Author: Dainik Somoypotro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

নিজস্ব প্রতিনিধি: ফ্যাসিবাদের কোনো ধরনের পুনরুত্থান ঘটতে দেওয়া হবে না বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, এ ধরনের অপতৎপরতা প্রতিহত করতে পুলিশ আরও কঠোর অবস্থানে থাকবে। একই সঙ্গে ৫ ও ১৫ আগস্ট ঘিরে কোনো ধরনের উদ্বেগের কারণ নেই বলেও জানিয়েছেন তিনি। সোমবার (৩ আগস্ট) বিকেলে ঝিনাইদহে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডিআইজি মোস্তাফিজুর রহমান। জেলা পুলিশ আয়োজিত সভাটি ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় ডিআইজি বলেন, নির্ধারিত দিনগুলোকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে। মাঠপর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন…

Read More

ক্রীড়া ডেস্ক: দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে জয়ের পথে ফিরেছে বাংলাদেশ ইমার্জিং দল। তিন দলের সিরিজের দ্বিতীয় ম্যাচে ইউনিভার্সিটি স্পোর্ট সাউথ আফ্রিকাকে ডিএল মেথডে ২৬ রানে হারিয়েছে তারা। বাংলাদেশের জয়ে বল হাতে বড় ভূমিকা রেখেছেন পেসার ইকবাল হোসেন ইমন, আর ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ইফতেখার হোসেন। প্রিটোরিয়ায় টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা করে স্বাগতিকরা। দুই ওপেনার মিলে গড়েন ১৪৮ রানের বড় জুটি। তবে সেই জুটি ভাঙার পরই ম্যাচের চিত্র পাল্টে যায়। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ইকবাল হোসেন ইমন। দুর্দান্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডারে ধস নামান তিনি। ৪৩ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট।…

Read More

ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি। তথ্যসূত্র: আল-জাজিরা সোমবার (৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় রেজায়ি বলেন, অবরোধ অব্যাহত থাকলে মার্কিন নৌবাহিনী ও জাহাজগুলো গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারে। এতে হতাহতের ঘটনাও ঘটতে পারে বলে সতর্ক করেন তিনি। রেজায়ি যুক্তরাষ্ট্রকে নীতিতে পরিবর্তন আনার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান পরিস্থিতি ইরান মেনে নেবে না। একই সঙ্গে হরমুজ প্রণালিতে বিকল্প কোনো নৌকরিডর চালুর বিরোধিতা করে তিনি বলেন, তেহরান এমন কোনো উদ্যোগ অনুমোদন করবে না। হরমুজ নিয়েই বাড়ছে উত্তেজনা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হরমুজ…

Read More

সময়পত্র ডেস্ক: ইরানের সঙ্গে আলোচনা চলছে বলে আবারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা চলার বিষয়টি অস্বীকার করেছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প বলেছেন, সমঝোতায় পৌঁছানোর জন্য ইরানের সামনে এটিই শেষ সুযোগ। ব্যর্থ হলে দেশটিকে গুরুতর পরিস্থিতির মুখোমুখি হতে হবে। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ কয়েকটি দেশের অনুরোধে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে তিনি রাজি হয়েছেন। তবে একই দিনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো আলোচনা হচ্ছে না। ট্রাম্প অবশ্য নিজের অবস্থানে অনড় থেকে বলেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে এবং ভালো একটি চুক্তিতে পৌঁছানোর জন্য…

Read More

সময়পত্র ডেস্ক: রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংকের বড় পাঁচটি শাখার ওপর দীর্ঘদিন ধরে থাকা ঋণ বিতরণের সীমা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন এসব শাখা থেকে গ্রাহকের আবেদন ও ব্যাংকের নিয়মিত যাচাই-বাছাইয়ের ভিত্তিতে আগের তুলনায় বেশি ঋণ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়, ফরেন এক্সচেঞ্জ করপোরেট, শিল্প ভবন করপোরেট, শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ করপোরেট এবং চট্টগ্রামের লালদীঘি করপোরেট শাখায় এতদিন ঋণ বিতরণে নির্দিষ্ট সীমা ছিল। শাখাভেদে এই সীমা ছিল সর্বোচ্চ ৫ থেকে ২০ কোটি টাকা। ব্যাংক কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি এসব সীমাবদ্ধতা প্রত্যাহার করে কেন্দ্রীয় ব্যাংক। সোনালী ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছিল, গুরুত্বপূর্ণ এসব শাখায় ভালো গ্রাহকের ঋণের চাহিদা বেশি হলেও…

