ফিফা বিশ্বকাপ ২০২৬ এবার প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত এই মহাযজ্ঞের ড্র অনুষ্ঠিত হওয়ার একদিনের মাথায় প্রকাশ করা হলো প্রতিটি গ্রুপের বিস্তারিত ম্যাচসূচি। ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে শনিবার আনুষ্ঠানিকভাবে ফিফা গ্রুপভিত্তিক সব ম্যাচের সময় ও ভেন্যু ঘোষণা করে।
নিচে গ্রুপভিত্তিক হালনাগাদ সূচি তুলে ধরা হলো—
এ গ্রুপ: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় প্লে–অফ ডি বিজয়ী
ম্যাচ তালিকা:
-
১১ জুন: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা — মেক্সিকো সিটি (রাত ১টা)
-
১২ জুন: দক্ষিণ কোরিয়া বনাম প্লে–অফ ডি বিজয়ী — গুয়াদালাজারা (সকাল ৮টা)
-
১৮ জুন: প্লে–অফ ডি বিজয়ী বনাম দক্ষিণ আফ্রিকা — মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম (রাত ১০টা)
-
১৯ জুন: মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া — গুয়াদালাজারা (সকাল ৭টা)
-
২৪ জুন: প্লে–অফ ডি বিজয়ী বনাম মেক্সিকো — মেক্সিকো সিটি (সকাল ৭টা)
-
২৫ জুন: দক্ষিণ আফ্রিকা বনাম দক্ষিণ কোরিয়া — মন্টেরে (সকাল ৭টা)
বি গ্রুপ: কানাডা, কাতার, সুইজারল্যান্ড ও ইউরোপীয় প্লে–অফ এ বিজয়ী
-
১২ জুন: কানাডা বনাম প্লে–অফ এ বিজয়ী — বিএমও ফিল্ড (রাত ১টা)
-
১৪ জুন: কাতার বনাম সুইজারল্যান্ড — লেভি’স স্টেডিয়াম (ভোর ৪টা)
-
১৮ জুন: প্লে–অফ এ বিজয়ী বনাম সুইজারল্যান্ড — সোফাই স্টেডিয়াম (রাত ১টা)
-
১৯ জুন: কানাডা বনাম কাতার — বিসি প্লেস (ভোর ৪টা)
-
২৪ জুন: কানাডা বনাম সুইজারল্যান্ড — বিসি প্লেস (রাত ১টা)
-
২৪ জুন: প্লে–অফ এ বিজয়ী বনাম কাতার — লুমেন ফিল্ড (রাত ১টা)
সি গ্রুপ: ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড
-
১৪ জুন: ব্রাজিল বনাম মরক্কো — নিউইয়র্ক নিউ জার্সি (ভোর ৪টা)
-
১৪ জুন: হাইতি বনাম স্কটল্যান্ড — বোস্টন (সকাল ৭টা)
-
২০ জুন: ব্রাজিল বনাম হাইতি — বোস্টন (ভোর ৪টা)
-
২০ জুন: স্কটল্যান্ড বনাম মরক্কো — ফিলাডেলফিয়া (সকাল ৭টা)
-
২৫ জুন: স্কটল্যান্ড বনাম ব্রাজিল — মায়ামি (ভোর ৪টা)
-
২৫ জুন: মরক্কো বনাম হাইতি — আটলান্টা (ভোর ৪টা)
ডি গ্রুপ: যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, প্লে–অফ সি বিজয়ী
-
১৩ জুন: যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে — সোফাই স্টেডিয়াম (সকাল ৭টা)
-
১৩ জুন: অস্ট্রেলিয়া বনাম প্লে–অফ সি বিজয়ী — বিসি প্লেস (সকাল ১০টা)
-
১৯ জুন: প্লে–অফ সি বিজয়ী বনাম প্যারাগুয়ে — লেভি’স স্টেডিয়াম (সকাল ১০টা)
-
১৯ জুন: যুক্তরাষ্ট্র বনাম অস্ট্রেলিয়া — লুমেন ফিল্ড (রাত ১টা)
-
২৬ জুন: প্লে–অফ সি বিজয়ী বনাম যুক্তরাষ্ট্র — সোফাই স্টেডিয়াম (সকাল ৮টা)
-
২৬ জুন: প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া — লেভি’স স্টেডিয়াম (সকাল ৮টা)
ই গ্রুপ: জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর
-
১৪ জুন: জার্মানি বনাম কুরাসাও — হিউস্টন (রাত ১১টা)
-
১৫ জুন: আইভরি কোস্ট বনাম ইকুয়েডর — ফিলাডেলফিয়া (ভোর ৫টা)
-
২০ জুন: জার্মানি বনাম আইভরি কোস্ট — টরোন্টো (রাত ২টা)
-
২১ জুন: ইকুয়েডর বনাম কুরাসাও — কানসাস সিটি (ভোর ৬টা)
-
২৫ জুন: ইকুয়েডর বনাম জার্মানি — নিউ জার্সি (রাত ২টা)
-
২৫ জুন: কুরাসাও বনাম আইভরি কোস্ট — ফিলাডেলফিয়া (রাত ২টা)
এফ গ্রুপ: নেদারল্যান্ডস, জাপান, প্লে–অফ বি বিজয়ী, তিউনিসিয়া
-
