Author: Dainik Somoypotro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

নিজস্ব প্রতিনিধি: পরিবেশ রক্ষা ও দেশের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় দেশবাসীর প্রতি এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ সংরক্ষণ শুধু সরকারের দায়িত্ব নয়; নাগরিক হিসেবেও প্রত্যেকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সবাই যদি নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করেন, তাহলে পরিচ্ছন্ন পরিবেশের পাশাপাশি একটি সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। দেশবাসীকে নিজেদের আশপাশ পরিষ্কার রাখার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ সবার। ছোট ছোট উদ্যোগ এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। পরিবেশ রক্ষায়…

Read More

সময়পত্র ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হাম ও হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৬ জনে। একই সময়ে নতুন করে ৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে ২৫৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৩৭ জনের মধ্যে হাম উপসর্গ দেখা দিয়েছে। সিলেটে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে হাসপাতালগুলোতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসাসেবা ও পর্যবেক্ষণ কার্যক্রমও জোরদার…

Read More

ইরানের সঙ্গে আলোচনায় বসার ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। সোমবার (৩ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার কথা জানানোর পর ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ৮৮ ডলারে নেমে যায়। তথ্যসূত্র: রয়টার্স এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। এর পরিবর্তে হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতার পথ খোঁজা হচ্ছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হওয়ায় জ্বালানি সরবরাহ নিয়ে বাজারের উদ্বেগ কিছুটা কমেছে। এর প্রভাব পড়েছে তেলের দামে। তেলের দরপতনের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপের শেয়ারবাজারের…

Read More

ক্রীড়া ডেস্ক: খেলোয়াড় সংকটের কারণে ইংল্যান্ড সফরে শেষ মুহূর্তে একটি প্রীতি ম্যাচ বাতিল করেছে FC Barcelona। সোমবার (৩ আগস্ট) ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের ক্লাব প্রেস্টনের বিপক্ষে ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল। ইংল্যান্ডের সেন্ট জর্জ পার্কে দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের পরিকল্পনা ছিল। তবে চোট ও অন্যান্য কারণে বার্সেলোনার মূল দলের পর্যাপ্ত সংখ্যক খেলোয়াড় না থাকায় পরিস্থিতি জটিল হয়ে পড়ে। অন্যদিকে, খেলোয়াড় সংকট সামাল দিতে প্রেস্টন তাদের রিজার্ভ দলের ফুটবলারদের মাঠে নামানোর প্রস্তুতি নিয়েছিল। শেষ পর্যন্ত ম্যাচটি আয়োজন না করার সিদ্ধান্ত নেয় বার্সেলোনা। ফলে ইংল্যান্ড সফরের শেষদিকে আর কোনো ম্যাচ খেলতে হচ্ছে না হান্সি ফ্লিকের দলকে। দেশে ফেরার আগে এখন কেবল একটি অনুশীলন সেশন…

Read More

নিজস্ব প্রতিনিধি: নিরাপদ ও নিয়মিত অভিবাসনের সুযোগ সম্প্রসারণ, বিদেশগামী কর্মীদের অধিকার সুরক্ষা এবং অনিয়মিত অভিবাসন ঠেকাতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সোমবার (৩ আগস্ট) ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএমের উপ-মহাপরিচালক উগোচি ড্যানিয়েলস। এ সময় অভিবাসন ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গ্লোবাল কমপ্যাক্ট ফর মাইগ্রেশন (জিসিএম)-এর চ্যাম্পিয়ন দেশ হিসেবে বাংলাদেশ অভিবাসন বিষয়ে বৈশ্বিক প্রতিশ্রুতি বাস্তবায়নে জাতীয় কর্মপরিকল্পনার মাধ্যমে কাজ করে যাচ্ছে। নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে দীর্ঘদিনের সহযোগিতার জন্য তিনি আইওএমকে ধন্যবাদ জানান। তিনি নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়ানোর পাশাপাশি অনিয়মিত অভিবাসন প্রতিরোধ,…

