সময়পত্র ডেস্ক: জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অধ্যাপক জাফর ইকবাল, ঢাবির সাবেক উপাচার্য (ভিসি) মাকসুদ কামাল, শিক্ষক কে এম জামাল উদ্দিনসহ ৮ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে তদন্ত সংস্থা।
এই মামলায় ঢাবির শিক্ষকদের পাশাপাশি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানকেও আসামি করা হয়েছে।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, তদন্ত প্রতিবেদনটি যাচাই-বাছাই শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।
এর আগে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় মাকসুদ কামালের সঙ্গে তার কথোপকথনের একটি ফোনালাপ ট্রাইব্যুনালে দাখিল করা হয়। ওই ফোনালাপে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে শেখ হাসিনার বক্তব্যের উল্লেখ রয়েছে।

