ডেস্ক রিপোর্ট:
২০২৫ সালের জন্য ডাকঘর সঞ্চয় ব্যাংক (POSB)–এর মেয়াদী আমানতের নতুন বিনিয়োগ নির্দেশিকা ও মুনাফার হার প্রকাশ করেছে সরকার। ঝুঁকিমুক্ত এ স্কিমে সাধারণ নাগরিক থেকে শুরু করে অবসরে থাকা ব্যক্তিরাও তুলনামূলক উচ্চ মুনাফায় সঞ্চয়ের সুযোগ পাচ্ছেন।
নতুন মুনাফার হার (২০২৫)
১ বছর মেয়াদ:
-
বার্ষিক ১০.২০%
-
ছয় মাস অন্তর মুনাফা তুলতে চাইলে হার ৯.০০%
২ বছর মেয়াদ:
-
বার্ষিক ১০.৭০%
-
ছয় মাস অন্তর উত্তোলনে ৯.৫০%
৩ বছর মেয়াদ:
-
বার্ষিক ১১.২৮%
-
ছয় মাস অন্তর উত্তোলনে হার ১০.০০%
বিনিয়োগের সীমা
-
একক হিসাব: সর্বোচ্চ ১০ লাখ টাকা
-
যুগ্ম হিসাব: সর্বোচ্চ ২০ লাখ টাকা
মুনাফার একটি সহজ উদাহরণ
৩ বছরের জন্য কেউ যদি ১ লাখ টাকা জমা রাখেন, মেয়াদ শেষে মোট মুনাফা দাঁড়াবে ৩৩,৮৪০ টাকা।
এর মধ্যে ১০% উৎসে কর কেটে বাদ যাবে ৩,৩৮৪ টাকা।
ফলে নিট মুনাফা পাওয়া যাবে ৩০,৪৫৬ টাকা।
হিসাব খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
-
২ কপি পাসপোর্ট সাইজ ছবি
-
জাতীয় পরিচয়পত্র / জন্ম সনদ / পাসপোর্টের কপি
-
নমিনীর ক্ষেত্রেও একই ধরনের কাগজপত্র
ডাকঘরের মেয়াদী হিসাবের সুবিধা
-
প্রতি ছয় মাস অন্তর মুনাফা তোলার সুযোগ
-
মেয়াদ শেষে স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগ
-
সরকারি গ্যারান্টি, তাই ঝুঁকিমুক্ত
-
নমিনী যুক্ত/পরিবর্তন/বাতিল করার সুযোগ
প্রতিটি সেবার জন্য চেক ডিপোজিট ফরম, উত্তোলন স্লিপ, নমুনা স্বাক্ষর কার্ডসহ প্রয়োজনীয় নথি ডাকঘরে বা অনলাইনে পাওয়া যায়।
২০২৫ সালে ডাকঘর সঞ্চয় ব্যাংকের নতুন হার সাধারণ মানুষের মধ্যে বিনিয়োগ আগ্রহ আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