Read More

নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ): বর্ষার পানি নামলেই যেন নতুন প্রাণ ফিরে পায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী ঝিটকার নৌকার হাট। একসময় ইছামতী নদীকেন্দ্রিক জনপদের প্রধান নৌ-বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত এই হাটে এখনও প্রতি বর্ষায় জেলার বিভিন্ন চরাঞ্চলসহ আশপাশের কয়েকটি উপজেলা থেকে মানুষ নৌকা কিনতে ভিড় করেন। নদী-খাল, বিল ও জলাবদ্ধ এলাকায় যাতায়াত, কৃষিকাজ, মাছ ধরা এবং দৈনন্দিন প্রয়োজন মেটাতে কাঠের নৌকার বিকল্প না থাকায় বর্ষার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে নৌকার চাহিদাও। ব্রিটিশ আমলে গড়ে ওঠা ঝিটকার এই হাট স্থানীয়দের কাছে শুধু একটি বাজার নয়, বরং শতবর্ষেরও বেশি সময় ধরে টিকে থাকা নদীমাতৃক বাংলার ঐতিহ্যের জীবন্ত প্রতীক। প্রতি শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত…

Read More

নিজস্ব প্রতিনিধি: মাদারীপুরের ডাসারে যাত্রীবাহী বাসের চাপায় আশিক আকন (২৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও এক যুবক আহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার ধুলগ্রাম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক ধুলগ্রাম এলাকার জালাল আকনের ছেলে। আহত রমজান বেপারী ধুয়াশার বালিগ্রাম এলাকার সোহেল বেপারীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রমজানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে মাদারীপুর শহর থেকে বাড়ির দিকে ফিরছিলেন আশিক। ধুলগ্রাম বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আশিক ও রমজান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের…

Read More

সময়পত্র ডেস্ক: পেরুর বিখ্যাত নাজকা লাইন দেখতে যাওয়া পর্যটকদের বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন পর্যটক এবং দুজন পাইলট রয়েছেন। স্থানীয় কর্মকর্তা ও সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, নিহত পর্যটকদের মধ্যে সাতজন ইতালির, দুজন জার্মানির এবং দুজন স্পেনের নাগরিক ছিলেন। স্থানীয় সময় শনিবার পিসকো বিমানবন্দর থেকে সেসনা ক্যারাভান সি-২০৮ মডেলের বিমানটি নাজকা লাইন দেখানোর উদ্দেশ্যে উড্ডয়ন করে। পরে পুয়েবলো ভিয়েহো এলাকায় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে এবং মাটিতে আছড়ে পড়ার পর আগুন ধরে যায়। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল…

Read More

সময়পত্র ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইদাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি বার্গার রেস্টুরেন্টে বন্দুক হামলার ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় সময় শনিবার (১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ইন-এন-আউট বার্গারের একটি শাখায় এ হামলার ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী, একজন বন্দুকধারী রেস্টুরেন্টের ভেতরের খাবার খাওয়ার অংশে প্রবেশ করে গুলি চালায়। পরে সন্দেহভাজন হামলাকারীও নিহত হন। তবে নিহত তিনজনের মধ্যে হামলাকারী রয়েছেন কি না, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ। তার মৃত্যুর কারণ সম্পর্কেও বিস্তারিত জানানো হয়নি। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে। নিরাপত্তার কারণে রেস্টুরেন্টের আশপাশের কয়েকটি সড়ক এবং কাছাকাছি…

Read More

 নিজস্ব প্রতিনিধি: রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে পরিত্যক্ত ব্যাগ ও বস্তা ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের তল্লাশিতে জানা যায়, এগুলোর কোনোটিতেই বিস্ফোরক বা বিপজ্জনক কোনো বস্তু ছিল না। শনিবার (১ আগস্ট) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে পড়ে থাকা একটি সন্দেহজনক ব্যাগে এক্স-রে পরীক্ষায় কৌটাসদৃশ বস্তু দেখতে পান সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। নিরাপত্তা প্রটোকল মেনে ব্যাগটি পরীক্ষা ও নিষ্ক্রিয় করার পর দেখা যায়, এর ভেতরে ছিল জর্দার একটি কৌটা ও পান। অন্যদিকে, ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে পাওয়া বস্তুটি ছিল একটি খালি বস্তা, যা দলা পাকিয়ে রাখা হয়েছিল। পরীক্ষা করে এর…

Read More