিমিটেড–এর নামে মোট ৪ কোটি ৫৩ লাখ ৩০ হাজার ২০০টি শেয়ার ক্রয় করা হয়। তৎকালীন বাজারমূল্য ছিল প্রায় ৫৯…
নিজস্ব প্রতিনিধি: ইরান–ইসরাইলের সাম্প্রতিক ১২ দিনের সংঘাতের মধ্যে ইরানের সামরিক প্রতিক্রিয়ার বিশদ তথ্য তুলে ধরেছেন ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী-মোহাম্মদ নায়েনি। এক অনুষ্ঠানে তিনি জানান, তেহরানের সামরিক প্রতিক্রিয়া ছিল “তাৎক্ষণিক, সমন্বিত ও বহুস্তরীয়”। মেহের নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে জানানো হয়—ইসরাইল তেহরানের একটি জ্বালানি ডিপোতে হামলা চালানোর মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই ইরান দুটি পৃথক আঘাতে হাইফা শোধনাগারকে লক্ষ্যবস্তু বানায়। ইসরাইলি সূত্রগুলো এই আঘাতকে “ইরানি ক্ষেপণাস্ত্রের মাস্টারপিস” হিসেবে বর্ণনা করেছে। জেনারেল নায়েনি জানান, ইসরাইল যখন ইরানের একটি গোয়েন্দা কেন্দ্র টার্গেট করে, তার পরপরই ইরান মোসাদের একটি সাইটে পাল্টা হামলা চালায়। এ হামলায় ৩৬ জন নিহত হন বলে দাবি…
নিজস্ব প্রতিনিধি: মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক অটোযাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ওমপাড়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশুদা বেগম (৪৫) শ্রীনগরের ওমপাড়া এলাকার দেলোয়ার শিকদারের স্ত্রী। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন—আব্দুর মহিম (৩০), মহসিন (৪৫) এবং পরিচয় না পাওয়া আরেকজন। দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধারকাজ পরিচালনা করেন। পরে আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। নিহতের মরদেহও বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, “খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার…
ডেস্ক রিপোর্ট: ঢাকার মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যা করার ঘটনায় ময়নাতদন্তে বেরিয়ে এসেছে ভয়াবহ তথ্য। নিহত লাইলা আফরোজ (৪৮)-এর দেহে প্রায় ৩০টি এবং তাঁর কিশোরী মেয়ে নাফিসা নওয়াল বিনতে আজিজ (১৫)-এর দেহে অন্তত ছয়টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গের ডাক্তাররা জানিয়েছেন, দুজনকেই মূলত গলা ও ঘাড় লক্ষ্য করে আঘাত করা হয়েছে। আজ সকালে শাহজাহান রোডের একটি অ্যাপার্টমেন্ট থেকে নিহত মা–মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। সন্দেহের কেন্দ্রে রয়েছে মাত্র চার দিন আগে কাজে যোগ দেওয়া পার্ট-টাইম গৃহকর্মী। নাফিসার বাবা এ জেড আজিজুল ইসলাম—একটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক—ঘটনার সময় স্কুলে ছিলেন। পরীক্ষা থাকায় তিনি স্বাভাবিকের তুলনায় আগে বাসায় ফিরে…
ডেস্ক রিপোর্ট: ধর্ম অবমাননার অভিযোগে আটক বাউল শিল্পী আবুল সরকারের জামিন আবেদন নামঞ্জুর করেছেন মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে বিচারক এসকে এম তোফায়েল হাসান তাঁর জামিন আবেদন খারিজ করেন। জামিন শুনানির সময় আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অর্ধশতাধিক আইনজীবী আবুল সরকারের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে বিক্ষোভ করেন। তারা আদালত চত্বরে ‘ফাঁসি চাই’–স্লোগান দেন। এ সময় আদালতের বাইরে সাধারণ মানুষও জড়ো হন। আইনজীবীরা বলেন, আবুল সরকারের বক্তব্য দেশের ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত করেছে। তারা দাবি করেন, ভবিষ্যতে এ ধরনের মন্তব্য রোধে কঠোর শাস্তি প্রয়োজন। মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য, আইনজীবী আ.ফ.ম…
ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির সাবেক শীর্ষ দুই নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং আনোয়ার হোসেন মঞ্জুকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) আত্মপ্রকাশ করেছে। দীর্ঘদিনের রাজনৈতিক বিচ্ছিন্নতা ও পুনর্গঠনের আলোচনার পর আনুষ্ঠানিকভাবে এ জোট কার্যক্রম শুরু করল। সোমবার রাজধানীর গুলশানের জানা পার্টি সেন্টারে এক সংবাদ সম্মেলনে জোটের উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে এনডিএফ নেতারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষিতে নতুন ধারার গণতান্ত্রিক প্ল্যাটফর্ম তৈরির উদ্দেশ্যেই এই উদ্যোগ। জোটে অন্তর্ভুক্ত থাকা দলগুলোর মধ্যে রয়েছে—জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় ইসলামিক মহাজোট, জাতীয় সংস্কার জোট, বাংলাদেশ লেবার…
ক্ষমতার শীর্ষে ওঠা বহু নেতা শেষ পর্যন্ত আদালত ও মৃত্যুদণ্ডের মুখোমুখি রেহানা ফেরদৌসী বিশ্ব ইতিহাসে বহু ক্ষমতাধর নেতা ক্ষমতার চূড়ায় উঠেছেন; কিন্তু সময়ের প্রবাহে অনেকে হয়েছেন ক্ষমতাচ্যুত, অনেকে হয়েছেন বিচারাধীন, আর কিছু নেতা দাঁড়িয়েছেন মৃত্যুদণ্ডের মঞ্চে। ইতিহাস বলে, একনায়কতন্ত্র, রাজতন্ত্র বা সামরিক শাসন—যে ব্যবস্থাই হোক, ক্ষমতার শীর্ষে থাকা বহু শাসকই শেষ পর্যন্ত বিচার ও কঠোর শাস্তির মুখোমুখি হয়েছেন। কেউ দ্রুত মৃত্যুদণ্ড পেয়েছেন, কেউ পালিয়ে বেঁচেছেন, কেউ আবার ক্ষমতায়ও ফিরেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত উল্লেখযোগ্য বিশ্ব নেতা ইংল্যান্ডের রাজা প্রথম চার্লস ইউরোপে প্রথমবার কোনো রাজার বিচার হয় ১৬৪৯ সালে। সংসদ ভেঙে ব্যক্তিগত শাসন, অতিরিক্ত কর আরোপ ও ধর্মীয় সংস্কারের কারণে চার্লস প্রথমের বিরুদ্ধে জনরোষ…
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের সময় নির্বাচন দেওয়ার কোনো শর্ত ছিল না বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বছরের অর্জন ও সাফল্য উপস্থাপন সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। উপদেষ্টার ভাষ্য, “এখন যে রাজনৈতিক পরিস্থিতি চলছে, সেখানে রাজনৈতিক দলগুলো নিজেরাই জানে না তারা কী করবে, তাদের ভবিষ্যৎ কী। কোথায় কে কোন দিকে যাচ্ছে—এটা কি বাংলাদেশের জন্য নতুন? ওয়ান-ইলেভেনের পরেও কি একই পরিস্থিতি হয়নি? আমরা তো এসবের মধ্যেই চলছি। দলগুলোর মধ্যে কথার লড়াই হচ্ছে—আমরা কথা বলার জাতি, কথা না বলে…
নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষার চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের ঝড়াপড়ায় গুলিবিদ্ধ হয়ে মামুন মিয়া (২৫) নামে এক কুয়েতপ্রবাসী যুবক নিহত হয়েছেন। ঘটনার সময় উভয়পক্ষের সংঘর্ষে অন্তত দশজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে দড়িগাঁও এলাকায় স্থানীয় তিনাকাটা-জিনিস নিয়ে কথাকাটাকাটির ঘটনায় ঘটনাটি ছড়িয়ে পড়ে। নিহত মামুন ওই এলাকার আব্দুল আউয়ালের ছেলে এবং গত ১৫ দিন আগে ছুটিতে কুয়েত থেকে দেশে ফিরেছিলেন। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরেই নিলক্ষা অঞ্চলে প্রয়াত শহিদ মেম্বার গ্রুপ ও ফেলু মিয়া গ্রুপের মধ্যে আধিপত্য ঘিরে কলহ চলছিল। ঘটনার বর্ণনায় দেখা যায়, সকালে স্থানীয় বাজারে…
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
