Author: Dainik Somoy Potro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
১. সব সময় প্রতিযোগিতা করে আপনি কিছু ভালো করলে সে সঙ্গে সঙ্গে সেটার চেয়ে ভালো কিছু করতে চায়। আপনার সাফল্য তাঁকে অনুপ্রাণিত না করে অস্থির করে তোলে। ২. প্রশংসার আড়ালে খোঁচা মুখে বলবে, ‘তুমি তো দারুণ করছ!’ কিন্তু কথার ভেতরে লুকিয়ে থাকবে হালকা কটাক্ষ। যেমন, ‘তোমার ভাগ্যটা আসলে ভালো, সবাই তোমাকে সাহায্য করে।’ ৩. সব সময় আপনার ভুল খোঁজে আপনি ভালো কিছু করলেও সে ত্রুটি বের করতে ব্যস্ত থাকে। কোথায় আপনি ভুল করলেন, সেটাই খুঁজে বের করায় যেন তার সব আনন্দ। ৪. মুখে মধু অন্তরে বিষ আপনার সামনে বন্ধুর মতো ব্যবহার করে, কিন্তু পেছনে আপনার সমালোচনা করে। এভাবে আপনার প্রতি…
১৯৮৫ সালে বিটিভির আকাশ ছোঁয়া নাটক দিয়ে অভিনয়ের যাত্রা শুরু হয় সালমান শাহর। পরে দেয়াল, সব পাখি ঘরে ফিরে, সৈকতে সারস, নয়ন এবং স্বপ্নের পৃথিবীর মতো জনপ্রিয় বেশ কিছু নাটকে অভিনয় করেন। এর মধ্যে নয়ন নাটকটি ১৯৯৫ সালে শ্রেষ্ঠ একক নাটক হিসেবে বাচসাস পুরস্কার পায়। এরপর ১৯৯৩ সালে কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু হয় সালমান শাহ’র। প্রথম সিনেমার আকাশ ছোঁয়া সাফল্যের কারণে তাকে আর পেছনে তাকাতে হয়নি। এরপর থেকে একের পর এক ব্যবসাসফল এবং জনপ্রিয় সিনেমা দিয়ে গেছেন দর্শকদের। সালমান শাহ কেবল ৯০ দশকের মানুষের সেলুলয়েডে আটকে নেই বরং আড়াই যুগ পরে রূপালি জগত ও ফ্যশন দুনিয়ায়…
দীপাবলির রাতে শব্দবাজির দাপটে অসুস্থ হয়ে পড়েছেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। সোমবার রাতে কলকাতার বাগবাজার এলাকায় এই ঘটনা ঘটে। অভিনেতা জানান, পাশের একটি আবাসন থেকে একটানা বাজি ফোটানোর কারণে প্রচণ্ড শব্দে অসুস্থ বোধ করেন তিনি। জানালা বন্ধ রেখেও শব্দের তীব্রতা থেকে রক্ষা পাননি। পরে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে সুরজিৎ লিখেছেন, ‘আমার পাড়া বাগবাজার স্ট্রিটের ৩২ নম্বর ফ্ল্যাটবাড়ির ছাদে ভয়াবহ শব্দবাজি ফাটানো হচ্ছে। আমি অসুস্থ বোধ করছি।’ অভিনেতার এই পোস্ট ভাইরাল হওয়ার পর তার ভক্তরা উদ্বেগ প্রকাশ করেন। পরে সংবাদমাধ্যমকে সুরজিৎ জানান, ‘বাড়ির উঠানে গিয়েছিলাম, হঠাৎ ভয়ানক শব্দে বুক ধড়ফড় করতে থাকে। হাত-পা অবশ লাগছিল। একাধিকবার ১০০ নম্বরে ফোন…
মারণ রোগ লিভার ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী দীপিকা কক্কর বর্তমানে চিকিৎসা শুরু করলেও শরীরে দেখা দিচ্ছে নানা নতুন সমস্যা। গত ১০ জুলাই থেকে তার টার্গেটেড থেরাপি শুরু হয়েছে। আর সেই থেরাপির জেরেই একাধিক পার্শ্বপ্রতিক্রিয়ার সম্মুখীন হচ্ছেন অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালটা দীপিকার জন্য ছিল অত্যন্ত চ্যালেঞ্জের। একটি রিয়্যালিটি শো মাঝপথে ছাড়তে হয়েছিল তাকে। এরপরই ধরা পড়ে লিভার ক্যান্সার। গত মে মাসে অস্ত্রোপচারও হয়। এরপর থেকেই নানা শারীরিক জটিলতা শুরু। সম্প্রতি নিজের এক ভ্লগে তিনি বলেন, ‘শরীরে নানা সমস্যা হচ্ছে, সারা মুখে ঘা। টার্গেটেড থেরাপি হলে সাধারণত চুল পড়ে না। তবে আমার ক্ষেত্রে একেবারে অন্য হচ্ছে বিষয়টা। সিঁথি…
শেষ হইয়াও হইলো না শেষ! ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১০০ ওভার শেষে মনে হচ্ছিল তাই। খেলা গড়ায় সুপার ওভারে। তবে মূল ম্যাচের শেষ অঙ্কে যা নিয়তি ছিল, যে নিয়তি সাইফ হাসান বদলে দিয়েছিলেন অবিশ্বাস্য এক শেষ ওভারের বোলিংয়ে, সুপার ওভার শেষে সেই নিয়তিই ফিরে এল। বাংলাদেশ হারল তাদের ইতিহাসের প্রথম সুপার ওভারে। মুস্তাফিজুর রহমানকে তুলে দেওয়া হয় সুপার ওভারটা। প্রথম বল থেকে এক রান নেয় উইন্ডিজ। দ্বিতীয় বলে শেরফান রাদারফোর্ড ডিপ এক্সট্রা কভারে ক্যাচ দেন সাইফ হাসানকে। তৃতীয় বলে নতুন ব্যাটার ব্রেন্ডন কিং নেন ২ রান। চতুর্থ বলে কিং ক্যাচ তুলে দিয়েছিলেন কভারে, তবে ক্যাচটা নিতে পারেননি মেহেদী হাসান…
গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের সাথে রীতিমতো ছেলেখেলায় মেতেছিলো বার্সেলোনা। প্রথমার্ধে জোড়া গোলে এগিয়ে যাওয়ার পর বিরতির পর তারা আরও আগ্রাসী। কাতালানদের জার্সিতে প্রথম কোনো স্প্যানিশ ফুটবলার হিসেবে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন তরুণ ফরোয়ার্ড ফারমিন লোপেজ। যাতে ভর করে হ্যান্সি ফ্লিকের দল অলিম্পিয়াকোসকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতটা ছিলো জমজমাট। সূচি যেমন ব্যস্ততায় ঠাসা ছিলো, তেমনি বড় বড় ব্যবধানে প্রতিপক্ষকে গুড়িয়ে দিতেও দেখা গেছে। নিজেদের মাঠে অলিম্পিয়াকোসের সঙ্গে বার্সেলোনার লড়াইটা ছিলো অনেকটাই একপেশে। অধিকাংশ সময় ফারমিন-রাশফোর্ড-পেদ্রিরা তাদের রক্ষণে জমাটবদ্ধ হয়ে ছিলেন। লোপেজের হ্যাটট্রিক ছাড়াও মার্কাস রাশফোর্ড জোড়া এবং লামিনে ইয়ামাল এক গোল করে নাম তুলেছেন স্কোরবোর্ডে। পুরো ম্যাচে…
জুন-জুলাইতে যুক্তরাষ্ট্রের মাটিতে ফিফা ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিলো। সেই টুর্নামেন্ট থেকে বেশ লম্বা সময় ধরেই গোলখরায় ভুগছিলেন রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। মাঝে অবশ্য হাতের সার্জারির কারণে মাঠের বাইরেও থাকতে হয়েছিল তাকে। বুধবার বেলিংহ্যামের করা একমাত্র গোলে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্তাসকে ১-০ ব্যবধানে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। সান্তিয়াগো বার্নাব্যুতে ইতালিয়ান ক্লাবটিকে আতিথ্য দিতে নেমে সবদিক থেকেই এগিয়ে ছিলো রিয়াল। ৬৬ শতাংশ পজেশনের পাশাপাশি তারা ২৬টি শট নেয়, যার মধ্যে লক্ষ্যে ছিল নয়টি। অন্যদিকে, ১১টি শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখতে পারে জুভেন্তাস। ম্যাচের ফল নির্ধারণী গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৫৭ মিনিট পর্যন্ত। ভিনিসিয়ুস জুনিয়রের শট পোস্টে লেগে ফিরলে নিকট দূরত্ব থেকে…
