Author: Dainik Somoypotro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর ঘোষিত ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিকে স্বাগত জানায় চীন। দেশটির প্রতিনিধি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন। এর আগে রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান–এর সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে একই বার্তা দেন ইয়াও ওয়েন। তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে আশাবাদ প্রকাশ করলেও নতুন সরকারের অবস্থান সম্পর্কে স্পষ্ট মন্তব্য করেননি তিনি। এ সময় তিনি বলেন, এ অঞ্চলের জনগণের কল্যাণে কাজ করতে চায় চীন এবং তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয়—এমন মন্তব্যও করেন রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশ–চীন…

Read More

চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে আবারও আলোচনার টেবিলে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভা শহরে নতুন দফার এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন বদর আল বুসাইদি। তিনি আশাবাদ ব্যক্ত করে জানান, চলমান আলোচনা থেকে চূড়ান্ত সমঝোতার পথে ইতিবাচক অগ্রগতি আসতে পারে। জানা গেছে, পারমাণবিক কর্মসূচি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার—এসব গুরুত্বপূর্ণ ইস্যুকে কেন্দ্র করেই আলোচনা এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এদিকে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা এখনো চরমে। মধ্যপ্রাচ্যে সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে সামরিক উপস্থিতি জোরদার করছে ওয়াশিংটন। অপরদিকে, পাল্টা জবাব দিতে প্রস্তুত…

Read More

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় ইব্রাহিম খলিল শুভ নামের এক যুবকের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের মোহাম্মদপুর থানার সমন্বয়ক এবং জুলাইয়ের একটি হত্যা মামলার সাক্ষী বলে জানা গেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) গভীর রাতে বসিলার একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি বোরকা ও মাস্ক পরে এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। হামলাকারীরা এলোপাতাড়ি কোপ দিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শুভকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), যা পঙ্গু হাসপাতাল নামে পরিচিত, সেখানে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। আহতের পরিবারের অভিযোগ, জুলাই হত্যা মামলায় সাক্ষ্য…

Read More

সাইফুল ইসলাম তানভীর: মানিকগঞ্জের সিংগাইর উপজেলা জুড়ে অবাধে চলছে কৃষিজমির উর্বর টপসয়েল কাটা। আবাসিক এলাকা ও তিন ফসলি জমির ওপর গড়ে ওঠা অন্তত ৫৮টি ইটভাটায় প্রতিদিনই ব্যবহার হচ্ছে এসব মাটি। ফলে বিস্তীর্ণ আবাদি জমি পরিণত হচ্ছে গভীর গর্ত ও ডোবা-নালায়; ব্যাহত হচ্ছে খাদ্য উৎপাদন, বিপর্যস্ত হচ্ছে পরিবেশ ও গ্রামীণ অবকাঠামো। উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে বলধরায় রয়েছে ২৭টি, চান্দহরে ১৩টি, জামির্ত্তায় ৬টি, বায়রায় ৬টি, চারিগ্রামে ৩টি, ধল্লায় ২টি এবং সদর ইউনিয়নে ১টি ইটভাটা। সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, প্রকৃত সংখ্যা আরও বেশি। বন্ধ হওয়া কয়েকটি ভাটা নতুন নামে বা ভাড়ায় পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। রবিববার (২২ ফেব্রুয়ারি) সরেজমিনে বলধরা ইউনিয়নে দেখা…

Read More

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইম নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ১১ জনের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আগামী ২৯ মার্চ সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেন। ট্রাইব্যুনালের অপর সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। মামলায় গ্রেপ্তার দুই আসামি—যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি আবুল হাসান ও সাবেক এসআই শাহাদাত আলী—কে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বাকি নয়জন আসামি পলাতক রয়েছেন। আদালতে অভিযোগ পাঠ করে…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সরকার গঠন ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে শুভেচ্ছা জানান সৌদি রাষ্ট্রদূত। পাশাপাশি সৌদি যুবরাজের পক্ষ থেকে অভিনন্দন বার্তাও পৌঁছে দেন তিনি। সাক্ষাতে বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং বিভিন্ন আর্থ-সামাজিক ইস্যু নিয়ে আলোচনা হয়। দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়েও মতবিনিময় করেন তারা। এর আগে সকাল ৯টার দিকে সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করতে আসেন প্রধানমন্ত্রী। সেখানে তাকে স্বাগত জানান মুখ্য…

