ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার সকালে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এই শোকবার্তা জানানো হয়।
বার্তায় বলা হয়, খালেদা জিয়া বাংলাদেশের আধুনিক রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে যুক্ত ছিলেন। দেশের অগ্রগতি ও উন্নয়নে তাঁর নেতৃত্ব উল্লেখযোগ্য অবদান রেখেছে বলেও উল্লেখ করে যুক্তরাষ্ট্র।

