Author: Dainik Somoy Potro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

এআই প্রযুক্তির অগ্রগতির ওপর বিনিয়োগকারীদের আস্থার কারণে আইফোন বিক্রির মন্দাভাব কাটিয়ে নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে অ্যাপল। প্রতিষ্ঠানটি বর্তমানে ৩.৮৫ ট্রিলিয়ন মার্কিন ডলার বাজারমূল্যে অবস্থান করছে এবং ৪ ট্রিলিয়ন ডলারের ঐতিহাসিক মাইলফলকের খুব কাছাকাছি। নভেম্বরের শুরু থেকে অ্যাপলের শেয়ার মূল্য প্রায় ১৬ শতাংশ বেড়েছে, যা কোম্পানির বাজারমূল্যে ৫০০ বিলিয়ন ডলার যোগ করেছে। এই বৃদ্ধির পেছনে রয়েছে এআই প্রযুক্তির মাধ্যমে নতুন আইফোন আপগ্রেডের প্রত্যাশা, যা ‘সুপারসাইকেল’ নামে পরিচিত। অ্যাপল ইতিমধ্যেই মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া এবং মাইক্রোসফটকে পেছনে ফেলে দিয়েছে। এর আগে, কোম্পানিটি বিভিন্ন সময় এক, দুই এবং তিন ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের মাইলফলক অর্জন করেছিল। যদিও অ্যাপলকে পিলকে এআই কৌশল গ্রহণে কিছুটা ধীরগতি নিয়ে…

Read More

ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের সর্ববৃহৎ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। শুক্রবার গাজীপুরের মাওনায় একটি রিসোর্টে আয়োজিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি কারিকুলাম বাস্তবায়নে শিক্ষকদের জন্য অনলাইন প্রশিক্ষণ কনটেন্ট উন্নয়ন বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের উচ্চশিক্ষা গ্রহণকারী মোট শিক্ষার্থীর প্রায় ৭০ শতাংশ। তাদের প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার মাধ্যমে দক্ষ করে তুলতে পারলে দেশ এক বিশাল জনসম্পদ অর্জন করবে। তিনি আরও বলেন, পরীক্ষার ফল দ্রুত প্রকাশে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু,…

Read More

সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর সংশোধনী অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এতে ২০১৮ সালের ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে হওয়া সব মামলা বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সাংবাদিকদের জানান, ২০১৮ সালের ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে হওয়া সব মামলা বাতিল করা হয়েছে। এর ফলে ওই আইনে সাজাপ্রাপ্ত ও মামলায় অভিযুক্ত সবাই মুক্তি পেয়েছেন। সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর সংশোধনীর একটি ধারায় বলা হয়েছে-ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ধারা ২১, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ৩১…

Read More

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। মূলত জ্বালানিবাহী এই ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার পর অনেকেই রাস্তায় ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহের চেষ্টা করেন। আর সেই সময় ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ ঘটে। এতেই ঘটে প্রাণহানির ঘটনা। দেশটির দক্ষিণাঞ্চলের এজ্জা গ্রামে কাচা-আগাই সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। প্রত্যক্ষদর্শীরা জানান, জ্বালানি বোঝাই ট্যাঙ্কারটি সড়কের ক্ষতিগ্রস্ত অংশে উল্টে যায় এবং তেল ছড়িয়ে পড়ে। এরপর আশপাশের লোকজন তেল সংগ্রহ করতে ছুটে আসে। কিছুক্ষণ পরই ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয়। নাইজার রাজ্যের পেট্রোলিয়াম ট্যাঙ্কার ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফারুক মোহাম্মদ…

Read More

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার একটি বিল ইসরায়েলের পার্লামেন্টে প্রথম ধাপে পাস হয়েছে। বিলটি পূর্ণাঙ্গভাবে পাস হলে ফিলিস্তিনি এই ভূখণ্ডটি ইসরায়েলের সাথে সংযুক্ত হবে এবং সেখানে ইসরায়েলের সার্বভৌমত্ব কার্যকর হবে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই এই প্রস্তাবের বিরোধিতা করেছেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলি পার্লামেন্ট নেসেট দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব আরোপের একটি বিতর্কিত বিলের প্রাথমিক অনুমোদন দিয়েছে। এটি কার্যত ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্তিরই সমান এবং আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন। মঙ্গলবার ১২০ আসনের নেসেটে ২৫-২৪ ভোটে বিলটি প্রাথমিকভাবে পাস হয়। এটি আইন হিসেবে কার্যকর হতে আরও তিন ধাপের ভোটে…

