Author: Dainik Somoy Potro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

সময়পত্র ডেস্ক: ঢাকা ও আশপাশের এলাকায় মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদফতর জানায়, রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার…

Read More

সময়পত্র ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। দায়িত্ব গ্রহণের পর প্রথম বৈদেশিক সফরে সোমবার কিয়েভে গিয়ে জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন বার্নহাম। ইউক্রেনের ৩৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রতি যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি। এ সময় রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনকে সরবরাহ করা ‘স্টর্ম শ্যাডো’ ক্রুজ মিসাইল তৈরির ব্লুপ্রিন্টও হস্তান্তর করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। মস্কোর হুমকি সত্ত্বেও রাশিয়ার ওপর চাপ অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি। অন্যদিকে, রাশিয়ার বিরুদ্ধে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ইউক্রেনের প্রতি অবিচল সমর্থনের জন্য যুক্তরাজ্যকে ধন্যবাদ জানান ভলোদিমির জেলেনস্কি।

Read More

সময়পত্র ডেস্ক: উত্তাল বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে বরগুনার পাথরঘাটার ‘এফবি বরকত’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ৮ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ৫ জেলে। সোমবার (২৪ আগস্ট) বিকেলে কুয়াকাটা থেকে দক্ষিণ-পূর্বে প্রায় ৫০ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে। জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, কয়েকদিন আগে পাথরঘাটা থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায় ‘এফবি বরকত’। সাগরে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের তোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সোমবার ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার পর কাছাকাছি থাকা অন্য একটি মাছ ধরার ট্রলার ৮ জেলেকে জীবিত উদ্ধার করে। তবে এখনও ৫ জেলের…

Read More

সময়পত্র ডেস্ক: মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ। গতকাল সোমবার আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলাটির রায় ঘোষণা করবেন। এর আগে, গতকাল আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। উল্লেখ্য, ২০২৫ সালের ১৭ মে মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। একই রায়ে বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়। ২০২৫ সালের মার্চে মাগুরার…

Read More

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে সরকারি দপ্তর পরিদর্শন, বৃক্ষরোপণ, চারা বিতরণ ও ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সরকারি সফরে সিংগাইরে এসে তিনি উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি দপ্তর, জয়মন্টপ ইউনিয়ন পরিষদ ও জয়মন্টপ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি জয়মন্টপ ইউনিয়নের বাটি গ্রামের এক ভিক্ষুকের পুনর্বাসন কার্যক্রমেরও উদ্বোধন করেন। এর আগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার। এ সময় তিনি বকুল ফুলের একটি গাছ রোপণ করেন। পরে জয়মন্টপ ইউনিয়ন পরিষদ থেকে মুক্তিযোদ্ধা, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে তিনটি করে গাছের চারা বিতরণ করা হয়।…

Read More

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুরে যুবদল নেতা মো. মোল্লা শাহীনের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, লুটপাট ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রতিবাদে ঝাড়ু ও ব্যানার হাতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় নারীসহ সাধারণ মানুষ। সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকার ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা এ কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভ মিছিলটি পদ্মা নদীর ঘাটের দিকে যাওয়ার পথে বিকট শব্দ শোনা যায়। আন্দোলনকারীদের দাবি, ওই সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং এর সঙ্গে মোল্লা শাহীন ও তাঁর অনুসারীরা জড়িত। তবে পুলিশ বলছে, ককটেল বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি, একটি পটকা ফোটার শব্দ পাওয়া গেছে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, মোল্লা শাহীন…

Read More

সময়পত্র ডেস্ক: শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর রোহান ও ইসমাইল নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্যনাকশী গ্রামের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত রোহান ওই গ্রামের হযরত আলীর ছেলে এবং শিশু শ্রেণির শিক্ষার্থী। ইসমাইল ওবায়দুল আসলামের ছেলে ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। স্বজনরা জানান, রোববার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে দুই শিশু নিজ নিজ বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। দীর্ঘ সময়েও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন ভোরে স্থানীয়রা একটি পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন। খবর…

Read More

সময়পত্র ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও তা দুই দেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ভারতীয় হাইকমিশনার বলেন, পারস্পরিক নির্ভরশীলতাই দীর্ঘমেয়াদি সমাধানের পথ। উন্নয়নের জন্য ভারত যেমন বাংলাদেশের ওপর নির্ভরশীল, তেমনি বাংলাদেশও ভারতের ওপর নির্ভরশীল। এই পারস্পরিক নির্ভরতার সম্পর্ক একটি পরিবারের মতো। দুই দেশের এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে চায় ভারত। তিনি আরও বলেন, সাধারণ মানুষ শান্তি, চাকরি, শিক্ষা ও স্বাস্থ্য চায়। এসব চাহিদা পূরণে বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দুই দেশের…

Read More

সময়পত্র ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুন লেগে তিন নবজাতকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ভোরে হাসপাতালের তৃতীয় তলায় একটি ভেন্টিলেটর বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। ঘটনার সময় অমরাবতী জেলা নারী হাসপাতালের বিশেষ নবজাতক পরিচর্যা ইউনিটে (এসএনসিইউ) ৩৯ নবজাতক ভর্তি ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে গুরুতর দগ্ধ হয়ে ও ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে তিন নবজাতকের মৃত্যু হয়। খবর পেয়ে চিকিৎসক, নার্স ও হাসপাতালের অন্যান্য কর্মীরা দ্রুত ওয়ার্ডে গিয়ে নবজাতকদের নিরাপদে সরিয়ে নেওয়া শুরু করেন। গুরুতর অবস্থায় থাকা আরও ছয় নবজাতককে চিকিৎসার জন্য কাছের একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদিকে, দুর্ঘটনায় প্রশাসনিক অবহেলার কোনো দায় রয়েছে…

Read More

সময়পত্র ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের জেরে মার্কিন ডলারের বিপরীতে রেকর্ড সর্বনিম্নে নেমেছে ইরানের মুদ্রা রিয়ালের মান। রোববার (২৩ আগস্ট) প্রতি মার্কিন ডলার ২০ লাখ রিয়ালে লেনদেন হয়েছে। তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপের এক দিন আগে রিয়ালের এই বড় ধরনের দরপতন হলো। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট নতুন নিষেধাজ্ঞাকে ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ হিসেবে বর্ণনা করেছেন। প্রায় ছয় মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত শুরু হওয়ার আগেই ইরান অর্থনৈতিক সংকটে ছিল। রিয়ালের ধারাবাহিক দরপতনে দেশটির অর্থনৈতিক চাপ আরও বেড়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে দেশটির বিভিন্ন অবকাঠামো বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তেহরানের অবস্থান এখনো…

Read More