Read More

স্প্যানিশ লা লিগায় ঘুরে দাঁড়ানোর মিশনে আজ বার্সেলোনা মাঠে নামছে লেভান্তের বিপক্ষে। কাতালানদের মাঠ ক্যাম্প ন্যুতে বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায় শুরু হবে ম্যাচটি। টানা দুই ম্যাচে জিরোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদর কাছে হেরে ছন্দপতন হয়েছে বার্সার। সেই হতাশা কাটিয়ে লেভান্তের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিতে মরিয়া দলটি। জয় পেলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদকে টপকে যাওয়ার সুযোগও তৈরি হতে পারে। ফলে ম্যাচটি কাতালানদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। দলের জন্য সুখবর, অনুশীলনে ফিরেছেন মার্কাস র‍্যাশফুর্ড ও পেদ্রি। ইনজুরি কাটিয়ে ধীরে ধীরে দলে মানিয়ে নেওয়ার প্রক্রিয়ায় আছেন গাভিও। কোচ হ্যান্সি ফ্লিক শিষ্যদের ওপর আস্থা রেখে জয়ের ব্যাপারে আশাবাদী।

Read More

আফগানিস্তান সীমান্তঘেঁষা এলাকায় জঙ্গিদের অন্তত সাতটি ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালিয়েছে পাকিস্তান। রোববার (২২ ফেব্রুয়ারি) দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানায়, তেহরিক-ই-তালিবান পাকিস্তান ও আইএসের আঞ্চলিক শাখা আইএসকেপির অবস্থান লক্ষ্য করে এই বিমান হামলা পরিচালিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সীমান্তবর্তী ঘাঁটিগুলোকে জঙ্গিরা নিরাপদ আশ্রয় ও পরিকল্পনা কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল। সাম্প্রতিক সময়ে দেশে সংঘটিত একাধিক আত্মঘাতী হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে বলে জানায় ইসলামাবাদ। বিশেষ করে চলতি মাসে ইসলামাবাদের একটি শিয়া মসজিদ এবং বান্নু এলাকায় আত্মঘাতী হামলার পর কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। এছাড়া উত্তর-পশ্চিমাঞ্চলের বাজাউর জেলাতেও সহিংস ঘটনার উল্লেখ…

Read More

টানা আট ম্যাচ জয়ের ধারার পর থামতে হলো রিয়াল মাদ্রিদকে। ওসাসুনার কাছে ২-১ গোলের পরাজয়ে লিগের শীর্ষস্থান ধরে রাখা নিয়ে অনিশ্চয়তায় পড়েছে লস ব্ল্যাঙ্কোসরা। ওসাসুনার মাঠে শুরু থেকেই ছন্দহীন ছিল রিয়ালের আক্রমণভাগ। ম্যাচের ৩৮তম মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে তারা। গোলরক্ষক থিবো কোর্তোয়ার ভুলের সুযোগ নেয় স্বাগতিকরা। পাল্টা আক্রমণ ঠেকাতে গিয়ে বক্সের ভেতরে ফাউল হলে ভিএআরের সহায়তায় পেনাল্টির নির্দেশ দেন রেফারি। সেখান থেকেই এগিয়ে যায় ওসাসুনা। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় রিয়াল। ৭৩তম মিনিটে ফেদেরিকো ভালভের্দের বাড়ানো বল থেকে নিখুঁত শটে জাল খুঁজে নেন ভিনিসিয়ুস জুনিয়র। তাতে ম্যাচে ফেরে সমতা। তবে শেষ দিকে আবারও ধাক্কা খায় সফরকারীরা। ম্যাচ…

Read More

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা, আদাবর ও বেড়িবাঁধ এলাকায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে কিশোর গ্যাং চক্র। ছিনতাই, চাঁদাবাজি ও সশস্ত্র হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। শনিবার রাতে আদাবরের একটি এমব্রয়ডারি কারখানায় ঈদকে সামনে রেখে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। ‘আবির ফ্যাশন’ নামের ওই প্রতিষ্ঠানে হামলায় অন্তত তিনজন আহত হন। পরে স্থানীয় এমব্রয়ডারি মালিক ও শ্রমিকরা প্রতিবাদ জানিয়ে আদাবর থানার সামনে বিক্ষোভ করেন। এ ঘটনায় অভিযুক্ত কালা রাসেলসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। একই দিনে বসিলার তিন রাস্তার মোড়ে ছিনতাইয়ের একটি দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ফুটেজে দেখা যায়, এক পথচারীকে ঘিরে ধরে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে…

Read More