Author: Dainik Somoy Potro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

ক্রিড়া ডেস্ক: আবুধাবি টেস্টে অনন্য এক বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। টেস্ট ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসেবে এক ম্যাচের দুই ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব রান করার পাশাপাশি উইকেটের পেছনে ৯টি ডিসমিসালের কীর্তি গড়েছেন তিনি। এবার এক ম্যাচে সর্বোচ্চ ডিসমিসালের বিশ্বরেকর্ড নিজের করে নেওয়ার সুযোগও রয়েছে তার সামনে। মঙ্গলবার (১৩ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টেস্টের পঞ্চম দিনে ইবাদত হোসেনের গতিময় বাউন্সারে ব্যাট ছুঁয়ে বল চলে যাচ্ছিল উইকেটের পেছনে। ডান দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নেন লিটন। ইকরাম আলীখিলের বিদায়ের মধ্য দিয়ে নিজের নবম ডিসমিসাল পূর্ণ করেন বাংলাদেশের এই উইকেটকিপার। একই সঙ্গে গড়ে ফেলেন বিশ্বরেকর্ড। ব্যাট হাতেও দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন লিটন। প্রথম ইনিংসে ৫৩ রানের…

Read More

সময়পত্র ডেস্ক: দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পালাক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে পাহারা দেবেন বিএনপির নেতাকর্মীরা। দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির পর্যবেক্ষক দলের একটি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা জানান তিনি। খায়রুল কবির খোকন বলেন, পূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় প্রশাসন কাজ করবে। এ ক্ষেত্রে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করবে। পাশাপাশি ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট সম্পর্কে সতর্ক থাকার জন্য দেশবাসীর প্রতিও আহ্বান জানান বিএনপির…

Read More

সময়পত্র ডেস্ক: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক এক সভায় তিনি এসব নির্দেশনা দেন। সভায় প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে রোগটির বিস্তার রোধে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ডেঙ্গু আক্রান্তের হার বেশি, এমন এলাকাগুলোতে প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি সরকারি আবাসিক কোয়ার্টার ও হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও…

Read More

সময়পত্র ডেস্ক: সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হামলার কয়েক দিন আগে থেকেই সম্ভাব্য সামরিক হামলা সম্পর্কে জনসাধারণকে সতর্ক করা বন্ধ রেখেছিল দেশটির সরকার। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলার পর সৌদি আরবের আগাম সতর্কতা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। গত সপ্তাহে ধারাবাহিক চারটি হামলায় অন্তত ১৮ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হওয়ার পর দেশটির নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। রিয়াদ বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনায় হামলার আগে সাধারণ মানুষকে কেন কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি, সে বিষয়ে এখনো ব্যাখ্যা দেয়নি সৌদি সরকার। এর আগে আগাম সতর্কবার্তার মাধ্যমে চলমান সংঘাতের পরিস্থিতি সম্পর্কে নাগরিকদের অবহিত করা হতো। তবে ইরানপন্থি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সংঘাতের মধ্যে এসব…

Read More

সময়পত্র ডেস্ক: জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইটের ছেলে ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা আর জে মিটে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৪ বছর। সেরিব্রাল পালসিতে আক্রান্ত হয়েও অভিনয়ের মাধ্যমে নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছিলেন মিটে। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষা ও সচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে অভিনেতার প্রতিনিধি তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। বিবৃতিতে বলা হয়, প্রিয় অভিনেতা, সমাজসেবী ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারের পক্ষে সোচ্চার কর্মী আর জে মিটের মৃত্যুতে তাঁরা গভীরভাবে শোকাহত। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্রাউনসভিলে মারা যান এই অভিনেতা। তবে প্রাথমিকভাবে তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি।…

