সময়পত্র ডেস্ক: গণমাধ্যমকে গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেছেন, গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা রাখার ব্যাপক সুযোগ রয়েছে। গণমাধ্যম গণতান্ত্রিক চর্চা ও ব্যবস্থা এগিয়ে নিতে কাজ করলে তা সবচেয়ে বেশি সুফল বয়ে আনবে জনগণের জন্য।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন রাষ্ট্রপতি।
এ সময় তিনি গণমাধ্যমকর্মী ও সাংবাদিক সংগঠনগুলোকে নিজেদের পেশাগত স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান। পাশাপাশি সাংবাদিকদের আত্মনির্ভরশীল হয়ে নিজেদের পায়ে শক্তভাবে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রাষ্ট্রপতি আরও বলেন, সাংবাদিকদের অন্যায়ভাবে চাকরিচ্যুতি বন্ধ, ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং সাংবাদিকদের ওপর সংঘটিত সহিংসতার বিচার নিশ্চিত করাসহ গণমাধ্যমকর্মীদের বিভিন্ন সমস্যা সমাধানে পেশাদার সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর ভূমিকা রাখতে হবে।
সাক্ষাৎকালে ডিআরইউর প্রতিনিধিদল সংগঠনের কার্যক্রম এবং সদস্যদের কল্যাণে পরিচালিত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে। সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তারা রাষ্ট্রপতির সহযোগিতাও কামনা করেন।
এ ছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানা

