Author: Dainik Somoy Potro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
ক্রিড়া ডেস্ক: বদলি খেলোয়াড় নিকো গঞ্জালেজ ও তেউন কুপমেইনার্সের গোলে পার্মাকে ২-০ ব্যবধানে হারিয়েছে য়্যুভেন্টাস। এই জয়ে ইতালিয়ান সিরি আ’র নতুন মৌসুমে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেল লুসিয়ানো স্পালেত্তির দল। ম্যাচের ৬৪ মিনিটে গোল করে য়্যুভেন্টাসকে এগিয়ে দেন গঞ্জালেজ। কোরভিকির বাধা পেরিয়ে তার শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল নিয়ন্ত্রণে নিয়ে আবারও শট নেন তিনি। বলটি পার্মার ডিফেন্ডার মারিয়ানো ত্রয়েলোর গায়ে লেগে জালে জড়ালে এগিয়ে যায় য়্যুভেন্টাস। ম্যাচের শেষ দিকে আন্দ্রেয়া কামবিয়াসো চোট পাওয়ায় ৮৭ মিনিটে মাঠে নামেন আরেক বদলি কুপমেইনার্স। মাত্র এক মিনিট পরই গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন এই ডাচ মিডফিল্ডার। গোলমুখে ফিরে আসা বল নিয়ন্ত্রণে…
সময়পত্র ডেস্ক: বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর নেপালকে পুনর্গঠনে বড় ধরনের আর্থিক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও জনপদ পুনর্গঠনে প্রাথমিকভাবে ৪ থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হতে পারে। বার্তা সংস্থা রয়টার্সকে স্বর্ণিম ওয়াগলে বলেন, এটি প্রাথমিক হিসাব। বন্যায় প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব পাওয়ার পর পুনর্গঠনে প্রয়োজনীয় অর্থের পরিমাণ আরও স্পষ্ট হবে। বন্যায় মানুষের ঘরবাড়ির পাশাপাশি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে নেপালের গুরুত্বপূর্ণ অবকাঠামো। বহু সড়ক ও সেতু ধ্বংস হয়ে যাওয়ায় দুর্গম ও প্রত্যন্ত এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এ ছাড়া বন্যার প্রভাব পড়েছে দেশটির জলবিদ্যুৎ খাতেও। বেশ…
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। দেশি-বিদেশি অনেক পর্যটক এখনও নিখোঁজ থাকায় উদ্বেগ বাড়ছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের উদ্ধারের সম্ভাবনাও কমছে। নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, এখন পর্যন্ত মোট ১৮৪ জন বিদেশি পর্যটককে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি ১১৪ জন ভারতীয় নাগরিক। এছাড়া দক্ষিণ কোরিয়ার ২০ জন এবং চীনের ২৭ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অন্যদের মধ্যে জার্মানির ৪ জন, ইতালির ৩ জন, মাল্টার ৪ জন, যুক্তরাষ্ট্রের ৩ জন, রাশিয়ার ২ জন, সুইজারল্যান্ডের ২ জন এবং তুরস্কের ২ জন রয়েছেন। এছাড়া বুলগেরিয়া, ওমান ও পর্তুগাল থেকে একজন করে পর্যটককে উদ্ধার করা হয়েছে।…
সময়পত্র ডেস্ক: মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কি না, সে বিষয়ে সবকিছু বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (২৯ আগস্ট) ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশ নিজ নিজ পররাষ্ট্রনীতি অনুযায়ী কাজ করবে। প্রত্যেক দেশই নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সরকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার সন্তুষ্ট কি না, সেটি মূল বিষয় নয়; বরং পরিস্থিতি স্বাভাবিক রাখাই সরকারের লক্ষ্য। এ সময় ই-জুডিশিয়ারি বা বিচার বিভাগের ডিজিটালাইজেশন নিয়েও কথা…
সময়পত্র ডেস্ক: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শনিবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দুঃখ প্রকাশ করেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও সিনেমা অনেকটা নিষিদ্ধের মতো—স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করতে গিয়ে তিনি বিষয়টি নিয়ে সংসদে কথা বলেছেন। তার দাবি, ব্রাহ্মণবাড়িয়ায় একটি কনসার্ট বন্ধের ঘটনাকে গণমাধ্যমে যেভাবে উপস্থাপন করা হয়েছে, বাস্তব চিত্র ছিল ভিন্ন। তিনি জানান, গভীর রাতে উচ্চ শব্দে মাদ্রাসার পরীক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটলে শিক্ষার্থীরা শব্দ কমানোর অনুরোধ করেন। এ নিয়ে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি…
