Author: Dainik Somoypotro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা নিয়ে আবারও সতর্ক করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব না হলেও দীর্ঘদিন ধরে শক্তি সঞ্চিত থাকা টেকটনিক প্লেটগুলো যেকোনো সময় শক্তিশালী কম্পনের কারণ হতে পারে। তাই এখনই ভবন ও অবকাঠামোকে ভূমিকম্প সহনীয় করে তোলার ওপর জোর দিচ্ছেন তারা। তথ্য অনুযায়ী, এ অঞ্চলে সর্বশেষ বড় ভূমিকম্প হয়েছিল ১৯৩০ সালে, যার মাত্রা ছিল ৭। এরও আগে প্রায় ৬৫ বছরের ব্যবধানে ছয়টি বিধ্বংসী ভূমিকম্প আঘাত হানে। ইতিহাস বলছে, নির্দিষ্ট সময় পরপর বড় কম্পন ফিরে আসার প্রবণতা রয়েছে। গত ২১ নভেম্বর নরসিংদী এলাকায় ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়, যার উৎস ছিল ইন্দো-বার্মা টেকটনিক প্লেটের…
নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের চরউলাইল গ্রামে মাদক উদ্ধার অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলার ঘটনায় পৃথক দুটি মামলায় এ পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে চরউলাইল গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় আলেকের ছেলে মোঃ লাব্লু ওরফে লাবু মিয়াকে (৪৫) ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এদিক আটক লাবুকে নিয়ে যাওয়ার সময় ওই গ্রামের সইজুদ্দিনের বাড়ির কাছে পৌঁছালে লাব্লুর আত্মীয়-স্বজন ও স্থানীয় কয়েকজন ডিবি পুলিশের ওপর হামলা…
জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক–২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন–এ আয়োজিত অনুষ্ঠানে তিনি পদকপ্রাপ্তদের হাতে এ সম্মাননা তুলে দেন। এবার ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে একুশে পদকে ভূষিত করা হয়েছে। পদকপ্রাপ্তরা হলেন: চলচ্চিত্রে: ফরিদা আক্তার ববিতা চারুকলায়: অধ্যাপক আব্দুস সাত্তার স্থাপত্যে: মেরিনা তাবাসসুম সংগীতে: আইয়ুব বাচ্চু (মরণোত্তর) নৃত্যকলায়: অর্থী আহমেদ নাট্যকলায়: ইসলাম উদ্দিন পালাকার সাংবাদিকতায়: শফিক রেহমান শিক্ষাক্ষেত্রে: অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার ভাস্কর্যে: তেজস হালদার যশ এছাড়া সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদকে সম্মানিত করা হয়েছে। উল্লেখ্য, একুশে পদক…
দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক–এর ১৪তম গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ মোস্তাকুর রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে তিনি বাংলাদেশ ব্যাংকে উপস্থিত হলে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তাকে গভর্নর পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মো. মোস্তাকুর রহমান এফসিএমএ অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এতে আরও বলা হয়, দায়িত্ব পালনকালে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী তিনি বাংলাদেশ ব্যাংক থেকে বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা গ্রহণ করবেন। নিয়োগসংক্রান্ত বাকি…
নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের সাহরাইল গার্লস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী উম্মে হাবিবা সরকারি বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। উম্মে হাবিবা দৈনিক বাংলা বাজার পত্রিকার সিংগাইর উপজেলা প্রতিনিধি ও সিংগাইর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. হাবিবুর রহমানের কন্যা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সরকারিভাবে ফলাফল প্রকাশের পর বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে। তার নিয়মিতঅধ্যবসায়, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান, কঠোর পরিশ্রম এবং পরিবারের উৎসাহ-প্রেরণাই এ সাফল্যের পেছনে প্রধান ভূমিকা রেখেছে বলে জানা গেছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালমা সাবরিন বলেন, উম্মে হাবিবা অত্যন্ত মেধাবী, মনোযোগী ও পরিশ্রমী শিক্ষার্থী। তার এই অর্জন আমাদের প্রতিষ্ঠানের জন্য গর্বের বিষয়। আমরা…
নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে এক ইউনিয়নের বাসিন্দাকে অতিরিক্ত অর্থের বিনিময়ে অন্য ইউনিয়নের বাসিন্দা দেখিয়ে জন্ম সনদ তৈরি করে দেওয়ার অভিযোগ ওঠেছে সায়েস্তা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মো. আহাদ নূরের বিরুদ্ধে। এর আগে একই ইউনিয়নের সচিব মো. মঞ্জুরুল হক দুর্নীতির দায়ে বদলি হওয়ার পর নতুন করে এ অভিযোগ জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। অভিযুক্ত মো. আহাদ নূর সায়েস্তা ইউনিয়নের টান গোপালনগর (কানাইনগর) গ্রামের আব্দুস ছালামের ছেলে। জানা যায়, পার্শ্ববর্তী চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর গ্রামের বাসিন্দা মোন্নাফ বেপারীর ছেলে ওয়াসিমকে সায়েস্তা ইউনিয়নের বান্দাইল গ্রামের বাসিন্দা দেখিয়ে জন্ম নিবন্ধন প্রস্তুত করা হয়। নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, চান্দহর ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত জন্ম সনদে নাম ওয়াসিম,…
রাজধানীতে আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান–কে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র–এ এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে দাওয়াত জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। প্রধানমন্ত্রীর পাশাপাশি তার পরিবারের সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। সাক্ষাৎ শেষে মিয়া গোলাম পরওয়ার জানান, প্রধানমন্ত্রী ইফতার অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে বিরোধী দল হিসেবে জামায়াত দায়িত্বশীল ভূমিকা রাখতে চায়। এ সময় আলাপকালে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান–এর অসুস্থতার বিষয়ে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। ফোনে কথা বলে তার…
জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রাণহানির ঘটনার পর বাহিনীটি তীব্র ভাবমূর্তি সংকটে পড়ে। সেই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার পুলিশ সংস্কারের উদ্যোগ নেয়। সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী গত বছরের নভেম্বর থেকে নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন শুরু করেন সদস্যরা। তখন সব পর্যায়ের পুলিশের জন্য এক ধরনের পোশাক চালু করা হয়। বৈষম্য কমানো ও বাহিনীর ঐক্য জোরদারের লক্ষ্যে নেওয়া এ পদক্ষেপকে শুরুতে ইতিবাচকভাবেই দেখেছিল অনেকেই। তবে নতুন পোশাক চালুর তিন মাসের মধ্যেই আবারও পরিবর্তনের দাবি উঠেছে। পুলিশের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নতুন ইউনিফর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান দাবি করেন, পর্যাপ্ত গবেষণা বা জনমত…
পিলখানার বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে আর কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে শহীদ সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে একটি জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছিল। সেই কমিশন প্রায় ৭০টির মতো সুপারিশ দিয়েছে। এখন এসব সুপারিশ বাস্তবায়নের দিকেই গুরুত্ব দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, এ হত্যাকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ভবিষ্যতে যেন এ ধরনের মর্মান্তিক ঘটনা দেশের ইতিহাসে আর না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার ওপরও জোর দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, ওই…
রাজধানীর আদাবর এলাকায় তিন বছর বয়সী এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল প্রায় ৫টার দিকে বায়তুল আমান হাউজিংয়ের রোড-১৭ নম্বরে বাসার সামনে খেলতে বের হয় নাজিফা আক্তার। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। শিশুটির খালা নাজমা বেগম জানান, নাজিফা এখনো স্পষ্টভাবে কথা বলতে পারে না এবং কাউকে ভালোভাবে চিনতেও পারে না। ফলে তার নিখোঁজ হওয়া নিয়ে পরিবারের উদ্বেগ আরও বেড়েছে। ঘটনার পর পুলিশ আশপাশের অন্তত তিনটি সড়কের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করেছে। তবে এখন পর্যন্ত সেখান থেকেও উল্লেখযোগ্য কোনো সূত্র মেলেনি। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পাশের একটি খালে ফায়ার সার্ভিস ও…
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