ইনস্টাগ্রাম খুব শিগগিরই নতুন নিরাপত্তা ফিচার চালু করতে যাচ্ছে। যার মাধ্যমে অভিভাবকরা তাদের সন্তানদের এআই চ্যাটবটের সঙ্গে কথা বলা বন্ধ করতে পারবেন। শুক্রবার মেটা ঘোষণা করেছে, এই নতুন ফিচারগুলো আগামী বছর থেকে ধীরে ধীরে চালু করা হবে। নতুন ফিচারের আওতায়, অভিভাবকরা চাইলে কিশোর ব্যবহারকারীদের নির্দিষ্ট এআই চরিত্রের সঙ্গে চ্যাট করা বন্ধ করতে পারবেন। অথবা একেবারে সব এআই চ্যাট অপশনই নিষ্ক্রিয় করতে পারবেন। এছাড়া অভিভাবকরা দেখতে পাবেন তাদের সন্তানরা কোন ধরনের বিষয় নিয়ে এসব এআই চরিত্রের সঙ্গে কথা বলছে। সম্প্রতি কয়েকটি রিপোর্টে দেখা গেছে, অনেক কিশোর-কিশোরী এআই চ্যাটবটের সাথে সম্পর্ক তৈরি করে বাস্তব জীবনে একাকিত্বে ভুগছে। কিছু ক্ষেত্রে এটি মানসিক স্বাস্থ্য…
আজকাল সবকিছুই ফোনে—কাজ, বিনোদন, পড়াশোনা, এমনকি কেনাকাটা। আর এই সবকিছুতেই দরকার ইন্টারনেট। কিন্তু মোবাইল ডেটার খরচ অনেক সময়ই বাজেটের বাইরে চলে যায়। ভাগ্যিস, কিছু সহজ কৌশল আছে, যা অনুসরণ করলে মোবাইল ডেটা অনেকটাই সাশ্রয় করা সম্ভব। চলুন জেনে নিই এমন ১০টি সহজ ও কার্যকর উপায়, যা আপনার ফোনে ডেটা খরচ কমিয়ে দেবে। অনেক সময় আমরা ফোনে এমন কাজ করি, যার জন্য ইন্টারনেট লাগেই না। তখন ডেটা অন রাখা মানেই অযথা খরচ। কাজ শেষে ডেটা বন্ধ রাখলে ব্যাটারিও টিকবে বেশি। অটো-আপডেট বন্ধ করুন Play Store বা App Store থেকে অ্যাপগুলো অনেক সময় নিজেরাই আপডেট হয়ে যায়। এতে ডেটা শেষ হয় অনেকটাই।…
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোলিশ পর্যটকের পানিতে পড়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ভিক্টোরিয়া গুজেন্ডা নামের ওই তরুণী মুঠোফোনে মনোযোগী অবস্থায় সিঁড়ি বেয়ে নামার সময় ভারসাম্য হারিয়ে সোজা খালের পানিতে পড়ে যান। ভিডিওতে লেখা ছিল, আপনি আছেন ভেনিসে, কিন্তু গুগল ম্যাপ বলে আগে বাড়ো। নেটিজেনরা ভিডিওটিকে হাস্যরস হিসেবে দেখলেও, অনেকেই সতর্ক করছেন যে প্রযুক্তি সবসময় নির্ভরযোগ্য নয়। এক ব্যবহারকারী লিখেছেন, অন্ধের মতো গুগল ম্যাপ অনুসরণ করার আগে চারপাশে তাকানো উচিত। অন্যরা মন্তব্য করেছেন, পর্যটক সম্ভবত ছবি তুলতে গিয়ে পিছলে পড়েছেন। ভেনিসের ভ্রমণ সংস্থাগুলো দীর্ঘদিন ধরে গুগল ম্যাপের বিভ্রান্তিকর নির্দেশনা নিয়ে সতর্ক করে আসছে। শহরের জটিল এলাকা এবং খালের নিকটবর্তী…
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
