Author: Dainik Somoypotro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

ডেস্ক রিপোর্ট: বর্ষা এলেই আকাশজুড়ে মেঘের আনাগোনা, টুপটাপ বৃষ্টি আর ভেজা বাতাসে অন্যরকম এক আবেশ তৈরি হয়। শ্রাবণের এমন দিনে প্রকৃতির এই স্নিগ্ধ রূপের সঙ্গে অবধারিতভাবেই মনে পড়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। বৃষ্টির শব্দে, মেঘের গর্জনে কিংবা ভেজা মাটির গন্ধে যেন ফিরে আসে তার অমর সৃষ্টি। ‘ঝরো ঝরো মুখর বাদর দিনে’—বর্ষার এমন এক দিনে প্রিয় মানুষটির অনুপস্থিতি যেমন মনকে ব্যাকুল করে, তেমনি রবীন্দ্রনাথের গানও বাঙালির হৃদয়ে জাগিয়ে তোলে প্রেম, বিরহ ও অপেক্ষার অনুভূতি। রবীন্দ্রনাথের সৃষ্টিতে বর্ষা নিছক একটি ঋতুর নাম নয়। কখনও বৃষ্টি হয়ে ওঠে ভালোবাসার ভাষা, কখনও বিরহের দীর্ঘশ্বাস, আবার কখনও অপেক্ষা ও অজানাকে আপন করে পাওয়ার আকাঙ্ক্ষা। প্রকৃতির পরিবর্তনশীল রূপের…

Read More

নিজস্ব প্রতিনিধি: দেশের ছয় জেলায় দুপুরের মধ্যে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদফতর জানায়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব…

Read More

নিজস্ব প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। সেখানে সংরক্ষিত জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন নিদর্শন, আলোকচিত্র, গুরুত্বপূর্ণ দলিলপত্র ও স্মারক পরিদর্শন করেন তিনি। উদ্বোধনের দিন অর্থাৎ বুধবার জাদুঘরটি বিশেষ অতিথি ও জুলাই শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে। আগামী বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য এটি খুলে দেওয়া…

Read More

 কিছু তারিখ শুধু একটি দিন নয়—একটি জাতির স্মৃতি, একটি প্রজন্মের সাহস, অসংখ্য মানুষের ত্যাগ আর অগণিত পরিবারের চোখের জলের সাক্ষী। ৫ আগস্ট আমাদের মনে করিয়ে দেয়, ইতিহাস কখনো হঠাৎ করে তৈরি হয় না। এর পেছনে থাকে সংগ্রাম, প্রত্যাশা, সাহস, বেদনা এবং অসংখ্য মানুষের আত্মত্যাগ। যারা আর কোনোদিন ফিরে আসবেন না, তাদের প্রতি গভীর শ্রদ্ধা। যারা আহত হয়েছেন, প্রিয়জন হারিয়েছেন কিংবা সেই কঠিন সময়ের ক্ষত বয়ে বেড়াচ্ছেন—তাদের প্রতি রইল আন্তরিক সহমর্মিতা। আসুন, অতীতের শিক্ষা থেকে আমরা এমন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, যেখানে মানুষের মতপ্রকাশের স্বাধীনতাথাকবে, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, সহিংসতার পরিবর্তে সংলাপের পথ বেছে নেওয়া হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি নিরাপদ,…

Read More

সময়পত্র ডেস্ক: জুলাইয়ের ইতিহাস ও গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে উদ্বোধন হতে যাচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। আগামীকাল বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সংস্কৃতিমন্ত্রী জানান, উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা তাঁদের স্মৃতিচারণ করবেন। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হবে। জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে নিতাই রায় চৌধুরী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তথ্য উপদেষ্টা জানান, অনলাইনে টিকিট কেটে প্রতিদিন সীমিত…

