সময়পত্র ডেস্ক: ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি মঙ্গলবার (২৫ আগস্ট) ইরানের রাজধানী তেহরান সফর করবেন। সেখানে তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, আলবুসাইদি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
বাঘেই বলেন, দুই দেশের চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। হরমুজ প্রণালির উপকূলীয় দেশ হিসেবে ইরান ও ওমানের মধ্যে এ বিষয়ে নিয়মিত আলোচনা হয়ে থাকে।
তিনি আরও বলেন, এই সফরের মাধ্যমে ইরান ও ওমানের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার হবে। পাশাপাশি হরমুজ প্রণালি নিয়ে দুই দেশের নিয়মিত রাজনৈতিক আলোচনা অব্যাহত থাকবে, যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা জোরদারে সহায়ক হবে।

