সময়পত্র ডেস্ক: রংপুরের বদরগঞ্জে ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনার কারণে লালমনিরহাট, কাউনিয়া ও রংপুরের সঙ্গে পার্বতীপুর হয়ে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে বদরগঞ্জ স্টেশনে প্রবেশের আগে ভাটিখানা এলাকায় আউটার সিগনালের কাছে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বিকেল ৫টায় ঢাকা থেকে ছেড়ে আসা ৭৬১ নম্বর পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেনটির তৃতীয় বগির চারটি চাকা লাইন থেকে ছিটকে পড়ে।
বদরগঞ্জ স্টেশনের মাস্টার ইমরুল কায়েস জানান, রেললাইনে বাঁশ পড়ে থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারের জন্য পার্বতীপুর থেকে একটি উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে।