১৪ জুন: নেদারল্যান্ডস বনাম জাপান — ডালাস (রাত ২টা)
-
১৫ জুন: প্লে–অফ বি বিজয়ী বনাম তিউনিসিয়া — মন্টেরে (সকাল ৮টা)
-
২০ জুন: নেদারল্যান্ডস বনাম প্লে–অফ বি বিজয়ী — হিউস্টন (রাত ১১টা)
-
২০ জুন: তিউনিসিয়া বনাম জাপান — মন্টেরে (রাত ১০টা)
-
২৬ জুন: তিউনিসিয়া বনাম নেদারল্যান্ডস — ডালাস (ভোর ৫টা)
-
২৬ জুন: জাপান বনাম প্লে–অফ বি বিজয়ী — কানসাস সিটি (ভোর ৫টা)
জি গ্রুপ: বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড
-
১৫ জুন: বেলজিয়াম বনাম মিশর — সিয়াটল (রাত ১টা)
-
১৬ জুন: ইরান বনাম নিউজিল্যান্ড — লস অ্যাঞ্জেলেস (সকাল ৭টা)
-
২১ জুন: বেলজিয়াম বনাম ইরান — লস অ্যাঞ্জেলেস (রাত ১টা)
-
২২ জুন: নিউজিল্যান্ড বনাম মিশর — ভ্যাঙ্কুভার (সকাল ৭টা)
-
২৭ জুন: নিউজিল্যান্ড বনাম বেলজিয়াম — ভ্যাঙ্কুভার (সকাল ৯টা)
-
২৭ জুন: মিশর বনাম ইরান — সিয়াটল (সকাল ৯টা)
এইচ গ্রুপ: স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে
-
১৫ জুন: স্পেন বনাম কেপ ভার্দে — আটলান্টা (রাত ১০টা)
-
১৬ জুন: সৌদি আরব বনাম উরুগুয়ে — মায়ামি (ভোর ৪টা)
-
২১ জুন: স্পেন বনাম সৌদি আরব — আটলান্টা (রাত ১০টা)
-
২২ জুন: উরুগুয়ে বনাম কেপ ভার্দে — মায়ামি (ভোর ৪টা)
-
২৭ জুন: উরুগুয়ে বনাম স্পেন — হিউস্টন (ভোর ৬টা)
-
২৭ জুন: কেপ ভার্দে বনাম সৌদি আরব — গুয়াদালাজারা (ভোর ৬টা)
আই গ্রুপ (ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, প্লে–অফ ২ বিজয়ী)
-
১৬ জুন: ফ্রান্স বনাম সেনেগাল — নিউ জার্সি (রাত ১টা)
-
১৭ জুন: প্লে–অফ ২ বিজয়ী বনাম নরওয়ে — বোস্টন (ভোর ৪টা)
-
২২ জুন: ফ্রান্স বনাম প্লে–অফ ২ বিজয়ী — ফিলাডেলফিয়া (রাত ৩টা)
-
২৩ জুন: নরওয়ে বনাম সেনেগাল — নিউ জার্সি (ভোর ৬টা)
-
২৬ জুন: নরওয়ে বনাম ফ্রান্স — বোস্টন (রাত ১টা)
-
২৬ জুন: সেনেগাল বনাম প্লে–অফ ২ বিজয়ী — টরোন্টো (রাত ১টা)
জে গ্রুপ: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান
-
১৬ জুন: অস্ট্রিয়া বনাম জর্ডান — সানফ্রান্সিসকো বে (সকাল ১০টা)
-
১৭ জুন: আর্জেন্টিনা বনাম আলজেরিয়া — কানসাস সিটি (সকাল ৭টা)
-
২২ জুন: আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া — ডালাস (রাত ১১টা)
-
২৩ জুন: জর্ডান বনাম আলজেরিয়া — সানফ্রান্সিসকো বে (সকাল ৯টা)
-
28 জুন: জর্ডান বনাম আর্জেন্টিনা — ডালাস (সকাল ৮টা)
-
28 জুন: আলজেরিয়া বনাম অস্ট্রিয়া — কানসাস সিটি (সকাল ৮টা)
কে গ্রুপ: পর্তুগাল, প্লে–অফ ১ বিজয়ী, উজবেকিস্তান, কলম্বিয়া
-
১৭ জুন: পর্তুগাল বনাম প্লে–অফ ১ বিজয়ী — হিউস্টন (রাত ১১টা)
-
১৮ জুন: উজবেকিস্তান বনাম কলম্বিয়া — মেক্সিকো সিটি (সকাল ৮টা)
-
২৩ জুন: পর্তুগাল বনাম উজবেকিস্তান — হিউস্টন (রাত ১১টা)
-
২৪ জুন: কলম্বিয়া বনাম প্লে–অফ ১ বিজয়ী — গুয়াদালাজারা (সকাল ৮টা)
-
২৮ জুন: কলম্বিয়া বনাম পর্তুগাল — মায়ামি (ভোর ৫:৩০)
-
২৮ জুন: প্লে–অফ ১ বিজয়ী বনাম উজবেকিস্তান — আটলান্টা (ভোর ৫:৩০)
এল গ্রুপ: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা
-
১৭ জুন: ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া — ডালাস (রাত ২টা)
-
১৮ জুন: ঘানা বনাম পানামা — টরোন্টো (ভোর ৫টা)
-
২৩ জুন: ইংল্যান্ড বনাম ঘানা — বোস্টন (রাত ২টা)
-
২৪ জুন: পানামা বনাম ক্রোয়েশিয়া — টরোন্টো (ভোর ৫টা)
-
২৭ জুন: পানামা বনাম ইংল্যান্ড — নিউ জার্সি (রাত ৩টা)
-
২৭ জুন: ক্রোয়েশিয়া বনাম ঘানা — ফিলাডেলফিয়া (রাত ৩টা)