Read More

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যদি কানাডার মাটিতে পা রাখেন, তবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) নির্দেশ অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে। ঘোষণা দিয়েছেন কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কারনি। সোমবার (২০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে কারনি স্পষ্ট ভাষায় জানান, কানাডা আন্তর্জাতিক আইন ও জবাবদিহিতার প্রতি অঙ্গীকারবদ্ধ। সেই নীতির অংশ হিসেবেই রোম স্ট্যাটিউটের বাধ্যবাধকতা মেনে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হবে। কারনি বলেন, কানাডা আন্তর্জাতিক অপরাধ আদালতের আদেশকে বাধ্যতামূলক বিচারিক নির্দেশ হিসেবেই বিবেচনা করবে। সুতরাং, বেঞ্জামিন নেতানিয়াহু যদি কানাডার ভূখণ্ডে প্রবেশ করেন, তাকে গ্রেপ্তার করা হবে। গাজা যুদ্ধের সময় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আইসিসি সম্প্রতি নেতানিয়াহু ও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োগাভ গালান্টের বিরুদ্ধে…

Read More

গাজা উপত্যকার প্রশাসনকে ৩০ জন ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের নেতৃত্বাধীন প্রশাসন। গত ২৯ সেপ্টেম্বর গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি পরিকল্পনা প্রস্তাব আকারে পেশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল এবং হামাস সেই পরিকল্পনায় সম্মতি জানানোর পর ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি শুরু হয় ফিলিস্তিনের সেই অবরুদ্ধ উপত্যকায়। ট্রাম্প যে ২০টি পয়েন্ট সম্বলিত প্রস্তাবনাটি পেশ করেছিলেন, সেখানে একটি পয়েন্টে বলা হয়েছিলো, গাজায় আটক সব জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস এবং ফেরত দেবে মৃত সব জিম্মির মরদেহ। বিনিময়ে ইসরায়েলের কারাগারে আটক বেশ কয়েক জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে তেল আবিব। পয়েন্টে…

Read More

উগান্ডার পশ্চিমাঞ্চলের একটি মহাসড়কে দুটি বাসের মধ্যে সংঘর্ষে অন্তত ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনাদোলু এজেন্সি। জানা গেছে, কিরইয়ানদঙ্গ শহরের কাছে ওভারটেক করার কারণে দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। উগান্ডার সড়কগুলো সরু হওয়ায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। সাধারণত অতিরিক্ত গতির কারণে প্রায় ওই স্থানেই হতাহতের ঘটনা ঘটে। তবে একসাথে ৬৩ জনের মৃত্যুর ঘটনা কিছুটা অস্বাভাবিক। উগান্ডার রেডক্রসের মুখপাত্র আইরিন নাকাসিতা বলেছেন, ভয়াবহ এ দুর্ঘটনার পর হাত-পা ভেঙে যাওয়া আহতরা রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। সেখানকার পরিস্থিতি ভয়াবহ ছিলো বলে জানিয়েছেন তিনি।

Read More

উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে গেছে। এতে কমপক্ষে ৪০ জন মারা গেছেন। অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অভিবাসীদের বহনকারী নৌকাটি ডুবে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে। বুধবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বার্তাসংস্থাটি বলছে, সাব-সাহারান আফ্রিকার বিভিন্ন দেশের অন্তত ৪০ জন অভিবাসী তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবিতে মারা গেছেন। বুধবারের এই দুর্ঘটনাটি এ বছরের অন্যতম ভয়াবহ সামুদ্রিক দুর্ঘটনা বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা। ওই কর্মকর্তার ভাষ্য, প্রায় ৭০ জন অভিবাসী নিয়ে নৌকাটি ভূমধ্যসাগরের মাহদিয়া উপকূলের কাছাকাছি ডুবে যায়। প্রসঙ্গত, তিউনিসিয়া এখন ইউরোপগামী অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। যুদ্ধ ও দারিদ্র্য থেকে পালিয়ে…

Read More

বিএনপির একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠক করবে। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলটি সিইসির সাথে বৈঠকে অংশ নেবে। জানা গেছে, বৈঠকে নির্বাচনি আসন পুনর্বিন্যাসসহ আসন্ন জাতীয় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এর আগে, গত ২১ অক্টোবর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। এ সময় তারা প্রধান উপদেষ্টার সাথে নির্বাচনি প্রস্তুতি…

Read More