স্প্যানিশ লা লিগায় ঘুরে দাঁড়ানোর মিশনে আজ বার্সেলোনা মাঠে নামছে লেভান্তের বিপক্ষে। কাতালানদের মাঠ ক্যাম্প ন্যুতে বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায় শুরু হবে ম্যাচটি।
টানা দুই ম্যাচে জিরোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদর কাছে হেরে ছন্দপতন হয়েছে বার্সার। সেই হতাশা কাটিয়ে লেভান্তের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিতে মরিয়া দলটি।
জয় পেলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদকে টপকে যাওয়ার সুযোগও তৈরি হতে পারে। ফলে ম্যাচটি কাতালানদের জন্য বেশ গুরুত্বপূর্ণ।
দলের জন্য সুখবর, অনুশীলনে ফিরেছেন মার্কাস র্যাশফুর্ড ও পেদ্রি। ইনজুরি কাটিয়ে ধীরে ধীরে দলে মানিয়ে নেওয়ার প্রক্রিয়ায় আছেন গাভিও। কোচ হ্যান্সি ফ্লিক শিষ্যদের ওপর আস্থা রেখে জয়ের ব্যাপারে আশাবাদী।

