Author: Dainik Somoy Potro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

সময়পত্র ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৮৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৮৫ জন মারা গেছেন। শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯৫০ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এদিকে, গত ১৫ মার্চ থেকে শনিবার…

Read More

সময়পত্র ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে ধানবোঝাই একটি ট্রাকের চাপায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর গালফ নিউজের। স্থানীয় সূত্রে জানা গেছে, ধানবোঝাই ট্রাকটি চিনোর দিক থেকে আসছিল। ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকা একটি ঢালু সড়কে পুলিশের ব্যারিকেড ভেঙে ট্রাকটি এগিয়ে যায়। এ সময় মন্দিরে আসা ভক্তদের চাপা দিয়ে সেটি মন্দিরের ফটক ও বাইরের দেয়ালে ধাক্কা খায়। গোয়ালিয়রের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) ধর্মবীর সিং জানান, দুর্ঘটনার পর ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে…

Read More

সময়পত্র ডেস্ক: জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাকে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে সরকারের প্রতিশ্রুতির কথা জানান তিনি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে আরও দক্ষ, পেশাদার ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। রোববার (১৮ অক্টোবর) সকালে সাভার সেনানিবাসে ন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে নিজের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, সেনা পরিবারের সদস্য হিসেবে তিনি সেনাবাহিনীর পরিবেশেই বেড়ে উঠেছেন। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে আজ সশস্ত্র বাহিনীর হাতে ন্যাশনাল স্ট্যান্ডার্ড তুলে…

Read More

সময়পত্র ডেস্ক: দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ নিতে ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (১৭ অক্টোবর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ কথা জানান। খবর রয়টার্সের। মার্কো রুবিও বলেন, পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলার দৃশ্য এবং সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। এ ধরনের সহিংসতা কঠোরভাবে দমন করতে ইসরায়েলকে বারবার আহ্বান জানানো হচ্ছে বলেও জানান তিনি। আমেরিকান ফটোসাংবাদিক হেইডি লেভিনকে একাধিক ব্যক্তি আক্রমণ করছেন—এমন একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন রুবিও। শুক্রবারের ওই ঘটনায় আহত অন্তত দুজনের একজন ছিলেন লেভিন। ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালানোর…

Read More

ক্রিড়া ডেস্ক: ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় আরবি লাইপজিগকে ৬-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। শনিবার (১৭ অক্টোবর) কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াসের দুর্দান্ত হ্যাটট্রিক এবং হ্যারি কেইনের গোলে বড় জয় পেয়েছে ভিনসেন্ট কোম্পানির দল। এই জয়ের মাধ্যমে গোল ব্যবধানে বরুশিয়া ডর্টমুন্ডকে পেছনে ফেলে বুন্দেসলিগার শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বাভারিয়ানরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বায়ার্ন। ১২তম মিনিটে জশুয়া কিমিখের উঁচু করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে নিচু শটে লাইপজিগের গোলরক্ষক মার্টেন ভান্দেভোরডটকে পরাস্ত করেন দিয়াস। এর মধ্য দিয়ে এগিয়ে যায় স্বাগতিকরা। ২৬তম মিনিটে দিয়াসের পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন আলেকসান্দার পাভলোভিচ। এরপর ৩৪তম মিনিটে হ্যারি কেইনের সঙ্গে বল আদান-প্রদানের…

Read More

ক্রিড়া ডেস্ক: যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির দুর্দান্ত জোড়া গোলে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে পরাজিত করেছে ইন্টার মায়ামি। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজও। দুটি গোলে সরাসরি সহায়তা করেছেন তিনি। রোববার (১৮ অক্টোবর) আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে এগিয়ে যায় ইন্টার মায়ামি। ৪৫তম মিনিটে লুইস সুয়ারেজের দারুণ পাস থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন জার্মান বার্তেরাম। দ্বিতীয়ার্ধের শুরুতে নিজের ঝলক দেখান আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। মাত্র চার মিনিটের ব্যবধানে দুই গোল করে আটলান্টা ইউনাইটেডের ঘুরে দাঁড়ানোর আশা অনেকটাই শেষ করে দেন তিনি। ম্যাচের ৫৬তম মিনিটে লুইস সুয়ারেজের বাড়ানো বল থেকে নিখুঁত…

Read More

সময়পত্র ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় দুর্গাপূজার মহাসপ্তমীতে পূজামণ্ডপে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ের মধ্যে পদদলিত হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। শনিবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে উত্তর কলকাতার চোরবাগান এলাকার একটি পূজামণ্ডপে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের দেখতে হাসপাতালে গেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যায় প্রতিমা দর্শনের জন্য পূজামণ্ডপে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। এর মধ্যে হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলে লাইনে দাঁড়িয়ে থাকা দর্শনার্থীদের মধ্যে চাপ…

Read More

সময়পত্র ডেস্ক: শিক্ষাপ্রতিষ্ঠানের বাজেট সংকট ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে চলমান বিক্ষোভ ব্যাপক সহিংসতায় রূপ নিয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দেশজুড়ে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ বিক্ষোভে অংশ নেন। এ সময় বিভিন্ন স্থানে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তত ১ হাজার ২০০ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। সংঘর্ষে অন্তত ১৫০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান ল্যাকরনু। খবর বিবিসির। রাজধানী প্যারিসের ঐতিহাসিক প্লাস দে লা রিপাবলিকসহ বিভিন্ন এলাকায় বিকেল পর্যন্ত বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও সন্ধ্যার পর পরিস্থিতির অবনতি ঘটে। মুখোশধারী বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যানবাহনে আগুন ধরিয়ে দেন, দোকানপাট ভাঙচুর করেন এবং কয়েকটি রেস্তোরাঁয় অগ্নিসংযোগ করেন। পরিস্থিতি…

Read More

সময়পত্র ডেস্ক: রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে কাঠামোগত সংস্কার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে প্রণীত জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের এক বছর পূর্ণ হলো আজ শনিবার (১৭ অক্টোবর)। ২০২৫ সালের এই দিনে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে সনদটি স্বাক্ষরিত হয়। তবে সনদ বাস্তবায়নের পদ্ধতি এবং কয়েকটি মৌলিক সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য এখনো রয়ে গেছে। জুলাই সনদের সংবিধান-সম্পর্কিত প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসা বিএনপি সংবিধান সংশোধনের জন্য সংসদে একটি বিশেষ কমিটি গঠন করেছে। তবে বিরোধী দল এই উদ্যোগ প্রত্যাখ্যান করে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। বিশেষ কমিটি আশা করছে, শেষ পর্যন্ত…

Read More

সময়পত্র ডেস্ক: কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। রিসোর্টটির অগ্নিনিরাপত্তা লাইসেন্স ছিল না। এ ছাড়া গত জুন মাসেই কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে গণমাধ্যমকে তিনি এসব তথ্য জানান। ফায়ার সার্ভিসের মহাপরিচালক আরও বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে নিকটবর্তী ফায়ার স্টেশনের দূরত্ব ছিল ২২ কিলোমিটার। উখিয়াসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১৩০টি ফায়ার স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে রিসোর্টটিতে আগুন লাগে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় নিহতের সংখ্যা…

Read More