প্রধানমন্ত্রী তারেক রহমানর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সরকার গঠন ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে শুভেচ্ছা জানান সৌদি রাষ্ট্রদূত। পাশাপাশি সৌদি যুবরাজের পক্ষ থেকে অভিনন্দন বার্তাও পৌঁছে দেন তিনি।
সাক্ষাতে বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং বিভিন্ন আর্থ-সামাজিক ইস্যু নিয়ে আলোচনা হয়। দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়েও মতবিনিময় করেন তারা।
এর আগে সকাল ৯টার দিকে সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করতে আসেন প্রধানমন্ত্রী। সেখানে তাকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

