ডেস্ক রিপোর্ট:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে যেকোনো দিন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার নির্বাচন ভবনে কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য দেন তিনি।
তিনি জানান, এবার ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
অন্তর্বর্তী সরকারের ঘোষণামতে, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই মাসে জাতীয় সনদ নিয়ে গণভোট অনুষ্ঠিত হবে।
সানাউল্লাহ বলেন, প্রধান নির্বাচন কমিশনার পূর্বেই জানিয়েছিলেন—ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। সেই সময়সীমা ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে।

