Author: Dainik Somoy Potro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

সময়পত্র ডেস্ক: নেপাল ও চীন সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৬২৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ২ হাজার ৫০০ মানুষ। শনিবার (২৯ আগস্ট) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, দুর্যোগে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্গত বিভিন্ন এলাকায় এখনো উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে। তবে বৈরী আবহাওয়া ও দুর্গম পাহাড়ি ভূখণ্ডের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। নেপাল-চীন সীমান্তবর্তী পার্বত্য এলাকায় ভয়াবহ বন্যার পানির সঙ্গে কাদা, পাথর ও ধ্বংসাবশেষের স্রোত নেমে এসে বহু স্থাপনা, সড়ক ও যোগাযোগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। নিখোঁজদের সন্ধানে ধ্বংসস্তূপ ও দুর্গম এলাকাগুলোতে তল্লাশি চালাচ্ছেন…

Read More

ক্রিড়া ডেস্ক: ক্রিকেটে লর্ডস টেস্টের তৃতীয় দিনে মাঠে নামছে ইংল্যান্ড-পাকিস্তান। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামবে লিভারপুল ও টটেনহাম। ক্রিকেট টপ এন্ড টি-টোয়েন্টি অ্যাডিলেড–ক্যাপিটাল সকাল সাড়ে ৯টা, টি স্পোর্টস নেপাল–ভিক্টোরিয়া রাত সাড়ে ৮টা, টি স্পোর্টস আরব আমিরাত–শ্রীলঙ্কা রাত সাড়ে ৮টা, সনি স্পোর্টস ১ লর্ডস টেস্ট–৩য় দিন ইংল্যান্ড–পাকিস্তান বিকেল ৪টা, সনি স্পোর্টস ২ ফুটবল ইংলিশ প্রিমিয়ার লিগ লিভারপুল–নটিংহাম বিকেল সাড়ে ৫টা, রাজধানী ও স্টার স্পোর্টস সিলেক্ট ১ বোর্নমাউথ–এভারটন রাত ৮টা, রাজধানী ও স্টার স্পোর্টস সিলেক্ট ১ কভেন্ট্রি সিটি–হাল সিটি রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২ টটেনহাম–নিউক্যাসল রাত সাড়ে ১০টা, রাজধানী ও স্টার স্পোর্টস সিলেক্ট ১ লা লিগা সেভিয়া–আথলেটিকো রাত দেড়টা, টি…

Read More

ক্রিড়া ডেস্ক: বুন্দেসলিগায় শিরোপা ধরে রাখার মিশনটা দারুণভাবে শুরু করেছে বায়ার্ন মিউনিখ। স্টুটগার্টকে ৫-১ গোলে হারিয়ে নতুন মৌসুমে জয় দিয়ে যাত্রা শুরু করেছে ভিনসেন্ট কোম্পানির দল। শুক্রবার (২৮ আগস্ট) রাতে ম্যাচের ১৮তম মিনিটে জশুয়া কিমিখের কর্নার থেকে দারুণ হেডে বায়ার্নকে এগিয়ে দেন দাইয়ো উপামেকানো। এরপর স্টুটগার্ট গোলরক্ষক ফাবিয়ান ব্রেডলো বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করে বায়ার্নকে আটকে রাখেন। তবে ২৯তম মিনিটে জশা ভাগনোমানের জোরালো শটে সমতায় ফেরে স্টুটগার্ট। বিরতির পর ৫৫তম মিনিটে কিমিখের বাড়ানো বল পেয়ে গোল করে বায়ার্নকে আবারও এগিয়ে দেন মাইকেল অলিসে। এরপর ৬২তম মিনিটে আলফোনসো ডেভিসের ক্রস ঠেকাতে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে নিজেদের জালে বল পাঠান ভাগনোমান। পরে হ্যারি কেইনের…