Read More

সময়পত্র ডেস্ক: যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ‘সিক্স ফ্ল্যাগস ওভার জর্জিয়া’ বিনোদন পার্কে রোলার কোস্টার থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে কোব কাউন্টি পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাঁরা ওই ব্যক্তিকে রোলার কোস্টার থেকে পড়ে যেতে দেখেছেন। আটলান্টা শহরের কাছাকাছি অবস্থিত পার্কটির ‘গোলিয়াথ’ নামের রাইডে চড়ার সময় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের একজন সিএনএনকে জানান, রাইডে চড়ার সময় তোলা স্মারক ছবিতেও ওই ব্যক্তিকে পড়ে যেতে দেখা গেছে। সিক্স ফ্ল্যাগস ওভার জর্জিয়া পার্কে প্রায় এক ডজন রোলার কোস্টার রয়েছে। এর মধ্যে ‘গোলিয়াথ’ অন্যতম আকর্ষণ। পার্কটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২১০ সেকেন্ডের এই রাইডে ঘণ্টায় সর্বোচ্চ ৭০ মাইল গতিতে চলার পাশাপাশি…

Read More

সময়পত্র ডেস্ক: রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মুনসুর খান প্লাজায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। দীর্ঘ সময় ধরে চলা এ অগ্নিকাণ্ডে ভবনটির ষষ্ঠ তলায় থাকা সব মালামাল পুড়ে গেছে। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও পানি দেওয়া বন্ধ করলেই আবার জ্বলে উঠছে আগুন। ভবনের ভেতর থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে, আগুন নেভানোর কাজে ব্যবহৃত পানি নিচতলার দোকানগুলোতে ঢুকে পড়ায় সেখানকার মালামালও ভিজে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এর আগে, সোমবার (১২ অক্টোবর) বিকেলে পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারা এলাকায়…

Read More

সময়পত্র ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম প্রায় ২২ ঘণ্টা ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন। বিদ্যুৎ সংযোগ না থাকায় উপাচার্যসহ ভেতরে অবস্থানরত অন্যদের ভোগান্তি পোহাতে হচ্ছে। সোমবার (১৩ অক্টোবর) প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছিল। সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণের প্রতিবাদ এবং তাঁকে পুনর্বহালের দাবিতে গতকাল সোমবার দুপুর ১২টার দিকে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এর আগে, নিয়োগ পাওয়ার ২১ দিন পর উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম তালা ভেঙে নিজের কার্যালয়ে প্রবেশ করেন। এ খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। পরে তাঁরা…

Read More

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘ভোট চুরি’র অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধি। সোমবার (১২ অক্টোবর) দুপুর ৩টায় বিরোধী জোট ইন্ডিয়ার পক্ষ থেকে আদালতে আবেদন জমা দেওয়ার কথা জানান তিনি। নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দপ্তর ইন্দিরা ভবনে এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধি বলেন, সংবিধান রক্ষার লড়াইয়ে সবার অংশ নেওয়া উচিত। তাঁর ভাষ্য, এ লড়াই শুধু প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নয়; বরং দেশের মানুষের ভবিষ্যৎ রক্ষার লড়াই। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের উদ্দেশে বিরোধী জোটের মিছিল বারাখাম্বা মোড় থেকে শুরু হওয়ার কথা।…

Read More

সময়পত্র ডেস্ক: ২০২৬ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের দুই অর্থনীতিবিদ রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ট। সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল রাখার নীতির ক্ষুদ্র অর্থনৈতিক ভিত্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ যৌথভাবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস তাঁদের নাম ঘোষণা করে। আলফ্রেড নোবেলের স্মরণে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক সভারিয়েস রিক্সব্যাংক এ পুরস্কার প্রদান করে। রবার্ট ই হল ১৯৪৩ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পালো আল্টো শহরে জন্মগ্রহণ করেন। পুরস্কার ঘোষণার সময় তিনি ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, হল অর্থনীতির ইমেরিটাস অধ্যাপক। পাশাপাশি তিনি প্রতিষ্ঠানটির হুভার ইনস্টিটিউশনের একজন জ্যেষ্ঠ গবেষক। অন্যদিকে, মাইকেল উডফোর্ট…

Read More