Read More

সময়পত্র ডেস্ক: ইউক্রেনের তিনটি স্থাপনায় হামলার প্রস্তুতি সম্পন্ন করেও শেষ মুহূর্তে অভিযান বাতিল করেছে ইরান—এমন দাবি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। মঙ্গলবার (৩ আগস্ট) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে রেজাই জানান, ইউক্রেনের তিনটি স্থাপনায় হামলার জন্য ইরানের সশস্ত্র বাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছিল। তবে কিয়েভের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার পর সেই অভিযান আর চালানো হয়নি। রেজাইয়ের বক্তব্য এমন সময়ে এসেছে, যখন ইরান ও ইউক্রেনের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে ইউক্রেন কী বিষয়ে এবং কীভাবে ক্ষমা চেয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। হরমুজ প্রণালি নিয়েও হুঁশিয়ারি…

Read More

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কু। সোমবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ২টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতের শুরুতে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষরের অপেক্ষায় থাকা কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ) নিয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন ইয়ো হান-কু। দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী বলেন, চুক্তিটি কার্যকর হলে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার পরিধি আরও বাড়বে। পাশাপাশি বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বৃদ্ধিরও সুযোগ তৈরি হবে। তিনি জানান, এরই মধ্যে বেশ কয়েকটি দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান বাংলাদেশে সফলভাবে ব্যবসা পরিচালনা করছে। ভবিষ্যতে আরও কোরিয়ান কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বলেও জানান তিনি। বৈঠকে বাংলাদেশে…

Read More

নিজস্ব প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের সাফল্যের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর মতে, রাজনৈতিক দল, ছাত্র-জনতা ও সাধারণ মানুষের সম্মিলিত আন্দোলনের ফলেই এ গণঅভ্যুত্থান সফল হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে বিএমইউতে আয়োজিত ‘জুলাইয়ে নার্সদের অবদান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে চলা আন্দোলন-সংগ্রামের চূড়ান্ত পরিণতিই ছিল জুলাই গণঅভ্যুত্থান। শেখ হাসিনার পতন না হলে এবং আন্দোলন ব্যর্থ হলে আন্দোলনে অংশ নেওয়া অনেকেরই কঠিন পরিণতি হতে পারত বলেও মন্তব্য করেন তিনি। জুলাইয়ের আন্দোলনকে ঐতিহাসিক উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এর ব্যাপকতা…

Read More

নিজস্ব প্রতিনিধি: রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভা ও অন্যান্য আনুষ্ঠানিক আয়োজনে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করতে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে গত ৩০ জুলাই এ বিষয়ে দেশের সব জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠান ও প্রটোকলভুক্ত বিভিন্ন আয়োজনে আসন বিন্যাস, আমন্ত্রণপত্র এবং আনুষ্ঠানিক চিঠিপত্রে নামের ক্রম নির্ধারণসহ সংশ্লিষ্ট সব ক্ষেত্রে ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬ (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত)’ যথাযথভাবে অনুসরণ করতে হবে। এর মাধ্যমে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানরা যে…

Read More

নিজস্ব প্রতিনিধি: ৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা চালানোর সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন স্থানে বোমা বা সন্দেহজনক বস্তু উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হওয়ার কারণ নেই। তবে একটি পক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে বলে তিনি দাবি করেন। আশুলিয়ায় পরিত্যক্ত ব্যাগ উদ্ধারের প্রসঙ্গে তিনি জানান, দুষ্কৃতিকারীরা সেখানে ব্যাগ রেখে গিয়েছিল। পরে সেটি উদ্ধার করা হয়েছে। এ ধরনের ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে আগের তুলনায় এ ধরনের ঘটনা বর্তমানে অনেক কমেছে বলেও জানান তিনি। দেশে…

Read More