Read More

সময়পত্র ডেস্ক: গ্যাসের মূল্য বাড়ানোর বিষয়ে আপাতত সরকারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। শনিবার (১ আগস্ট) রাতে বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের দাম বাড়ানোর সম্ভাবনা নিয়ে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এক বার্তায় নিজেদের অবস্থান পরিষ্কার করে পেট্রোবাংলা। সংস্থাটি জানায়, এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা সরকারের নেই। তাই এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে। এর আগে, দেশে চলমান গ্যাস সংকটের মধ্যেই গ্যাসের মূল্য পুনর্নির্ধারণের একটি প্রস্তাব জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠানো হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম বাড়িয়ে…

Read More

নিজস্ব প্রতিবেদক: জাপানের পর এবার দক্ষিণ কোরিয়ার সঙ্গেও সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সেপা) সম্পন্ন করেছে বাংলাদেশ। চুক্তির আওতায় দুই দেশের প্রায় ৯৭ শতাংশ পণ্য ও সেবায় অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এতে রপ্তানি, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার (৪ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ-কোরিয়া সেপা স্বাক্ষর-পরবর্তী সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, চুক্তির ফলে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া উভয় দেশই ৯৭ শতাংশ পণ্য ও সেবায় অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে। এর মাধ্যমে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতাও আরও বিস্তৃত হবে।…

Read More

সময়পত্র ডেস্ক: দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় যুক্তরাজ্যে চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরেছেন অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টা ১০ মিনিটে ঢাকার বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তার সঙ্গে স্ত্রী ও জামাতা ছিলেন। বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে ইলিয়াস কাঞ্চন বলেন, তিনি দেশে ফিরেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। গত বছরের এপ্রিল থেকে ব্রেন টিউমারের চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছিলেন এই অভিনেতা। চিকিৎসার পাশাপাশি তিনি মেয়ে ইমা ইসলামের বাসাতেও ছিলেন। গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের বড় একটি অংশ অপসারণ করতে পারলেও ঝুঁকির কারণে…

Read More

সময়পত্র ডেস্ক: ভবিষ্যতে পূর্ণ সক্ষমতার কোয়ান্টাম কম্পিউটার চালু হলে বর্তমানে ব্যবহৃত অনেক ধরনের পাসওয়ার্ড ও এনক্রিপশন ব্যবস্থা বড় ধরনের নিরাপত্তাঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছেন ইসরায়েলের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ অধ্যাপক ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আইজ্যাক বেন-ইসরায়েল। জেরুজালেম পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কোয়ান্টাম কম্পিউটারের সক্ষমতা প্রযুক্তির বর্তমান সীমা অতিক্রম করলে ব্যাংক, সরকার ও সামরিক প্রতিষ্ঠানে ব্যবহৃত প্রচলিত এনক্রিপশন ব্যবস্থাও ভবিষ্যতে দুর্বল হয়ে পড়তে পারে। কেন এত শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটার? প্রচলিত কম্পিউটার তথ্য প্রক্রিয়াকরণে বিট ব্যবহার করে, যেখানে প্রতিটি বিট সাধারণত ০ অথবা ১ অবস্থায় থাকে। অন্যদিকে, কোয়ান্টাম কম্পিউটারে কিউবিট ব্যবহার করা হয়, যা কোয়ান্টাম বৈশিষ্ট্যের কারণে একই সঙ্গে একাধিক সম্ভাব্য…

Read More

নিজস্ব প্রতিনিধি: সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে গঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে কমিটির কার্যক্রম পরিচালনার পরিকল্পনা ও পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে গত ১৩ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের ‘সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি’ গঠন করে জাতীয় সংসদ। কমিটিতে বিরোধী দল থেকে পাঁচজন সদস্য অন্তর্ভুক্ত করার জন্য সরকারি দলের পক্ষ থেকে নাম দিতে বলা হলেও বিরোধী দল কোনো সদস্যের নাম দেয়নি। কমিটি গঠনের দিনই এর বিরোধিতা করে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। তাদের দাবি, সংবিধান সংশোধনের…

Read More