Author: Dainik Somoypotro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
নিজস্ব প্রতিনিধি: মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে পাওয়া দুটি পরিত্যক্ত বস্তুতে কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মিরপুর-১০ স্টেশনে পাওয়া ব্যাগের ভেতরে ছিল জর্দার একটি কৌটা ও পান। আর ফার্মগেটে পাওয়া বস্তাটি ছিল খালি বস্তা, যা দলা পাকিয়ে রাখা হয়েছিল। শনিবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে ডিএমপি। ডিএমপি জানায়, মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে দুটি পরিত্যক্ত বস্তু পড়ে থাকার খবর পেয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা…
নিজস্ব প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে বৃহস্পতিবার (৩০ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিতে সভাপতি হিসেবে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ এমপিকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি ঢাকা-৮ আসনের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) হিসেবে দায়িত্ব পালন করছেন। স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার…
সময়পত্র ডেস্ক: আন্তর্জাতিক বাণিজ্য ও প্রবাসী আয়সহ বিভিন্ন ক্ষেত্রে বৈদেশিক মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার বিনিময় হার গুরুত্বপূর্ণ। আজ শনিবার (১ আগস্ট ২০২৬) বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার নিচে দেওয়া হলো— মুদ্রার নাম বাংলাদেশি টাকায় 🇺🇸 ইউএস ডলার ১২৩ টাকা ৩৬ পয়সা 🇪🇺 ইউরো ১৪২ টাকা ৮০ পয়সা 🇬🇧 পাউন্ড ১৬৪ টাকা ৯০ পয়সা 🇮🇳 ভারতীয় রুপি ১ টাকা ২৪ পয়সা 🇲🇾 মালয়েশিয়ান রিঙ্গিত ৩০ টাকা ২২ পয়সা 🇸🇬 সিঙ্গাপুরি ডলার ৯৬ টাকা ৩৯ পয়সা 🇸🇦 সৌদি রিয়াল ৩২ টাকা ৮৯ পয়সা 🇰🇼 কুয়েতি দিনার ৪০২ টাকা ৩১ পয়সা 🇦🇺 অস্ট্রেলিয়ান ডলার ৮৬ টাকা ৪০ পয়সা নোট: ব্যাংক,…
নিজস্ব প্রতিনিধি: বগুড়ায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকালে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বৌবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়ার আদমদীঘি থেকে মাছের রেণুপোনা বিক্রি করে শহরের দিকে ফিরছিল পিকআপ ভ্যানটি। বৌবাজার এলাকায় পৌঁছানোর পর সামনে থাকা একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ চারজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করে। তবে দুর্ঘটনার পর ট্রাকের চালক ও…
সময়পত্র ডেস্ক: হঠাৎ করে মরক্কো থেকে স্পেনের ছিটমহল সেউতায় অভিবাসীদের ব্যাপক অনুপ্রবেশের পেছনে অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে স্পেনের সুপ্রিম কোর্টের সাম্প্রতিক একটি রায়। ওই রায়ে বলা হয়েছে, সমুদ্রপথে সাঁতার কেটে স্পেনে পৌঁছানো ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানো যাবে না। তাদের স্বাভাবিক আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া, আইনি সহায়তা দেওয়া এবং আশ্রয়ের আবেদন করার সুযোগ দিতে হবে। এই সুযোগকে কাজে লাগিয়ে মানবপাচারকারী চক্রগুলো অভিবাসনপ্রত্যাশীদের স্পেনে প্রবেশে উৎসাহিত করছে বলে অভিযোগ করেছে স্পেন সরকার। সেউতা কেন গুরুত্বপূর্ণ? স্পেনের অংশ হলেও সেউতা উত্তর আফ্রিকায় অবস্থিত এবং এর একমাত্র স্থলসীমান্ত মরক্কোর সঙ্গে। মরক্কো উপকূল থেকে সমুদ্রপথে মাত্র কয়েক কিলোমিটার দূরেই সেউতা। ফলে ইউরোপে প্রবেশের সহজ…
সময়পত্র ডেস্ক: বিশ্বের দরিদ্র দেশগুলোতে টিকাদান কর্মসূচি চালু রাখতে টিকা কেনার জন্য সহায়তাকারী সংস্থা গ্যাভিকে ৬০ কোটি ডলারের অর্থ ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। কংগ্রেস অনুমোদিত এই অর্থ এর আগে আটকে রাখা হয়েছিল। খবর রয়টার্সের। বুধবার (২৯ জুলাই) ট্রাম্প প্রশাসনের এক বিবৃতিতে অর্থ ছাড়ের বিষয়টি জানানো হয়। এর আগে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা সচিব রবার্ট এফ. কেনেডি জুনিয়র টিকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলে গ্যাভির জন্য বরাদ্দ অর্থ আটকে দেওয়া হয়। তবে তাঁর দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পারদযুক্ত টিকার পরিবর্তে নতুন পারদমুক্ত বিকল্প টিকার ব্যবহার বাড়াতে গ্যাভি সম্মত হওয়ার পরই অর্থ ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।…
সময়পত্র ডেস্ক: ছয় দিনের বিরতির পর ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বুধবার রাতে ইরানের দক্ষিণাঞ্চলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করে। বুধবার (২৯ জুলাই) পূর্বাঞ্চলীয় সময় রাত ৮টার দিকে হামলা শুরু হয়। এরপর ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন প্রদেশ ও দ্বীপে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সেন্টকম এই অভিযানকে ‘শক্তিশালী প্রতিক্রিয়া’ হিসেবে উল্লেখ করেছে। হামলায় দক্ষিণ ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়। প্রতিবেদন অনুযায়ী, কেশম দ্বীপে অন্তত তিনটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলার…
সময়পত্র ডেস্ক: দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। বুধবার (২৯ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরকে ১…
সময়পত্র ডেস্ক: রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। বুধবার (২৯ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও আশপাশের এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় আকাশ মেঘলা থাকার পাশাপাশি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে, আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ…
জাপানের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এ তথ্য নিশ্চিত করেছেন। তথ্যসূত্র: এপি নিউজ বুধবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানান, নিখোঁজদের উদ্ধারে রাতভর অভিযান চালানো হয়েছে এবং উদ্ধার কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে। তিনি বলেন, নিহতদের পাশাপাশি আরও অনেক মানুষ আহত হয়েছেন এবং কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে জাপানের দক্ষিণাঞ্চলের প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো এলাকায় ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর একটি শপিং সেন্টারের অংশ ধসে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকের কারণে এ ধসের ঘটনা ঘটেছে। এছাড়া একটি কাগজ কারখানার বিশাল…
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