সময়পত্র ডেস্ক: সারা দেশে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৯ আগস্ট) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আইনশৃঙ্খলা বাহিনীর ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লুট হওয়া অস্ত্রের সন্ধান দিতে সহায়তাকারীদের সর্বোচ্চ ২ লাখ টাকা থেকে সর্বনিম্ন ১০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। ভারী অস্ত্রের তথ্যের জন্য ২ লাখ এবং হালকা অস্ত্রের তথ্যের জন্য ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। অস্ত্র উদ্ধারে সহায়তাকারীদের পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি। মন্ত্রী জানান, সারা দেশে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ধরতে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে। দায়িত্ব…
সময়পত্র ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে মানুষের মৌলিক অধিকার যাতে ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। শনিবার (২৯ আগস্ট) এশিয়াটিক সোসাইটি ফর বাংলাদেশের আয়োজনে এআই গভর্নেন্স সামার স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিচারকদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য একটি সুস্পষ্ট আইনগত কাঠামো প্রয়োজন। এআই ব্যবহার করে আদালতের রায় লেখা অনুচিত। এতে রায়ের প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে এআইয়ের ব্যবহার বাড়ছে। তবে এর ব্যবহার যেন কোনোভাবেই মানুষের মৌলিক অধিকারকে ক্ষুণ্ন না করে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। অনুষ্ঠানে…
ক্রিড়া ডেস্ক: সৌদি প্রো লিগে আল তাউনকে ২-১ গোলে হারিয়ে জয় পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। জয়সূচক গোল করার পাশাপাশি এই ম্যাচে ক্লাবটির হয়ে লিগে সর্বোচ্চ গোলের রেকর্ডও নিজের করে নিয়েছেন পর্তুগিজ তারকা। শুক্রবার (২৯ আগস্ট) নিজেদের মাঠে আল তাউনের মুখোমুখি হয় রিয়াদের ক্লাব আল নাসর। ম্যাচের শুরুতেই ১১তম মিনিটে বাসাম মোহাম্মদের গোলে এগিয়ে যায় আল তাউন। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে সাদিও মানের অ্যাসিস্ট থেকে দারুণ ফিনিশিংয়ে আল নাসরকে সমতায় ফেরান মিডফিল্ডার স্যামু কস্তা। বিরতির পর ৫০তম মিনিটে গোল করে আল নাসরকে এগিয়ে দেন রোনালদো। এই গোলের মাধ্যমে আল নাসরের হয়ে সৌদি প্রো লিগে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে…
ক্রিড়া ডেস্ক: প্রিমিয়ার লিগে দুর্দান্ত ছন্দে রয়েছে ম্যানচেস্টার সিটি। রায়ান চেরকি ও আর্লিং হালান্ডের জোড়া গোলে ক্রিস্টাল প্যালেসকে ৪-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে পেপ গার্দিওলার দল। শুক্রবার (২৮ আগস্ট) রাতে ম্যাচের ১৭ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে দারুণ হেডে ম্যানসিটিকে এগিয়ে দেন আর্লিং হালান্ড। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি সিটি। বিরতির পর ৫৫ মিনিটে গোলের দেখা পান রায়ান চেরকি। বক্সের ভেতর একাধিক ডিফেন্ডারের ভিড়ের মধ্য দিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে কাছ থেকে জালে পাঠান ফরাসি এই মিডফিল্ডার। তবে দুই মিনিট পরই ম্যাচে ফেরার আশা জাগায় ক্রিস্টাল প্যালেস। ইয়েহেমি পিনোর ফ্রি-কিক ক্রসবারে লেগে ফিরে ম্যানসিটির…
সময়পত্র ডেস্ক: ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল মজুতের নিয়ন্ত্রণ নিতে যুক্তরাষ্ট্র চুক্তি করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের আলোচনার মাধ্যমে চুক্তিটি হয়েছে। এটিকে তিনি ‘বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় তেল চুক্তি’ বলে উল্লেখ করেন। ট্রাম্পের এই ঘোষণা আসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার প্রায় নয় মাস পর। মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক সন্ত্রাসবাদ ও মাদক পাচারের অভিযোগ রয়েছে। এদিকে ইরান যুদ্ধ ছয় মাসে গড়ানোয় যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম নিয়ে চাপ বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে…
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