Read More

সময়পত্র ডেস্ক: জাতীয় সংসদে গান-বাজনা ও নৌকাবাইচ নিয়ে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর দেওয়া বক্তব্যের প্রতিবাদে তাকে ও তার দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) বয়কটের ঘোষণা দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা। শুক্রবার (২৮ আগস্ট) দিনগত মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে শহরে এ কর্মসূচি পালন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে শহরের কান্দিপাড়ায় জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সামনে বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা জড়ো হন। সেখানে বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা ‘বয়কট হাসনাত আবদুল্লাহ’, ‘বয়কট, বয়কট, এনসিপি বয়কট’সহ বিভিন্ন স্লোগান দেন। এছাড়া…

Read More

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৪১ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বাঘাইড় মাছ। পরে মাছটি ৫৩ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। তবে বাঘাইড় বিপন্ন প্রজাতির মাছ হওয়ায় এটি ধরা ও বিক্রি নিষিদ্ধ বলে জানিয়েছে মৎস্য বিভাগ। বৃহস্পতিবার ভোররাতে যমুনা নদীতে মাছ ধরছিলেন কয়েকজন জেলে। এ সময় তাঁদের জালে বড় আকৃতির একটি মাছ আটকা পড়ে। জাল টেনে কাছে আনার পর তাঁরা দেখতে পান, সেটি বাঘাইড়। পরে ওজন করে দেখা যায় মাছটির ওজন ৪১ কেজি। সকালে মাছটি দৌলতপুর উপজেলার বাঘুটিয়া চর বাজারে নিয়ে আসা হলে বিশাল আকৃতির বাঘাইড়টি দেখতে স্থানীয় লোকজন ভিড় করেন। বাজারের হোটেল ব্যবসায়ী…

Read More

সময়পত্র ডেস্ক: বঙ্গোপসাগরের গভীরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, রোববার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে ‘এফভি মায়ের দোয়া’ নামের একটি ফিশিং বোটের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় বোটটি ১২ জন জেলেকে নিয়ে সুন্দরবনের দুবলার চর থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে ভাসতে থাকে। পরবর্তীতে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক জেলে বোটের মালিককে ফোন করে বিষয়টি জানান। পরে বোট মালিক কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর…

Read More

সময়পত্র ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (২৬ আগস্ট) রাত ১২টা থেকে সংসদ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ডিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) থেকে অনুষ্ঠেয় সংসদ অধিবেশন নির্বিঘ্নে সম্পন্ন করা এবং জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতাধীন এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে—ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে…

Read More

নিজস্ব প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে শিয়ালের আক্রমণে ৭ জন আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার (২৫ আগস্ট) রাতে সদর উপজেলার জগদল সর্দারপাড়া, যমভিটা, দেওয়ানহাট সাইরুল মার্কেটসহ বিভিন্ন এলাকায় পৃথকভাবে শিয়ালের হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন—সর্দারপাড়া এলাকার মোস্তফা (৩৫), বিপ্লব (২৩), রিনা (৩৮), মনিরা (৪০), যমভিটা এলাকার আওয়াল (২৯) ও সৌরভ (৩০) এবং বসুনিয়াপাড়ার জয়নাল (৩৫)। আহত ও স্থানীয়দের বরাতে জানা গেছে, রাতে বিভিন্ন সড়কে অবস্থান ও গল্পগুজব করার সময় হঠাৎ করে শিয়ালগুলো বিচ্ছিন্নভাবে তাদের ওপর হামলা চালায়। এতে কয়েকজনের হাত, পা ও কোমরে কামড়ের ক্ষত হয়। পরে রাতেই আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে…

Read More

নিজস্ব প্রতিনিধি: এখনও রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানো শুরু না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ইইউ রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ কাজ করবে। একইসঙ্গে রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নেও অর্থ সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত, দমন-পীড়ন ও নির্যাতনের মুখে ২০১৭ সালে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। প্রায় নয় বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। এদিকে, রোহিঙ্গাদের…

Read More

সময়পত্র ডেস্ক: কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ ও সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। গত ২৬ জুলাই অভিযোগ আমলে নিয়ে আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং তিনজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়। শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল। প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের ২৬ মে রাত সাড়ে ১০টার দিকে…

Read More